ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফিফায় ইনফান্তিনোর নেতৃত্বে আস্থা নেই উয়েফার

বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা বাতিল করলেও সমালোচনা থেকে মুক্ত হতে পারেনি ফিফা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি তাদের আর আস্থা নেই।

ফিফা সম্প্রতি বিশ্বকাপসহ বিভিন্ন টুর্নামেন্ট পরিচালনার জন্য একটি নতুন প্রতিষ্ঠানের প্রায় ২০ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করে ৪.২ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের পরিকল্পনা করেছিল। তবে তীব্র আন্তর্জাতিক বিরোধিতার মুখে শুক্রবার পরিকল্পনাটি প্রত্যাহার করে।

আরও পড়ুনঃ  লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ৪০০

ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের মতামত বিবেচনায় নিয়েই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

তবে উয়েফা এই পরিকল্পনাকে শুরু থেকেই ‘ফুটবলের আত্মা বিক্রি’ বলে আখ্যা দেয় এবং প্রয়োজনে বিশ্বকাপসহ ফিফার প্রতিযোগিতা বর্জনের হুমকিও দেয়।

আরও পড়ুনঃ  পর্দায় রোনালদো, সঙ্গে থিয়েরি অঁরি; কমেডি সিরিজে নতুন চমক

উয়েফার পাশাপাশি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং কনক্যাকাফ-ও পরিকল্পনার বিরোধিতা করে। এ ছাড়া ইনফান্তিনোর সিনিয়র উপদেষ্টা কার্লোস করডেরো প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেন।

পরিকল্পনা প্রত্যাহারের পর উয়েফা এক বিবৃতিতে এটিকে ‘পুরো ফুটবলের জয়’ বলে উল্লেখ করলেও ইনফান্তিনোর নেতৃত্বের কঠোর সমালোচনা করে। তাদের দাবি, ২০১৬ সালে সভাপতি নির্বাচনের সময় ইনফান্তিনো স্বচ্ছতা ও ফুটবলের উন্নয়নে ফিফার অর্থ ব্যবহারের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি রক্ষা করতে পারেননি।

আরও পড়ুনঃ  পাঁচ গোলের আক্ষেপ নিয়েই বেলজিয়াম জাতীয় দলকে বিদায় জানালেন লুকাকু

উয়েফার ভাষ্য, ফিফার বর্তমান নেতৃত্ব শুধু তাদের নয়, বিশ্ব ফুটবল পরিবারের আরও অনেক সদস্যের আস্থাও হারিয়েছে। সংস্থাটি মনে করে, পরিকল্পনা বাতিল হওয়া ইতিবাচক হলেও ফিফার প্রতি বিশ্বাস পুনর্গঠনের কাজ এখনই শুরু হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

ফিফায় ইনফান্তিনোর নেতৃত্বে আস্থা নেই উয়েফার

আপডেটের সময়: ০৬:১৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা বাতিল করলেও সমালোচনা থেকে মুক্ত হতে পারেনি ফিফা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি তাদের আর আস্থা নেই।

ফিফা সম্প্রতি বিশ্বকাপসহ বিভিন্ন টুর্নামেন্ট পরিচালনার জন্য একটি নতুন প্রতিষ্ঠানের প্রায় ২০ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করে ৪.২ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের পরিকল্পনা করেছিল। তবে তীব্র আন্তর্জাতিক বিরোধিতার মুখে শুক্রবার পরিকল্পনাটি প্রত্যাহার করে।

আরও পড়ুনঃ  অশ্রুসিক্ত বিদায় পচেত্তিনোর, ম্যানইউর প্রস্তাব ফেরানো কঠিন ছিল

ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের মতামত বিবেচনায় নিয়েই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

তবে উয়েফা এই পরিকল্পনাকে শুরু থেকেই ‘ফুটবলের আত্মা বিক্রি’ বলে আখ্যা দেয় এবং প্রয়োজনে বিশ্বকাপসহ ফিফার প্রতিযোগিতা বর্জনের হুমকিও দেয়।

আরও পড়ুনঃ  পর্দায় রোনালদো, সঙ্গে থিয়েরি অঁরি; কমেডি সিরিজে নতুন চমক

উয়েফার পাশাপাশি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং কনক্যাকাফ-ও পরিকল্পনার বিরোধিতা করে। এ ছাড়া ইনফান্তিনোর সিনিয়র উপদেষ্টা কার্লোস করডেরো প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেন।

পরিকল্পনা প্রত্যাহারের পর উয়েফা এক বিবৃতিতে এটিকে ‘পুরো ফুটবলের জয়’ বলে উল্লেখ করলেও ইনফান্তিনোর নেতৃত্বের কঠোর সমালোচনা করে। তাদের দাবি, ২০১৬ সালে সভাপতি নির্বাচনের সময় ইনফান্তিনো স্বচ্ছতা ও ফুটবলের উন্নয়নে ফিফার অর্থ ব্যবহারের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি রক্ষা করতে পারেননি।

আরও পড়ুনঃ   দুই ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা