ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে ফেরার আশা নিভে যাবে না সাতসকালে বৃষ্টিতে ভিজল রাজধানী, তাপমাত্রায় মিলেছে স্বস্তি জশনে জুলুসে বর্ণিল সাজে চট্টগ্রাম, তোরণ-আলোকসজ্জায় উৎসবের আমেজ দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রবাসী কল্যাণমন্ত্রীর রাকসুর জিএস আম্মারের দায় নেবে না শিবির ১০ জন নিয়েও অবিশ্বাস্য কামব্যাক, মানের জোড়া গোলে আল নাসরের নাটকীয় জয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব রওশন আরা বিচারকের বিরুদ্ধে অভিযোগ উঠলে কী হয়? যেভাবে নিশ্চিত হয় জবাবদিহি হোদেইদায় হুথিদের ঘাঁটিতে সরকারি বাহিনীর ঝটিকা অভিযান, নিহত ১৪ বাবার লাশের পর এবার মাকে ঘরছাড়া, কেশবপুরে দুই ভাইকে ঘিরে নতুন অভিযোগ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব রওশন আরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ১১ সময় দেখুন

ঢাকা, ২৬ আগস্ট ২০২৬: জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (সচিব) রওশন আরা বেগমকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান সচিব ইয়াসমিন পারভীনকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে মিফতাহ উদ্দিন ও বদি

এনআইএলজির নতুন মহাপরিচালক আমিনুল ইসলাম

এদিকে সচিব পদমর্যাদায় এক বছরের চুক্তিতে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আমিনুল ইসলাম।

এর আগে তিনি চুক্তিতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করছিলেন। নতুন নিয়োগের কারণে ঢাকা ওয়াসার এমডি হিসেবে তার চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

আরও পড়ুনঃ  সার্ককে আরও কার্যকর করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে আমিনুল ইসলামের এক বছরের চুক্তির মেয়াদ কার্যকর হবে। তার নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

থাকছে নির্দিষ্ট শর্ত

সরকারি প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এনআইএলজির মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে আমিনুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

আরও পড়ুনঃ  হামলার হুমকির পর ঢাকায় চীনা দূতাবাসের নিরাপত্তা জোরদার

নতুন এই পদায়নের মাধ্যমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট—দুই প্রতিষ্ঠানেই সচিব পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন এলো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দেশে ফেরার আশা নিভে যাবে না

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব রওশন আরা

আপডেটের সময়: ০৮:৫৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

ঢাকা, ২৬ আগস্ট ২০২৬: জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (সচিব) রওশন আরা বেগমকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান সচিব ইয়াসমিন পারভীনকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভারতকে উড়িয়ে এক যুগ পর হকি বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

এনআইএলজির নতুন মহাপরিচালক আমিনুল ইসলাম

এদিকে সচিব পদমর্যাদায় এক বছরের চুক্তিতে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আমিনুল ইসলাম।

এর আগে তিনি চুক্তিতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করছিলেন। নতুন নিয়োগের কারণে ঢাকা ওয়াসার এমডি হিসেবে তার চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

আরও পড়ুনঃ  শপথের পর প্রথমবার বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল