ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ, ওসিসহ আহত ২

  • arif
  • আপডেটের সময়: ১২:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৩৫ সময় দেখুন

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ হোসেন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাত সাড়ে ৪টার দিকে পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর এলাকার দোপপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে বিশ্বকাপ ফুটবলের একটি বিশেষ ম্যাচ থাকায় ভোর পর্যন্ত মথুরাপুর এলাকায় ফুটবল খেলা ঘিরে উন্মাদনা ও উৎসবের পরিবেশ ছিল। এ সুযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনা করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টহল দল মথুরাপুরের দোপপাড়া এলাকায় যায়।

আরও পড়ুনঃ  ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

পুলিশের দাবি, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় একটি মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। এরপর শতাধিক নেতা-কর্মীর সঙ্গে আরও কয়েক শ লোক দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হন।

আরও পড়ুনঃ  শাহজালালে সোয়া কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৩

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বেই এ হামলা চালানো হয়েছে।

তবে এ অভিযোগ অস্বীকার করে আব্দুল ওহাব বলেন, ‘পুলিশের অভিযানের কারণে আমি নিজেই এলাকায় যেতে পারি না। সেখানে আমার উপস্থিত থাকার প্রশ্নই আসে না। যতটুকু জেনেছি, রাতে খেলা দেখার পর স্থানীয় যুবকেরা খিচুড়ি রান্না করে খাচ্ছিল। এ সময় পুলিশ গিয়ে ১০ থেকে ১৫ জনকে আটক করলে স্থানীয় বাসিন্দা ও নারীরা ঘর থেকে বেরিয়ে এসে তাদের ছাড়িয়ে নেন। এ সময় ধস্তাধস্তিতে পুলিশের গাড়িতে আঘাত লাগে এবং দুই পুলিশ সদস্য আহত হন বলে শুনেছি।’

আরও পড়ুনঃ  স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির বড় চ্যালেঞ্জ একাধিক প্রার্থী

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, ‘হামলায় ওসিসহ দুই পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ, ওসিসহ আহত ২

আপডেটের সময়: ১২:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ হোসেন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাত সাড়ে ৪টার দিকে পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর এলাকার দোপপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে বিশ্বকাপ ফুটবলের একটি বিশেষ ম্যাচ থাকায় ভোর পর্যন্ত মথুরাপুর এলাকায় ফুটবল খেলা ঘিরে উন্মাদনা ও উৎসবের পরিবেশ ছিল। এ সুযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনা করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টহল দল মথুরাপুরের দোপপাড়া এলাকায় যায়।

আরও পড়ুনঃ  মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ

পুলিশের দাবি, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় একটি মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। এরপর শতাধিক নেতা-কর্মীর সঙ্গে আরও কয়েক শ লোক দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হন।

আরও পড়ুনঃ  স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির বড় চ্যালেঞ্জ একাধিক প্রার্থী

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বেই এ হামলা চালানো হয়েছে।

তবে এ অভিযোগ অস্বীকার করে আব্দুল ওহাব বলেন, ‘পুলিশের অভিযানের কারণে আমি নিজেই এলাকায় যেতে পারি না। সেখানে আমার উপস্থিত থাকার প্রশ্নই আসে না। যতটুকু জেনেছি, রাতে খেলা দেখার পর স্থানীয় যুবকেরা খিচুড়ি রান্না করে খাচ্ছিল। এ সময় পুলিশ গিয়ে ১০ থেকে ১৫ জনকে আটক করলে স্থানীয় বাসিন্দা ও নারীরা ঘর থেকে বেরিয়ে এসে তাদের ছাড়িয়ে নেন। এ সময় ধস্তাধস্তিতে পুলিশের গাড়িতে আঘাত লাগে এবং দুই পুলিশ সদস্য আহত হন বলে শুনেছি।’

আরও পড়ুনঃ  যশোরে আ. লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জন কারাগারে