ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বক্স অফিসে ব্যর্থ, ওটিটিতে শীর্ষে মনোজ বাজপেয়ির ‘গভর্নর’

বড় পর্দায় দর্শক টানতে ব্যর্থ হলেও ওটিটিতে এসে নতুন করে সাড়া ফেলেছে মনোজ বাজপেয়ির ‘গভর্নর: দ্য সাইলেন্ট সেভিয়ার’। প্রাইম ভিডিওর ‘মোস্ট ট্রেন্ডিং’ সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ছবিটি।

চিন্ময় মান্ডলেকর পরিচালিত সিনেমাটি গত ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ১৯৯১ সালের ভারতের অর্থনৈতিক সংকট এবং রিজার্ভ ব্যাংকের তৎকালীন গভর্নর এস ভেঙ্কটারমনের বাস্তবজীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘গভর্নর’।

আরও পড়ুনঃ  গুলশানে রেস্তোরাঁয় আওয়ামী লীগের গোপন বৈঠক, গ্রেপ্তার ৬

জটিল রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়বস্তুর কারণে প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রত্যাশিত সাড়া পায়নি। বক্স অফিসে মাত্র সাড়ে ৭ কোটি রুপি আয় করে ফ্লপের খাতায় নাম লেখায় ছবিটি।

তবে ওটিটিতে মুক্তির পর বদলে যায় চিত্র। গত ২৪ জুলাই প্রাইম ভিডিওতে রেন্ট হিসেবে মুক্তির পর সিনেমাটি রেন্টাল চার্টের শীর্ষে উঠে আসে। এরপর ৭ আগস্ট নিয়মিত সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত হলে সার্বিক ট্রেন্ডিং তালিকায়ও এক নম্বরে জায়গা করে নেয়।

আরও পড়ুনঃ  হযরত শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিস

১৯৯১ সালে ভারত যখন গভীর অর্থনৈতিক সংকট ও জাতীয় দেউলিয়াত্বের ঝুঁকিতে ছিল, তখন এক প্রশাসনিক কর্মকর্তার গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত কীভাবে পরিস্থিতি বদলে দিয়েছিল, সেই গল্পই উঠে এসেছে সিনেমাটিতে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি।

রাজনৈতিক টানাপোড়েন, সামাজিক অস্থিরতা ও দেশের অর্থনীতি রক্ষার লড়াইয়ের পাশাপাশি মনোজ বাজপেয়ির অভিনয়ও দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়েছে।

আরও পড়ুনঃ  দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের

সানশাইন পিকচার্সের ব্যানারে নির্মিত সিনেমাটিতে মনোজ বাজপেয়ির সঙ্গে অভিনয় করেছেন আদা শর্মা, মধু, জিগার সিংসহ আরও অনেকে।

প্রেক্ষাগৃহে ব্যর্থতার পর ওটিটিতে ‘গভর্নর’-এর সাফল্য আবারও দেখিয়ে দিল, ভালো কনটেন্ট সঠিক প্ল্যাটফর্ম ও দর্শকের কাছে পৌঁছালে নতুন করে সাড়া ফেলতে পারে।

সূত্র: বলিউড হাঙ্গামা

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বক্স অফিসে ব্যর্থ, ওটিটিতে শীর্ষে মনোজ বাজপেয়ির ‘গভর্নর’

আপডেটের সময়: ০৮:৪৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

বড় পর্দায় দর্শক টানতে ব্যর্থ হলেও ওটিটিতে এসে নতুন করে সাড়া ফেলেছে মনোজ বাজপেয়ির ‘গভর্নর: দ্য সাইলেন্ট সেভিয়ার’। প্রাইম ভিডিওর ‘মোস্ট ট্রেন্ডিং’ সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ছবিটি।

চিন্ময় মান্ডলেকর পরিচালিত সিনেমাটি গত ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ১৯৯১ সালের ভারতের অর্থনৈতিক সংকট এবং রিজার্ভ ব্যাংকের তৎকালীন গভর্নর এস ভেঙ্কটারমনের বাস্তবজীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘গভর্নর’।

আরও পড়ুনঃ  চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু

জটিল রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়বস্তুর কারণে প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রত্যাশিত সাড়া পায়নি। বক্স অফিসে মাত্র সাড়ে ৭ কোটি রুপি আয় করে ফ্লপের খাতায় নাম লেখায় ছবিটি।

তবে ওটিটিতে মুক্তির পর বদলে যায় চিত্র। গত ২৪ জুলাই প্রাইম ভিডিওতে রেন্ট হিসেবে মুক্তির পর সিনেমাটি রেন্টাল চার্টের শীর্ষে উঠে আসে। এরপর ৭ আগস্ট নিয়মিত সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত হলে সার্বিক ট্রেন্ডিং তালিকায়ও এক নম্বরে জায়গা করে নেয়।

আরও পড়ুনঃ  শুকরিয়া আদায় করে শান্তির আহ্বান জানিয়েছিলেন খালেদা জিয়া

১৯৯১ সালে ভারত যখন গভীর অর্থনৈতিক সংকট ও জাতীয় দেউলিয়াত্বের ঝুঁকিতে ছিল, তখন এক প্রশাসনিক কর্মকর্তার গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত কীভাবে পরিস্থিতি বদলে দিয়েছিল, সেই গল্পই উঠে এসেছে সিনেমাটিতে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি।

রাজনৈতিক টানাপোড়েন, সামাজিক অস্থিরতা ও দেশের অর্থনীতি রক্ষার লড়াইয়ের পাশাপাশি মনোজ বাজপেয়ির অভিনয়ও দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়েছে।

আরও পড়ুনঃ  একতা বজায় রেখে এগিয়ে যেতে হবে: চুয়েট ভিসি