ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের বৈঠক ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত দেড় বছর পর নিখোঁজ কিশোরী নিঝুমের রহস্য উদঘাটন রাজস্ব আয়ে নতুন রেকর্ড মোংলা সমুদ্রবন্দরের জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী সরকারি কেনাকাটায় বদল, শিথিল হলো অভিজ্ঞতা ও টার্নওভারের শর্ত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মরিয়মের মৃত্যুর সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন এমপি নজরুল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময় দেখুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম জানিয়েছেন, তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ‘আত্মহত্যার’ সময় তিনি সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি এ তথ্য জানিয়েছেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, ঘটনার সময় এলাকার কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে দুপুরের খাবার খাচ্ছিলেন গাজী নজরুল। খাওয়া শেষে মরিয়ম খাবার খেয়েছেন কি না, তা জানতে তার কক্ষের সামনে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরে পুলিশকে খবর দেন তিনি।

রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে হেফাজতে নেয় পুলিশ।

আরও পড়ুনঃ  সরকারের কর্মকাণ্ডের ভারেই একদিন পড়ে যেতে পারে: নাসীরুদ্দীন পাটওয়ারী

পরে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

সোমবার আদালত গাজী নজরুলের চার দিন এবং মাকছুদার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই দিন মামলাটির তদন্তের দায়িত্ব ডিবি পুলিশের কাছে দেওয়া হয়।

মরিয়মের মরদেহ উদ্ধারের পর গাজী নজরুল জানিয়েছিলেন, ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না এবং ঘটনার সময় বাসায় ছিলেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, রিমান্ডে গাজী নজরুল জানান, সকালে বাসা থেকে বের হয়ে বিভিন্ন কাজ শেষে বেলা দুইটার দিকে তিনি বাসায় ফেরেন। দুপুরে এলাকার কয়েকজন নেতা-কর্মী তার বাসায় আসেন। তাদের সঙ্গে কথা বলার পর একসঙ্গে দুপুরের খাবার খান তিনি।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতায় সরকার শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

খাওয়া শেষে মরিয়ম খাবার খেয়েছেন কি না, তা জানতে তার কক্ষের সামনে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে মরিয়মের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

জিজ্ঞাসাবাদে গাজী নজরুল দাবি করেছেন, মরিয়মের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল। তবে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে মরিয়ম মানসিক অশান্তিতে ছিলেন বলে তিনি তদন্ত কর্মকর্তাদের জানিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে মানুষ বিভিন্ন সময়ে মরিয়মের সঙ্গে কথা বলত এবং ভিডিওটি এখনো অনেকে দেখছে—এমন কথাও তাকে বলা হতো।

আরও পড়ুনঃ  যাত্রাবাড়ীতে পরপর চার ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

এদিকে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক দিনের রিমান্ড শেষে মাকছুদাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন। আবেদনে তিনি জানান, আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে মামলাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক হবে।

তবে মাকছুদা রিমান্ডে ঠিক কী তথ্য দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি তদন্ত কর্মকর্তা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

মরিয়মের মৃত্যুর সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন এমপি নজরুল

আপডেটের সময়: ১০:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম জানিয়েছেন, তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ‘আত্মহত্যার’ সময় তিনি সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি এ তথ্য জানিয়েছেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, ঘটনার সময় এলাকার কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে দুপুরের খাবার খাচ্ছিলেন গাজী নজরুল। খাওয়া শেষে মরিয়ম খাবার খেয়েছেন কি না, তা জানতে তার কক্ষের সামনে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরে পুলিশকে খবর দেন তিনি।

রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে হেফাজতে নেয় পুলিশ।

আরও পড়ুনঃ  জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে কাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, ভাষণ ২৪ সেপ্টেম্বর

পরে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

সোমবার আদালত গাজী নজরুলের চার দিন এবং মাকছুদার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই দিন মামলাটির তদন্তের দায়িত্ব ডিবি পুলিশের কাছে দেওয়া হয়।

মরিয়মের মরদেহ উদ্ধারের পর গাজী নজরুল জানিয়েছিলেন, ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না এবং ঘটনার সময় বাসায় ছিলেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, রিমান্ডে গাজী নজরুল জানান, সকালে বাসা থেকে বের হয়ে বিভিন্ন কাজ শেষে বেলা দুইটার দিকে তিনি বাসায় ফেরেন। দুপুরে এলাকার কয়েকজন নেতা-কর্মী তার বাসায় আসেন। তাদের সঙ্গে কথা বলার পর একসঙ্গে দুপুরের খাবার খান তিনি।

আরও পড়ুনঃ  জাতিসংঘ অধিবেশনে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী

খাওয়া শেষে মরিয়ম খাবার খেয়েছেন কি না, তা জানতে তার কক্ষের সামনে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে মরিয়মের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

জিজ্ঞাসাবাদে গাজী নজরুল দাবি করেছেন, মরিয়মের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল। তবে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে মরিয়ম মানসিক অশান্তিতে ছিলেন বলে তিনি তদন্ত কর্মকর্তাদের জানিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে মানুষ বিভিন্ন সময়ে মরিয়মের সঙ্গে কথা বলত এবং ভিডিওটি এখনো অনেকে দেখছে—এমন কথাও তাকে বলা হতো।

আরও পড়ুনঃ  নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আজই? দুপুরের পর মিলতে পারে সুখবর