ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সেপ্টেম্বর থেকেই মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশির কর্মসংস্থানের উদ্যোগ ফ্যামিলি কার্ডে ভুলের হার ১.২ শতাংশ, দাবি অর্থমন্ত্রীর জামায়াতের লংমার্চ ঘিরে আওয়ামী লীগকে নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক অভিযোগ রাজধানীর তিন থানায় পুলিশের অভিযানে আটক ৪৫ ৬১ দিনের বন্দিজীবন থেকে মেঘালয়ের নির্বাসন, স্মৃতিচারণায় আবেগাপ্লুত স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার বিরোধ মিটেছে, ‘ঘরের সমস্যা’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী হিমালয় অঞ্চলের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল-তিব্বত, প্রাণহানি ৬৭৬ এমপিও শিক্ষকদের বদলিতে ভুল তথ্য ঠিক করার সুযোগ, নতুন তারিখ ঘোষণা ভ্রমণ শেষ হলো না, সড়কেই ঝরল তিন বন্ধুর প্রাণ গুমের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি চান জামায়াত আমির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বদলি খেলোয়াড়দের গোলে পার্মাকে হারালো জুভেন্টাস

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ১১ সময় দেখুন

বদলি খেলোয়াড় নিকো গঞ্জালেজ ও তেউন কুপমেইনার্সের গোলে পার্মাকে ২-০ ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস। এই জয়ে ইতালিয়ান সিরি আ’র নতুন মৌসুমে টানা দুই ম্যাচে জয় পেল লুসিয়ানো স্পালেত্তির দল।

শনিবার (২৯ আগস্ট) তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়ামে পার্মার মুখোমুখি হয় জুভেন্টাস। ম্যাচের শুরু থেকেই একাধিক সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

৫৭ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন নিকো গঞ্জালেজ। মাঠে নামার মাত্র পাঁচ মিনিট পরই গোলের সুযোগ তৈরি করেন তিনি। তবে পার্মার গোলরক্ষক এদুয়ার্দো কোরভির দুর্দান্ত সেভে সে যাত্রায় রক্ষা পায় সফরকারীরা।

আরও পড়ুনঃ  হিমালয় অঞ্চলের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল-তিব্বত, প্রাণহানি ৬৭৬

এর দুই মিনিট পর আবারও গোলের সুযোগ পান গঞ্জালেজ। এবার তার শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শট নেন তিনি। বলটি পার্মার ডিফেন্ডার মারিয়ানো ত্রয়েলোর গায়ে লেগে জালে জড়ালে ৬৪ মিনিটে এগিয়ে যায় জুভেন্টাস।

আরও পড়ুনঃ  ইরানের বাণিজ্যে বড় ধাক্কা, কমেছে ৩৫ শতাংশ

ম্যাচের শেষ দিকে আন্দ্রেয়া কামবিয়াসো চোট পাওয়ায় ৮৭ মিনিটে মাঠে নামেন আরেক বদলি খেলোয়াড় তেউন কুপমেইনার্স। মাঠে নামার এক মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন ডাচ মিডফিল্ডার। গোলমুখে ফিরে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠিয়ে জুভেন্টাসের ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি।

এদিকে দিনের অন্য ম্যাচে সদ্য উন্নীত ফ্রোসিনোনে ৩-০ গোলে হারিয়েছে ফিওরেন্তিনাকে। ম্যাচে জোড়া গোল করেন ফ্রোসিনোনের আন্তোনিও রাইমন্ডো।

আরও পড়ুনঃ  সংস্কার প্রক্রিয়ায় ইউএনডিপির পূর্ণ সহযোগিতার আশ্বাস

অন্যদিকে, মোঞ্জাকে ৩-২ গোলে হারিয়ে মৌসুমের প্রথম জয় পেয়েছে উদিনেজে। আর ডোমেনিকো বেরার্দির ৭৮ মিনিটের জয়সূচক গোলে তোরিনোকে ২-১ ব্যবধানে হারিয়েছে সাসুওলো।

সিরি আ’র দ্বিতীয় সপ্তাহের আরও ১০টি ম্যাচ বাকি থাকলেও এখন পর্যন্ত ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে এসি মিলান ও জুভেন্টাস।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সেপ্টেম্বর থেকেই মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশির কর্মসংস্থানের উদ্যোগ

বদলি খেলোয়াড়দের গোলে পার্মাকে হারালো জুভেন্টাস

আপডেটের সময়: ১০:৪৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

বদলি খেলোয়াড় নিকো গঞ্জালেজ ও তেউন কুপমেইনার্সের গোলে পার্মাকে ২-০ ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস। এই জয়ে ইতালিয়ান সিরি আ’র নতুন মৌসুমে টানা দুই ম্যাচে জয় পেল লুসিয়ানো স্পালেত্তির দল।

শনিবার (২৯ আগস্ট) তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়ামে পার্মার মুখোমুখি হয় জুভেন্টাস। ম্যাচের শুরু থেকেই একাধিক সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

৫৭ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন নিকো গঞ্জালেজ। মাঠে নামার মাত্র পাঁচ মিনিট পরই গোলের সুযোগ তৈরি করেন তিনি। তবে পার্মার গোলরক্ষক এদুয়ার্দো কোরভির দুর্দান্ত সেভে সে যাত্রায় রক্ষা পায় সফরকারীরা।

আরও পড়ুনঃ  ব্রাজিলের পর উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ভারত

এর দুই মিনিট পর আবারও গোলের সুযোগ পান গঞ্জালেজ। এবার তার শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শট নেন তিনি। বলটি পার্মার ডিফেন্ডার মারিয়ানো ত্রয়েলোর গায়ে লেগে জালে জড়ালে ৬৪ মিনিটে এগিয়ে যায় জুভেন্টাস।

আরও পড়ুনঃ  হিমালয় অঞ্চলের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল-তিব্বত, প্রাণহানি ৬৭৬

ম্যাচের শেষ দিকে আন্দ্রেয়া কামবিয়াসো চোট পাওয়ায় ৮৭ মিনিটে মাঠে নামেন আরেক বদলি খেলোয়াড় তেউন কুপমেইনার্স। মাঠে নামার এক মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন ডাচ মিডফিল্ডার। গোলমুখে ফিরে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠিয়ে জুভেন্টাসের ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি।

এদিকে দিনের অন্য ম্যাচে সদ্য উন্নীত ফ্রোসিনোনে ৩-০ গোলে হারিয়েছে ফিওরেন্তিনাকে। ম্যাচে জোড়া গোল করেন ফ্রোসিনোনের আন্তোনিও রাইমন্ডো।

আরও পড়ুনঃ  মুন্সিগঞ্জে কৃষিমন্ত্রী: প্রয়োজনের চেয়ে বেশি সার মজুদ, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা