ঢাকা ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর, এডিটরস কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক তিন শর্তে পুনরায় লাইসেন্স পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন ও ফিটনেস নাইজেরিয়ায় ভয়াবহ সন্ত্রাসী হামলা, ৮ শিশুসহ নিহত অন্তত ৩০ টানা তৃতীয় দিন থেমে আছে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, কূটনৈতিক সমাধানের নতুন আশা বিশ্ব হেপাটাইটিস দিবস আজ: দেশে বছরে প্রাণ হারান ২০ হাজার মানুষ, সর্বজনীন স্ক্রিনিং ও টিকাদানের তাগিদ বিশেষজ্ঞদের এক দশকের অপেক্ষার অবসান, আনোয়ারায় শুরু ১.৩ বিলিয়ন ডলারের বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলের নির্মাণ এইচএসসি পরীক্ষার্থীদের স্বস্তি: কুড়িগ্রামে ৭ দিনের পরিকল্পিত লোডশেডিং স্থগিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মেসির পারিবারিক শেকড়ে ব্রাজিলের ছোঁয়া, তবু কেন খেলতে পারেননি সেলেসাওদের হয়ে?

ফুটবল ইতিহাসে লিওনেল মেসি মানেই আর্জেন্টিনা। তবে সাম্প্রতিক এক ঐতিহাসিক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ একটি তথ্য—বিশ্বকাপজয়ী এই তারকার পারিবারিক শেকড়ের একটি অংশ জড়িয়ে আছে ব্রাজিলের সঙ্গে। যদিও সেই ইতিহাস থাকা সত্ত্বেও ব্রাজিলের জার্সি গায়ে খেলার কোনো সুযোগ ছিল না তার।

ইতালীয় ইতিহাসবিদ ফিওরেঞ্জো সান্তিনি পরিচালিত গবেষণার বরাত দিয়ে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, মেসির প্রপিতামহের জন্ম হয়েছিল ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যে। পরে পরিবারটি আর্জেন্টিনার রোজারিও শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করে।

ইতালি থেকে ব্রাজিল, তারপর আর্জেন্টিনা

গবেষণায় বলা হয়েছে, উনিশ শতকের শেষ ভাগে দক্ষিণ আমেরিকায় ইতালীয় অভিবাসনের ঢেউয়ের সময় মেসির পূর্বপুরুষরা ইতালি ছেড়ে ব্রাজিলে আসেন।

আরও পড়ুনঃ  বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার, সবচেয়ে বেশি বাজারমূল্য বেড়েছে ভোজিনহার

মেসির প্রপিতামহের বাবা রানিয়েরো কোচ্চেত্তিনি ও তার স্ত্রী রোজা রিচেজ্জা প্রথমে ব্রাজিলের সান্তোস বন্দরে পৌঁছান। সে সময় অভিবাসীদের নামের বানান পরিবর্তন হওয়া ছিল সাধারণ ঘটনা। ফলে রানিয়েরো কোচ্চেত্তিনির নাম সরকারি নথিতে ‘রামিয়েরো কনসেন্টিনি’ হিসেবে নিবন্ধিত হয়।

পরে পরিবারটি সাও পাওলোর গ্রামীণ এলাকায় কফি খামারে কাজ শুরু করে। সেখানেই জন্ম নেন তাদের এক সন্তান, যার নামও নিবন্ধনের সময় পরিবর্তিত হয়ে ফেদেরিকো কুচ্চিত্তিনি হয়। তিনিই ছিলেন লিওনেল মেসির প্রপিতামহ।

এক বছর বয়সেই পাড়ি আর্জেন্টিনায়

ফেদেরিকোর বয়স যখন মাত্র এক বছর, তখন পুরো পরিবার ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার রোজারিও শহরে চলে যায়। এরপর থেকেই ব্রাজিলের সঙ্গে তাদের পারিবারিক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  ২৩ বছরের অপেক্ষা ঘুচিয়ে সাফ শিরোপা জিততে চায় বাংলাদেশ

পরবর্তীতে এই রোজারিও শহরেই জন্মগ্রহণ করেন লিওনেল মেসি এবং সেখান থেকেই শুরু হয় তার কিংবদন্তি ফুটবলযাত্রা।

তাহলে কি ব্রাজিলের হয়ে খেলতে পারতেন?

