ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্কচটেপে মুখ বাঁধা মরদেহ, হত্যার সন্দেহ নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: নিহত ১,৩০৮, নিখোঁজ ৫,৬২৪ ধর্মীয় পরিচয় নয়, রাষ্ট্রের কাছে সবাই সমান নাগরিক: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদিতে তিন দিন পর কক্ষ থেকে মিলল বাংলাদেশি প্রবাসীর মরদেহ গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, স্বাধীনতা আরও বাড়াতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দোয়া, বিশেষ বাহিনী গঠনেও শর্তসাপেক্ষ সমর্থন শফিকুর রহমানের শিল্পায়নমুখী বিনিয়োগে জোর, কর্মসংস্থান বাড়াতে সরকারের পরিকল্পনা ব্যাংকের সিএসআর তহবিলের ২৭৬ কোটি টাকা: হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা মির্জা আব্বাসের স্ট্রোকের পেছনে পাটওয়ারীর ব্যক্তিগত আক্রমণ দায়ী: রাশেদ খান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মির্জা আব্বাসের স্ট্রোকের পেছনে পাটওয়ারীর ব্যক্তিগত আক্রমণ দায়ী: রাশেদ খান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ সময় দেখুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের স্ট্রোককে কোনো দুর্ঘটনা নয়, বরং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের ফল বলে দাবি করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা তুলে ধরেন রাশেদ

রাশেদ খান দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর তীর্যক আক্রমণের কারণে মির্জা আব্বাস মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। জাতীয় সংসদে মির্জা আব্বাসের বক্তব্যের প্রসঙ্গ টেনে তার বর্তমান শারীরিক অবস্থার কথাও তুলে ধরেন তিনি।

আরও পড়ুনঃ  ছাদে সৌরবিদ্যুৎ বসালে মিলবে ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সা

রাশেদের ভাষ্য অনুযায়ী, মির্জা আব্বাস এখনো পুরোপুরি সুস্থ হননি। তিনি নিজে হাঁটতে পারেন না, তার ভাষা অস্পষ্ট এবং এক হাত নাড়াতেও কষ্ট হয়।

নির্বাচনের আগে-পরে মানসিক নির্যাতনের অভিযোগ

নির্বাচনের আগে নাসীরুদ্দীন পাটওয়ারীর আচরণ নিয়েও অভিযোগ করেন রাশেদ খান। তার দাবি, নির্বাচনের আগে মির্জা আব্বাসকে ব্যক্তিগতভাবে আক্রমণের শিকার হতে হয়েছে এবং নির্বাচনের পরও তিনি পাটওয়ারীর ‘মানসিক অত্যাচার’ থেকে রেহাই পাননি।

মির্জা আব্বাস হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার প্রতিকৃতি তৈরি করে বক্সিং করারও অভিযোগ তোলেন রাশেদ।

আরও পড়ুনঃ  একাদশ শ্রেণিতে যেসব কলেজে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা

দীর্ঘদিনের মানসিক চাপের কথা উল্লেখ

অসুস্থতার জন্য কাউকে সরাসরি দায়ী করা যায় না—এমন যুক্তির প্রসঙ্গও নিজের পোস্টে উল্লেখ করেন রাশেদ খান। তবে তার দাবি, দিনের পর দিন ব্যক্তিগত আক্রমণ ও মানসিক যন্ত্রণার কারণে মির্জা আব্বাস স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

তিনি বলেন, অসুস্থতার জন্য কাউকে সরাসরি দায়ী করা না গেলেও দীর্ঘদিনের ব্যক্তিগত আক্রমণ ও মানসিক যন্ত্রণাকে স্ট্রোকের পেছনে দায়ী করা যায়।

রাজনৈতিক ভূমিকার কথাও তুলে ধরেন রাশেদ

মির্জা আব্বাসের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথাও উল্লেখ করেন রাশেদ খান। তার দাবি, ঢাকায় দীর্ঘদিন সক্রিয়ভাবে রাজনীতি করা মির্জা আব্বাস ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের সময় ঢাকাকে সংগঠিত করতে ভূমিকা রেখেছেন এবং ১৬ বছরে অসংখ্যবার কারাবরণ করেছেন।

