
বাংলাদেশে আন্তর্জাতিক কারিকুলামভিত্তিক ইংরেজি শিক্ষায় নতুন এক উদ্যোগ হিসেবে ‘জলি ফনিক্স’ (Jolly Phonics) কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান জলি লার্নিংয়ের এই ফনিক্সভিত্তিক শিক্ষাপদ্ধতি এখন থেকে দেশের প্রাথমিক ও প্রাক্-প্রাথমিক শিক্ষায় ব্যবহৃত হবে।
সম্প্রতি যুক্তরাজ্যে জলি ফনিক্সের প্রধান কার্যালয়ে উইটন ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল এবং জলি লার্নিং ইউকের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এতে উইটন ও গাইডেন্সের প্রিন্সিপাল ও ম্যানেজিং ডিরেক্টর ড. আব্দুল্লাহ জামান এবং জলি লার্নিং ইউকের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস জলি অংশ নেন।
এই উদ্যোগের মাধ্যমে ৪২টি মৌলিক ইংরেজি ধ্বনিভিত্তিক শিক্ষাপদ্ধতি, গান, গল্প ও ভিজ্যুয়াল কার্যক্রমের মাধ্যমে শিশুদের পড়া, লেখা ও উচ্চারণ শেখানো হবে। বিশেষজ্ঞদের মতে, এই পদ্ধতি মুখস্থনির্ভর শিক্ষার বাইরে গিয়ে শিশুদের বাস্তবভিত্তিক ভাষা দক্ষতা গড়ে তুলতে সহায়তা করবে।
শিক্ষাবিদদের মতে, বাংলাদেশে প্রচলিত ইংরেজি শিক্ষার দুর্বলতা—বিশেষ করে উচ্চারণ ও আত্মবিশ্বাসের ঘাটতি—এই পদ্ধতির মাধ্যমে অনেকাংশে দূর হতে পারে।
বাংলাদেশে জলি ফনিক্সের বই ও প্রশিক্ষণ সামগ্রী পাওয়া যাবে নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে, যার মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণ ও কারিকুলাম সাপোর্টও দেওয়া হবে।
উইটন ও গাইডেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগ ভবিষ্যতে ধাপে ধাপে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে এবং শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে একটি বৃহৎ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
প্রতিবেদকের নাম 




















