ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগ সিপিবির সুন্দরবন পরিদর্শন শেষে খুলনার দাকোপে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে যাওয়ার পথে সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগ নেত্রী আটক ক্যারিয়ারের শুরু থেকেই সমালোচনার মুখে, জবাব দিলেন রাশমিকা সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১ ও আহত ৮ অ্যাওয়ে সিরিজে ব্যাটিং ব্যর্থতা, সমস্যা মানসিকতায়: হৃদয় বাড়ির আঙিনায় পাশাপাশি দাফন বাবা-মেয়ে, হাসপাতালে স্বজন হারানোর খবর জানেন না মা-ছেলে সাতক্ষীরায় সিঁদুর খেলার সময় অসুস্থ হয়ে নববধূর মৃত্যু খেলাধুলা সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাকে শক্তিশালী করে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৩৭৩ রোগী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিমানের কার্পেটের নিচে জীবন্ত সাপ, আতঙ্কে বাতিল ফ্লাইট

জাপানের ফুকুওকা বিমানবন্দরে একটি বিমানের কার্পেটের নিচ থেকে জীবন্ত সাপ উদ্ধারের ঘটনায় বাতিল করা হয়েছে একটি ফ্লাইট। উড্ডয়নের প্রস্তুতিকালে সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন সংশ্লিষ্ট কর্মীরা। পরে বিশেষজ্ঞরা সাপটিকে বিষহীন জাপানি ডোরাকাটা সাপের বাচ্চা হিসেবে শনাক্ত করেন।

আরও পড়ুনঃ  হাজারীবাগে এজেআর কুরিয়ারে হামলা, ৩১ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

জাপান এয়ারলাইনসের সহযোগী প্রতিষ্ঠান জাপান এয়ার কমিউটার কোম্পানি (জেএসি) মঙ্গলবার জানায়, গত সোমবার বিমানটির কার্পেটের নিচে সাপটির সন্ধান পাওয়া যায়। প্রায় ৪০ সেন্টিমিটার লম্বা সাপটি দুপুর ১টার দিকে বিমানের এক মেকানিক দেখতে পান। পরে বিশেষজ্ঞদের সহায়তায় সাপটিকে উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ‘শুদ্ধতার মধ্যেই আমরা লালনচর্চা করি’: বাউল হৃদয় শাহ

জেএসি জানায়, বিমানটি সোমবার শিমানে প্রিফেকচারের ইজুমো বিমানবন্দর থেকে ফুকুওকায় আসে। একই দিন দুপুর ১২টা ৫০ মিনিটে বিমানটির কাগোশিমা প্রিফেকচারের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে উড্ডয়নের প্রস্তুতির সময় সাপটি দেখতে পাওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর চাওয়াতেই ইশরাকের পদত্যাগ: জামায়াত আমির

এদিকে, সাপটি কীভাবে বিমানের ভেতরে প্রবেশ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জেএসি জানিয়েছে, তাদের প্রতিষ্ঠানের ইতিহাসে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। ঘটনাটি ঘিরে বিমানটির নিরাপত্তা ও সাপটির প্রবেশের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্র: দ্য জাপান ডেইলি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগ সিপিবির

বিমানের কার্পেটের নিচে জীবন্ত সাপ, আতঙ্কে বাতিল ফ্লাইট

আপডেটের সময়: ০৫:১৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

জাপানের ফুকুওকা বিমানবন্দরে একটি বিমানের কার্পেটের নিচ থেকে জীবন্ত সাপ উদ্ধারের ঘটনায় বাতিল করা হয়েছে একটি ফ্লাইট। উড্ডয়নের প্রস্তুতিকালে সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন সংশ্লিষ্ট কর্মীরা। পরে বিশেষজ্ঞরা সাপটিকে বিষহীন জাপানি ডোরাকাটা সাপের বাচ্চা হিসেবে শনাক্ত করেন।

আরও পড়ুনঃ  ২০০ কোটি ডলারের সহায়তা চাওয়ার পরিকল্পনা, ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপান এয়ারলাইনসের সহযোগী প্রতিষ্ঠান জাপান এয়ার কমিউটার কোম্পানি (জেএসি) মঙ্গলবার জানায়, গত সোমবার বিমানটির কার্পেটের নিচে সাপটির সন্ধান পাওয়া যায়। প্রায় ৪০ সেন্টিমিটার লম্বা সাপটি দুপুর ১টার দিকে বিমানের এক মেকানিক দেখতে পান। পরে বিশেষজ্ঞদের সহায়তায় সাপটিকে উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  দলীয় সিদ্ধান্তের বাইরে গেলেই ব্যবস্থা, নেতাকর্মীদের কড়া বার্তা আইনমন্ত্রীর