ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মেঘনায় ট্রলারডুবি: বাবাকে রেখে ফিরল না তিন সন্তান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বৈদ্যার বাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদী থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়।

আরও পড়ুনঃ  ৩০ নভেম্বরের মধ্যে সব উপজেলায় শতভাগ বই পৌঁছানোর লক্ষ্য

উদ্ধার হওয়া তিনজন হলেন সজিব, সামিয়া ও শিশু সামিন। তারা সম্পর্কে ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমন্দী গ্রাম থেকে গরু, ছাগল ও ১৩ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সোনারগাঁয়ের মায়াময়ী গ্রামের উদ্দেশে রওনা হয়। যাত্রীরা সেখানে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

আরও পড়ুনঃ  বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১১ জেলে উদ্ধার; নিখোঁজ ২

পথে বৈদ্যার বাজার এলাকার কাছাকাছি মেঘনা নদীর মাঝপথে ট্রলারটি কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। পরে ট্রলারটি নদীতে ডুবে গেলে আটজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

এ সময় রাশিদা নামে এক নারীকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর থেকে হেলাল উদ্দিন ও তার তিন সন্তান নিখোঁজ ছিলেন।

আরও পড়ুনঃ  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ চারজনের মধ্যে শনিবার সকালে তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হেলাল উদ্দিনের সন্ধানে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মেঘনায় ট্রলারডুবি: বাবাকে রেখে ফিরল না তিন সন্তান

আপডেটের সময়: ১১:০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বৈদ্যার বাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদী থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়।

আরও পড়ুনঃ  ইরানি এয়ারলাইনসকে সেবা দিলে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

উদ্ধার হওয়া তিনজন হলেন সজিব, সামিয়া ও শিশু সামিন। তারা সম্পর্কে ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমন্দী গ্রাম থেকে গরু, ছাগল ও ১৩ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সোনারগাঁয়ের মায়াময়ী গ্রামের উদ্দেশে রওনা হয়। যাত্রীরা সেখানে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

আরও পড়ুনঃ  মোটরসাইকেল-গাড়ি চালকদের সতর্ক করল পুলিশ, মানতে হবে যেসব নিয়ম

পথে বৈদ্যার বাজার এলাকার কাছাকাছি মেঘনা নদীর মাঝপথে ট্রলারটি কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। পরে ট্রলারটি নদীতে ডুবে গেলে আটজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

এ সময় রাশিদা নামে এক নারীকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর থেকে হেলাল উদ্দিন ও তার তিন সন্তান নিখোঁজ ছিলেন।

আরও পড়ুনঃ  নোয়াখালীতে সেতু নির্মাণে অনিয়মের অভিযোগে উপসহকারী প্রকৌশলী ও কার্যসহকারী বরখাস্ত