ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’, সুগন্ধি চালের দামে রেকর্ড উল্লম্ফন, এক মাসে কেজিতে বেড়েছে ৬০–৮০ টাকা শুটিং সেটে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের ঢাকার মঞ্চে প্রথমবার গান শোনাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তনের আশা, উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস, সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা সাভারে মশাল মিছিলের সময় ৯ জন গ্রেপ্তার, জব্দ ব্যানার-মশাল ও মোটরসাইকেল জয়পুরহাট-নওগাঁর নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানকে ভারতের আহ্বান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফাইনাল নিশ্চিত করে মেসি যা বললেন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২৭ সময় দেখুন

বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন থেকে আর্জেন্টিনা এখন মাত্র এক ধাপ দূরে। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়ার পর নিজের উচ্ছ্বাস ও আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, জাতীয় সংগীতের সময়ই পুরো দল উপলব্ধি করেছিল ম্যাচটির গুরুত্ব।

তিনি বলেন, ‘এটা ছিল অবিশ্বাস্য এক অনুভূতি। জাতীয় সংগীতের মুহূর্তেই বুঝেছিলাম, এটি সাধারণ কোনো ম্যাচ নয়। পুরো আর্জেন্টিনা এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম। সেই লক্ষ্য পূরণ করে আবারও বিশ্বকাপের ফাইনালে উঠতে পেরে দারুণ লাগছে।’

ম্যাচে পিছিয়ে পড়ার পরও দল যে আত্মবিশ্বাস হারায়নি, সেটিকেই জয়ের মূল কারণ হিসেবে উল্লেখ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

আরও পড়ুনঃ  দেশের ৮ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

মেসির ভাষায়, ‘পরপর দুটি বিশ্বকাপের ফাইনাল খেলতে পারাটা অবিশ্বাস্য। কঠিন মুহূর্তেও আমরা বিশ্বাস হারাইনি। বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেছি, প্রতিপক্ষকে চাপে রেখেছি। শেষ পর্যন্ত জয় পাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন।’

বিশ্বকাপ শুরুর আগেই দলের সামর্থ্য নিয়ে তার পূর্ণ আস্থা ছিল বলেও জানান ৩৯ বছর বয়সী এই তারকা।

তিনি বলেন, ‘আমি জানতাম এই দল শেষ চারে থাকবে এবং শিরোপার জন্য লড়বে। এখন আবারও ফাইনালে উঠেছি। টানা পাঁচটি বড় টুর্নামেন্টের ফাইনাল এবং টানা দুটি বিশ্বকাপের ফাইনাল—এটা সত্যিই অসাধারণ অর্জন।’

সমালোচকদেরও জবাব দিয়েছেন মেসি। তার মতে, কয়েকজন ফুটবলার পুরোপুরি ফিট না থাকায় অনেকেই দলকে নিয়ে সংশয়ে ছিলেন। তবে দলগত ঐক্যই আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি।

আরও পড়ুনঃ  চীনের এআই জোট ‘ওয়াইকো’তে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হচ্ছে বাংলাদেশ

‘এই দল আমাকে অবাক করে না। অনেকের সন্দেহ ছিল, কারণ কয়েকজন খেলোয়াড় পুরোপুরি ফিট ছিল না। কিন্তু আমরা একসঙ্গে থাকলে সবসময় নিজেদের সেরাটা দিতে পারি।’—বলেন তিনি।

আগামী রোববার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করেই মেসি বলেন, ‘স্পেন দুর্দান্ত একটি দল। বহু বছর ধরে তারা একই ধারার ফুটবল খেলছে। বিশ্বকাপের ফাইনাল সবসময়ই বিশেষ। আমি মনে করি, এটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ হবে।’

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের গুরুত্ব তুলে ধরে মেসি বলেন, ‘এটি ছিল বিশেষ একটি ম্যাচ। আমরা হারতে পারতাম না। যদি হারতাম, অনেকেই নানা বোকামিপূর্ণ কথা বলত। আমরা তাদের সেই সুযোগ দিইনি। আমরা জানতাম, ফুটবলীয় সামর্থ্যে আমরা তাদের চেয়ে ভালো। তবে এমন ম্যাচে ইতিহাস, আবেগ ও চাপ—সবকিছুই কাজ করে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’,

ফাইনাল নিশ্চিত করে মেসি যা বললেন

আপডেটের সময়: ০৯:০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন থেকে আর্জেন্টিনা এখন মাত্র এক ধাপ দূরে। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়ার পর নিজের উচ্ছ্বাস ও আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, জাতীয় সংগীতের সময়ই পুরো দল উপলব্ধি করেছিল ম্যাচটির গুরুত্ব।

তিনি বলেন, ‘এটা ছিল অবিশ্বাস্য এক অনুভূতি। জাতীয় সংগীতের মুহূর্তেই বুঝেছিলাম, এটি সাধারণ কোনো ম্যাচ নয়। পুরো আর্জেন্টিনা এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম। সেই লক্ষ্য পূরণ করে আবারও বিশ্বকাপের ফাইনালে উঠতে পেরে দারুণ লাগছে।’

ম্যাচে পিছিয়ে পড়ার পরও দল যে আত্মবিশ্বাস হারায়নি, সেটিকেই জয়ের মূল কারণ হিসেবে উল্লেখ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

আরও পড়ুনঃ  অবসরের পর মেসিকে নিয়ে মুখ খুললেন বিশ্বকাপ ফাইনালের রেফারি

মেসির ভাষায়, ‘পরপর দুটি বিশ্বকাপের ফাইনাল খেলতে পারাটা অবিশ্বাস্য। কঠিন মুহূর্তেও আমরা বিশ্বাস হারাইনি। বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেছি, প্রতিপক্ষকে চাপে রেখেছি। শেষ পর্যন্ত জয় পাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন।’

বিশ্বকাপ শুরুর আগেই দলের সামর্থ্য নিয়ে তার পূর্ণ আস্থা ছিল বলেও জানান ৩৯ বছর বয়সী এই তারকা।

তিনি বলেন, ‘আমি জানতাম এই দল শেষ চারে থাকবে এবং শিরোপার জন্য লড়বে। এখন আবারও ফাইনালে উঠেছি। টানা পাঁচটি বড় টুর্নামেন্টের ফাইনাল এবং টানা দুটি বিশ্বকাপের ফাইনাল—এটা সত্যিই অসাধারণ অর্জন।’

সমালোচকদেরও জবাব দিয়েছেন মেসি। তার মতে, কয়েকজন ফুটবলার পুরোপুরি ফিট না থাকায় অনেকেই দলকে নিয়ে সংশয়ে ছিলেন। তবে দলগত ঐক্যই আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি।

আরও পড়ুনঃ  চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন