ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্কচটেপে মুখ বাঁধা মরদেহ, হত্যার সন্দেহ নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: নিহত ১,৩০৮, নিখোঁজ ৫,৬২৪ ধর্মীয় পরিচয় নয়, রাষ্ট্রের কাছে সবাই সমান নাগরিক: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদিতে তিন দিন পর কক্ষ থেকে মিলল বাংলাদেশি প্রবাসীর মরদেহ গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, স্বাধীনতা আরও বাড়াতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দোয়া, বিশেষ বাহিনী গঠনেও শর্তসাপেক্ষ সমর্থন শফিকুর রহমানের শিল্পায়নমুখী বিনিয়োগে জোর, কর্মসংস্থান বাড়াতে সরকারের পরিকল্পনা ব্যাংকের সিএসআর তহবিলের ২৭৬ কোটি টাকা: হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা মির্জা আব্বাসের স্ট্রোকের পেছনে পাটওয়ারীর ব্যক্তিগত আক্রমণ দায়ী: রাশেদ খান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিরোধীদলের কর্মসূচি গণতান্ত্রিক অধিকার, তবে অচলাবস্থা নয়: রিজভী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

বিরোধী দলের লংমার্চসহ রাজনৈতিক কর্মসূচি পালন করা তাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। তবে কর্মসূচির নামে পরিকল্পিতভাবে দেশে অচলাবস্থা সৃষ্টি না করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  এক বছরের মধ্যে স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তনের আশা স্বাস্থ্যমন্ত্রীর

দেশের চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী আহমেদ বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবেই দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। এ সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয় বলেও মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে সংকট মোকাবিলায় বিরোধী দলের কাছে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব থাকলে তা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান বিএনপির এই নেতা।

আরও পড়ুনঃ  কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

তিনি বলেন, শুধু রাজপথে বিভিন্ন কর্মসূচি পালন করলেই হবে না; জাতীয় সংকট সমাধানে বিরোধী দলের নিজস্ব পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে হবে। একই সঙ্গে সত্য ও দায়িত্বশীল বক্তব্য দেওয়ার পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

রিজভী আরও বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদকে কার্যকর করতে বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকারের যৌক্তিক সমালোচনার পাশাপাশি জাতীয় সংকট মোকাবিলায় বিকল্প পরিকল্পনাও সংসদে তুলে ধরা প্রয়োজন।

আরও পড়ুনঃ  উত্তরায় পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনা উপস্থাপন না করে অতীতের রাজনৈতিক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় সংকটের সময়ে বিরোধী দলকে আরও দায়িত্বশীল ও গঠনমূলক রাজনৈতিক ভূমিকা পালন করতে হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্কচটেপে মুখ বাঁধা মরদেহ, হত্যার সন্দেহ

বিরোধীদলের কর্মসূচি গণতান্ত্রিক অধিকার, তবে অচলাবস্থা নয়: রিজভী

আপডেটের সময়: ০৫:২৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

বিরোধী দলের লংমার্চসহ রাজনৈতিক কর্মসূচি পালন করা তাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। তবে কর্মসূচির নামে পরিকল্পিতভাবে দেশে অচলাবস্থা সৃষ্টি না করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  না ফেরার দেশে কালবেলার সাংবাদিক সাজুর বাবা

দেশের চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী আহমেদ বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবেই দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। এ সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয় বলেও মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে সংকট মোকাবিলায় বিরোধী দলের কাছে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব থাকলে তা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান বিএনপির এই নেতা।

আরও পড়ুনঃ  এক বছরের মধ্যে স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তনের আশা স্বাস্থ্যমন্ত্রীর

তিনি বলেন, শুধু রাজপথে বিভিন্ন কর্মসূচি পালন করলেই হবে না; জাতীয় সংকট সমাধানে বিরোধী দলের নিজস্ব পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে হবে। একই সঙ্গে সত্য ও দায়িত্বশীল বক্তব্য দেওয়ার পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

রিজভী আরও বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদকে কার্যকর করতে বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকারের যৌক্তিক সমালোচনার পাশাপাশি জাতীয় সংকট মোকাবিলায় বিকল্প পরিকল্পনাও সংসদে তুলে ধরা প্রয়োজন।

আরও পড়ুনঃ  গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, স্বাধীনতা আরও বাড়াতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী