ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে শুরু কোন লিগ

স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপের আসর। ১৯ জুলাই নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। এক মাসেরও বেশি সময় বিশ্বকাপের উন্মাদনায় মেতে থাকার পর এবার ক্লাব ফুটবলের ব্যস্ত সূচিতে ফিরতে যাচ্ছেন ফুটবলার ও সমর্থকরা।

আগস্টের মাঝামাঝি থেকে শুরু হবে ২০২৬-২৭ মৌসুমের ইউরোপীয় ক্লাব ফুটবল। তার আগে থাকবে প্রাক-মৌসুম প্রস্তুতি, দলবদল ও প্রস্তুতি ম্যাচের ব্যস্ততা। বিশ্বকাপ শেষ হতেই তাই নিজ নিজ ক্লাবে ফিরতে শুরু করেছেন ফুটবলাররা।

আরও পড়ুনঃ  লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ৪০০

উয়েফা সুপার কাপ

নতুন মৌসুম শুরুর আগে ১২ আগস্ট দিবাগত রাত ১টায় উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজি ও ইউরোপা লিগজয়ী অ্যাস্টন ভিলা।

লা লিগা (স্পেন)

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবার আগে মাঠে গড়াবে স্প্যানিশ লা লিগা। ১৫ আগস্ট আলাভেস ও গেতাফের ম্যাচ দিয়ে শুরু হবে নতুন মৌসুম। রিয়াল মাদ্রিদ ২২ আগস্ট এস্পানিওলের বিপক্ষে এবং বার্সেলোনা ২৩ আগস্ট এলচের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে।

আরও পড়ুনঃ  পর্দায় রোনালদো, সঙ্গে থিয়েরি অঁরি; কমেডি সিরিজে নতুন চমক

ইংলিশ প্রিমিয়ার লিগ

নতুন মৌসুমে প্রিমিয়ার লিগ শুরু হবে ২১ আগস্ট। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনাল খেলবে নবাগত কভেন্ট্রি সিটির বিপক্ষে। ২২ আগস্ট মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৩ আগস্ট মৌসুম শুরু করবে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল।

লিগ ওয়ান (ফ্রান্স)

ফরাসি লিগ ওয়ানের নতুন মৌসুমও শুরু হবে ২১ আগস্ট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মার্সেই ও স্ট্রাসবুর্গ। চ্যাম্পিয়ন পিএসজি ২৩ আগস্ট রেঁনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে।

আরও পড়ুনঃ  রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসকে ৭ গোলের বিশাল ব্যবধানে হারাল নেদারল্যান্ডস

সিরি আ (ইতালি)

২২ আগস্ট শুরু হবে ইতালিয়ান সিরি আ। উদ্বোধনী দিনে ইন্টার মিলান খেলবে নবাগত মোনৎসার বিপক্ষে। একই দিনে উদিনেসে ও কোমো মুখোমুখি হবে। ২২ আগস্ট নাপোলি, ২৩ আগস্ট জুভেন্টাস এবং ২৪ আগস্ট এসি মিলান নতুন মৌসুমে মাঠে নামবে।

বুন্দেসলিগা (জার্মানি)

জার্মান বুন্দেসলিগার নতুন মৌসুম শুরু হবে ২৮ আগস্ট। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ স্টুটগার্ট। ২৯ আগস্ট মৌসুম শুরু করবে বায়ার লেভারকুসেন ও বরুসিয়া ডর্টমুন্ড।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে শুরু কোন লিগ

আপডেটের সময়: ০৩:২৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