মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই শিশু শ্রমিক বলে জানা গেছে। তাদের বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
মঙ্গলবার (১১ আগস্ট) দেশটির ইসমাইলিয়া প্রদেশের আল-দাওয়াউইস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, একটি লিংক রোডের কাছে শ্রমিকবাহী দুটি পিকআপ ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজন মারা যান।
মিশরের রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে দেশটিতে সড়ক দুর্ঘটনার সংখ্যা ১০ শতাংশের বেশি বেড়েছে। এসব দুর্ঘটনায় ১৫ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হারও উদ্বেগজনকভাবে বেশি।
প্রতিবেদকের নাম 























