ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বৃষ্টিতে তলিয়ে চট্টগ্রাম, পানিবন্দি নগরবাসী

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন নগরীর অনেক বাসিন্দা। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।

মঙ্গলবার (১৭ আগস্ট) মধ্যরাত থেকে নগরীতে শুরু হয় ভারী বৃষ্টিপাত। সকাল ৮টার পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও নগরীর নিচু এলাকাগুলো থেকে পানি নামেনি। ফলে বিভিন্ন সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে যায়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর পরবর্তী কোনো সফর এখনও চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নগরীর আগ্রাবাদ, মুরাদপুর, ষোলশহর, বাকলিয়াসহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও কোথাও সড়কে হাঁটুসমান পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

সকালে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য বের হওয়া মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। অনেককে জমে থাকা পানির মধ্য দিয়েই গন্তব্যে যেতে দেখা গেছে। জলাবদ্ধতার কারণে কিছু সড়কে যান চলাচলও ধীর হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত: দীনেশ ত্রিবেদী

এদিকে পানি জমে যাওয়ায় রিকশায় চলাচলের খরচও বেড়েছে বলে অভিযোগ করেছেন নগরবাসী। অনেক রিকশাচালক অতিরিক্ত ভাড়া দাবি করছেন বলে জানিয়েছেন যাত্রীরা।

শুধু সড়কেই নয়, নগরীর কিছু এলাকায় বৃষ্টির পানি ঢুকে পড়েছে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে। এতে ব্যবসায়ীদের পণ্য ও ব্যবসায়িক কার্যক্রম নিয়ে নতুন করে দুর্ভোগে পড়তে হয়েছে।

আরও পড়ুনঃ  বিমান খাতের সব সিন্ডিকেট নির্মূলে কাজ করছে সরকার: মন্ত্রী আফরোজা খানম

নগরবাসীর অভিযোগ, ভারী বৃষ্টি হলেই চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে বৃষ্টি আরও বাড়লে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বৃষ্টিতে তলিয়ে চট্টগ্রাম, পানিবন্দি নগরবাসী

আপডেটের সময়: ০৯:২৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন নগরীর অনেক বাসিন্দা। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।

মঙ্গলবার (১৭ আগস্ট) মধ্যরাত থেকে নগরীতে শুরু হয় ভারী বৃষ্টিপাত। সকাল ৮টার পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও নগরীর নিচু এলাকাগুলো থেকে পানি নামেনি। ফলে বিভিন্ন সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে যায়।

আরও পড়ুনঃ  দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই মিলল ১৫ লিটার বিদেশি মদ

নগরীর আগ্রাবাদ, মুরাদপুর, ষোলশহর, বাকলিয়াসহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও কোথাও সড়কে হাঁটুসমান পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

সকালে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য বের হওয়া মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। অনেককে জমে থাকা পানির মধ্য দিয়েই গন্তব্যে যেতে দেখা গেছে। জলাবদ্ধতার কারণে কিছু সড়কে যান চলাচলও ধীর হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

এদিকে পানি জমে যাওয়ায় রিকশায় চলাচলের খরচও বেড়েছে বলে অভিযোগ করেছেন নগরবাসী। অনেক রিকশাচালক অতিরিক্ত ভাড়া দাবি করছেন বলে জানিয়েছেন যাত্রীরা।

শুধু সড়কেই নয়, নগরীর কিছু এলাকায় বৃষ্টির পানি ঢুকে পড়েছে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে। এতে ব্যবসায়ীদের পণ্য ও ব্যবসায়িক কার্যক্রম নিয়ে নতুন করে দুর্ভোগে পড়তে হয়েছে।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে বড় পরিবর্তনের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী