ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, ঝাড়খণ্ডে পুলিশের লাঠিচার্জ-জলকামান হরমুজ ঘিরে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম মেঘনায় ঘূর্ণিস্রোতে সাড়ে ৪ হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি চকরিয়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ আশুলিয়ায় নিখোঁজ অটোভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার দুই দিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা পেট্রোলিয়াম ইনস্টিটিউটে নিয়োগ, এইচএসসি পাসেও আবেদনের সুযোগ সৌদি কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, নাচোলে চার সরকারি দপ্তরে তালা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিএনপি, ছাত্রদল, যুবদল এবং নিয়োগবঞ্চিত সাধারণ আবেদনকারীরা। বিক্ষোভের একপর্যায়ে উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর কার্যালয়সহ চারটি সরকারি দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ শুরু করেন তারা। পরে বিক্ষোভকারীরা ইউএনওর কার্যালয়, উপজেলা সমাজসেবা কার্যালয়, শিক্ষা অফিস ও এলজিইডি কার্যালয়ের গেটে তালা লাগিয়ে দেন। এতে এসব দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

আরও পড়ুনঃ  সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল প্রকাশ

তালা দেওয়ার পর বিক্ষোভকারীরা ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগের পদধারী নেতা এবং জামায়াত-শিবিরের কর্মীদের প্রাধান্য দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

এ সময় নিয়োগের ফল বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় নিয়োগ এবং ইউএনও প্রিয়াংকা দাস ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানার অপসারণ দাবি করেন বিক্ষোভকারীরা।

আরও পড়ুনঃ  বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিতর্কিত ফলাফল বাতিল, স্বচ্ছতার ভিত্তিতে পুনরায় নিয়োগ এবং সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে অপসারণ করা না হলে নাচোল উপজেলার সব সরকারি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে আরও কঠোর কর্মসূচি ঘোষণার কথাও জানান তারা।

বিক্ষোভ সমাবেশে নাচোল উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সহ-সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, সাবেক পৌর সাধারণ সম্পাদক দুরুল হোদা, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল, যুবদলের সাধারণ সম্পাদক আজিম, সাবেক যুব নেতা দেলোয়ার হোসেন ডালিম এবং ছাত্রদল নেতা রিয়াদ ফারুক ও রোমিওসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

আরও পড়ুনঃ  শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতি প্রধানমন্ত্রীর তাগিদ

যা বললেন ইউএনও

অভিযোগের বিষয়ে নাচোলের ইউএনও প্রিয়াংকা দাস বলেন, স্বচ্ছতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, সবাই দাবি-দাওয়া জানাতে পারেন এবং বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, বিক্ষোভকারীরা বিকেল ৩টা পর্যন্ত সরকারি দপ্তরগুলোর তালা খোলেননি। এতে এসব কার্যালয়ের স্বাভাবিক সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, ঝাড়খণ্ডে পুলিশের লাঠিচার্জ-জলকামান

ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, নাচোলে চার সরকারি দপ্তরে তালা

আপডেটের সময়: ০৭:০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিএনপি, ছাত্রদল, যুবদল এবং নিয়োগবঞ্চিত সাধারণ আবেদনকারীরা। বিক্ষোভের একপর্যায়ে উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর কার্যালয়সহ চারটি সরকারি দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ শুরু করেন তারা। পরে বিক্ষোভকারীরা ইউএনওর কার্যালয়, উপজেলা সমাজসেবা কার্যালয়, শিক্ষা অফিস ও এলজিইডি কার্যালয়ের গেটে তালা লাগিয়ে দেন। এতে এসব দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

আরও পড়ুনঃ  সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল প্রকাশ

তালা দেওয়ার পর বিক্ষোভকারীরা ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগের পদধারী নেতা এবং জামায়াত-শিবিরের কর্মীদের প্রাধান্য দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

এ সময় নিয়োগের ফল বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় নিয়োগ এবং ইউএনও প্রিয়াংকা দাস ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানার অপসারণ দাবি করেন বিক্ষোভকারীরা।

আরও পড়ুনঃ  শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতি প্রধানমন্ত্রীর তাগিদ

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিতর্কিত ফলাফল বাতিল, স্বচ্ছতার ভিত্তিতে পুনরায় নিয়োগ এবং সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে অপসারণ করা না হলে নাচোল উপজেলার সব সরকারি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে আরও কঠোর কর্মসূচি ঘোষণার কথাও জানান তারা।

বিক্ষোভ সমাবেশে নাচোল উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সহ-সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, সাবেক পৌর সাধারণ সম্পাদক দুরুল হোদা, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল, যুবদলের সাধারণ সম্পাদক আজিম, সাবেক যুব নেতা দেলোয়ার হোসেন ডালিম এবং ছাত্রদল নেতা রিয়াদ ফারুক ও রোমিওসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

আরও পড়ুনঃ  ১৮ বছরে নির্যাতিতদের বীরের মর্যাদা ও ভাতা দেওয়ার উদ্যোগ