ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধউরে বাসের ধাক্কায় পোশাক কারখানার জিএম নিহত, চালক এখনও ধরাছোঁয়ার বাইরে ডিএমপির চার অতিরিক্ত উপকমিশনারকে বদলি দ্বিতীয়বার কন্যাসন্তানের মা-বাবা দীপিকা-রণবীর অপ্রতিম হত্যাকাণ্ড: জিজ্ঞাসাবাদের জন্য আটক তিনজন জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, নিউইয়র্কে পৌঁছাবেন সোমবার যাত্রাবাড়ীতে পরপর চার ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক অপ্রতিম হত্যা: আরও একজন আটক, তদন্তে নতুন করে জিজ্ঞাসাবাদ তিতাসের ২৮ নম্বর কূপ চালু, জাতীয় গ্রিডে যুক্ত হবে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস আশ্রয়ণ প্রকল্পের ঘর টেকসই নয়, বেশিরভাগে মানুষ থাকে না: ত্রাণমন্ত্রী শাহ আমানতে ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ গয়না; যাত্রী আটক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

 বাবা দিবসে বিশেষ চমক: নতুন রূপে সাদিয়া ইসলাম মৌ

নতুন রূপে সাদিয়া ইসলাম মৌ

বিনোদন অঙ্গনের জনপ্রিয় তারকা সাদিয়া ইসলাম মৌ এবার নতুন এক ভূমিকায় দর্শকদের সামনে হাজির হয়েছেন। মডেলিং, নৃত্য ও নাটকের পর এবার প্রথমবারের মতো তিনি একটি মিউজিক ভিডিওতে কবিতা আবৃত্তি করেছেন।

বিশেষ এই ভিডিওতে তার প্রয়াত বাবা, বরেণ্য সংগীতশিল্পী সাইফুল ইসলামের গাওয়া কালজয়ী গান ‘সোনার কাঠি রুপোর কাঠি’ নতুন সংগীতায়োজনে ব্যবহার করা হয়েছে। বাবা দিবস ও মৌয়ের জন্মদিন উপলক্ষে ভিডিওটি প্রকাশ করা হয়।

আরও পড়ুনঃ  দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের ‘বিয়ে’ করলেন সুরিয়া-জ্যোতিকা

নয়ীম গহরের লেখা এবং আনোয়ার পারভেজের সুরে তৈরি গানটি এবার নতুনভাবে কণ্ঠ দিয়েছেন ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী বিপ্লব সাহা। সংগীতায়োজন করেছেন রাজন সাহা। ভিডিওটির দৃশ্যধারণ করেছেন অনিক ছন্দ এবং সম্পাদনা করেছেন তুষার।

আরও পড়ুনঃ  হৃদরোগে না ফেরার দেশে নির্মাতা মারুফ হোসেন সজীব

ভিডিওটি প্রকাশ করা হয়েছে ‘বিশ্বরঙ’-এর ইউটিউব চ্যানেল এবং বিপ্লব সাহার নিজস্ব চ্যানেলে। পাশাপাশি ফেসবুক পেজেও এটি প্রকাশ করা হয়েছে। বাবার গান ও মেয়ের আবৃত্তির এই আবেগঘন সংমিশ্রণ ইতিমধ্যে দর্শক-শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।

আরও পড়ুনঃ  ৪১ বছর বয়সে দ্বিতীয়বার মা হচ্ছেন মাহিরা খান

এর আগে অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ অভিনীত আলোচিত কাজ ‘সারার সংসার’ ওটিটিতে মুক্তি পেয়ে প্রশংসিত হয়। কাজী আনোয়ার হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ওয়েব ফিল্মে তিনি ‘সারা’ চরিত্রে অভিনয় করে সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধউরে বাসের ধাক্কায় পোশাক কারখানার জিএম নিহত, চালক এখনও ধরাছোঁয়ার বাইরে

 বাবা দিবসে বিশেষ চমক: নতুন রূপে সাদিয়া ইসলাম মৌ

আপডেটের সময়: ০৪:২০:২০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

বিনোদন অঙ্গনের জনপ্রিয় তারকা সাদিয়া ইসলাম মৌ এবার নতুন এক ভূমিকায় দর্শকদের সামনে হাজির হয়েছেন। মডেলিং, নৃত্য ও নাটকের পর এবার প্রথমবারের মতো তিনি একটি মিউজিক ভিডিওতে কবিতা আবৃত্তি করেছেন।

বিশেষ এই ভিডিওতে তার প্রয়াত বাবা, বরেণ্য সংগীতশিল্পী সাইফুল ইসলামের গাওয়া কালজয়ী গান ‘সোনার কাঠি রুপোর কাঠি’ নতুন সংগীতায়োজনে ব্যবহার করা হয়েছে। বাবা দিবস ও মৌয়ের জন্মদিন উপলক্ষে ভিডিওটি প্রকাশ করা হয়।

আরও পড়ুনঃ  বাবাকে হারিয়ে শোকে স্তব্ধ সংগীতশিল্পী সালমা

নয়ীম গহরের লেখা এবং আনোয়ার পারভেজের সুরে তৈরি গানটি এবার নতুনভাবে কণ্ঠ দিয়েছেন ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী বিপ্লব সাহা। সংগীতায়োজন করেছেন রাজন সাহা। ভিডিওটির দৃশ্যধারণ করেছেন অনিক ছন্দ এবং সম্পাদনা করেছেন তুষার।

আরও পড়ুনঃ  অনলাইন জুয়ার ভয়াবহতা তুলে ধরে চমকের সচেতনতামূলক ভিডিও