আরও পড়ুনঃ  হরমুজ সংকটে কাতারের এলএনজি, বাংলাদেশে সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়ল

রাশেদের অভিযোগ, মির্জা আব্বাসকে ওসমান হাদী হত্যার সঙ্গে জড়িয়ে অপবাদ দেওয়া হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও তাকে মবের মুখে পড়তে হয়েছে। এসব ঘটনা তিনি মেনে নিতে পারেননি বলেও দাবি করেন রাশেদ।

সবশেষে রাশেদ খান দাবি করেন, দীর্ঘদিনের মানসিক যন্ত্রণার কারণেই মির্জা আব্বাস স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তার ভাষ্য, মির্জা আব্বাসের বর্তমান শারীরিক অবস্থার পেছনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ব্যক্তিগত আক্রমণ দায়ী।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্কচটেপে মুখ বাঁধা মরদেহ, হত্যার সন্দেহ

মির্জা আব্বাসের স্ট্রোকের পেছনে পাটওয়ারীর ব্যক্তিগত আক্রমণ দায়ী: রাশেদ খান

আপডেটের সময়: ০৫:৩০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের স্ট্রোককে কোনো দুর্ঘটনা নয়, বরং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের ফল বলে দাবি করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা তুলে ধরেন রাশেদ

রাশেদ খান দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর তীর্যক আক্রমণের কারণে মির্জা আব্বাস মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। জাতীয় সংসদে মির্জা আব্বাসের বক্তব্যের প্রসঙ্গ টেনে তার বর্তমান শারীরিক অবস্থার কথাও তুলে ধরেন তিনি।

আরও পড়ুনঃ  মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট

রাশেদের ভাষ্য অনুযায়ী, মির্জা আব্বাস এখনো পুরোপুরি সুস্থ হননি। তিনি নিজে হাঁটতে পারেন না, তার ভাষা অস্পষ্ট এবং এক হাত নাড়াতেও কষ্ট হয়।

নির্বাচনের আগে-পরে মানসিক নির্যাতনের অভিযোগ

নির্বাচনের আগে নাসীরুদ্দীন পাটওয়ারীর আচরণ নিয়েও অভিযোগ করেন রাশেদ খান। তার দাবি, নির্বাচনের আগে মির্জা আব্বাসকে ব্যক্তিগতভাবে আক্রমণের শিকার হতে হয়েছে এবং নির্বাচনের পরও তিনি পাটওয়ারীর ‘মানসিক অত্যাচার’ থেকে রেহাই পাননি।

মির্জা আব্বাস হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার প্রতিকৃতি তৈরি করে বক্সিং করারও অভিযোগ তোলেন রাশেদ।

আরও পড়ুনঃ  বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত লেনদেনে কর অব্যাহতি

দীর্ঘদিনের মানসিক চাপের কথা উল্লেখ

অসুস্থতার জন্য কাউকে সরাসরি দায়ী করা যায় না—এমন যুক্তির প্রসঙ্গও নিজের পোস্টে উল্লেখ করেন রাশেদ খান। তবে তার দাবি, দিনের পর দিন ব্যক্তিগত আক্রমণ ও মানসিক যন্ত্রণার কারণে মির্জা আব্বাস স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

তিনি বলেন, অসুস্থতার জন্য কাউকে সরাসরি দায়ী করা না গেলেও দীর্ঘদিনের ব্যক্তিগত আক্রমণ ও মানসিক যন্ত্রণাকে স্ট্রোকের পেছনে দায়ী করা যায়।

রাজনৈতিক ভূমিকার কথাও তুলে ধরেন রাশেদ

মির্জা আব্বাসের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথাও উল্লেখ করেন রাশেদ খান। তার দাবি, ঢাকায় দীর্ঘদিন সক্রিয়ভাবে রাজনীতি করা মির্জা আব্বাস ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের সময় ঢাকাকে সংগঠিত করতে ভূমিকা রেখেছেন এবং ১৬ বছরে অসংখ্যবার কারাবরণ করেছেন।

আরও পড়ুনঃ  কুয়েটে শিক্ষামন্ত্রী: ‘প্রতি শিক্ষার্থীর পেছনে সরকারের বিনিয়োগ ১০ লাখ ৭৫ হাজার টাকা’