গবেষণার পর অনেকের মনে প্রশ্ন উঠেছে—পারিবারিক শেকড় ব্রাজিলে থাকায় মেসি কি সেলেসাওদের হয়ে খেলতে পারতেন?

এর উত্তর হলো না

ফিফার নিয়ম অনুযায়ী, বহু প্রজন্ম আগের পূর্বপুরুষের জন্মস্থান কোনো খেলোয়াড়কে স্বয়ংক্রিয়ভাবে সেই দেশের জাতীয় দলে খেলার যোগ্যতা দেয় না। এজন্য প্রয়োজন সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব বা আইনি যোগসূত্র।

আরও পড়ুনঃ  বিশ্বকাপের হতাশা কাটিয়ে সান্তোসে জোড়া গোলে উজ্জ্বল নেইমার

মেসির জন্ম, নাগরিকত্ব, বেড়ে ওঠা এবং ফুটবল ক্যারিয়ারের ভিত্তি—সবই আর্জেন্টিনায়। বয়সভিত্তিক দল থেকে শুরু করে সিনিয়র জাতীয় দল, কোপা আমেরিকা ও বিশ্বকাপ—সব ক্ষেত্রেই তিনি প্রতিনিধিত্ব করেছেন আকাশি-সাদা জার্সিকে।

ইতিহাসে নতুন তথ্য, বদলায়নি পরিচয়

ফিওরেঞ্জো সান্তিনির গবেষণা মেসির পারিবারিক ইতিহাসে নতুন একটি তথ্য যুক্ত করেছে। একই সঙ্গে এটি দক্ষিণ আমেরিকায় ইতালীয় অভিবাসনের ঐতিহাসিক প্রভাবও নতুনভাবে সামনে এনেছে।

তবে এই আবিষ্কার মেসির ফুটবল পরিচয়ে কোনো পরিবর্তন আনে না। ফুটবল বিশ্বে তিনি ছিলেন, আছেন এবং থাকবেন—আর্জেন্টিনার কিংবদন্তি হিসেবেই।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর, এডিটরস কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক

মেসির পারিবারিক শেকড়ে ব্রাজিলের ছোঁয়া, তবু কেন খেলতে পারেননি সেলেসাওদের হয়ে?

আপডেটের সময়: ০৯:৫২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ফুটবল ইতিহাসে লিওনেল মেসি মানেই আর্জেন্টিনা। তবে সাম্প্রতিক এক ঐতিহাসিক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ একটি তথ্য—বিশ্বকাপজয়ী এই তারকার পারিবারিক শেকড়ের একটি অংশ জড়িয়ে আছে ব্রাজিলের সঙ্গে। যদিও সেই ইতিহাস থাকা সত্ত্বেও ব্রাজিলের জার্সি গায়ে খেলার কোনো সুযোগ ছিল না তার।

ইতালীয় ইতিহাসবিদ ফিওরেঞ্জো সান্তিনি পরিচালিত গবেষণার বরাত দিয়ে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, মেসির প্রপিতামহের জন্ম হয়েছিল ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যে। পরে পরিবারটি আর্জেন্টিনার রোজারিও শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করে।

ইতালি থেকে ব্রাজিল, তারপর আর্জেন্টিনা

গবেষণায় বলা হয়েছে, উনিশ শতকের শেষ ভাগে দক্ষিণ আমেরিকায় ইতালীয় অভিবাসনের ঢেউয়ের সময় মেসির পূর্বপুরুষরা ইতালি ছেড়ে ব্রাজিলে আসেন।

আরও পড়ুনঃ  ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ

মেসির প্রপিতামহের বাবা রানিয়েরো কোচ্চেত্তিনি ও তার স্ত্রী রোজা রিচেজ্জা প্রথমে ব্রাজিলের সান্তোস বন্দরে পৌঁছান। সে সময় অভিবাসীদের নামের বানান পরিবর্তন হওয়া ছিল সাধারণ ঘটনা। ফলে রানিয়েরো কোচ্চেত্তিনির নাম সরকারি নথিতে ‘রামিয়েরো কনসেন্টিনি’ হিসেবে নিবন্ধিত হয়।

পরে পরিবারটি সাও পাওলোর গ্রামীণ এলাকায় কফি খামারে কাজ শুরু করে। সেখানেই জন্ম নেন তাদের এক সন্তান, যার নামও নিবন্ধনের সময় পরিবর্তিত হয়ে ফেদেরিকো কুচ্চিত্তিনি হয়। তিনিই ছিলেন লিওনেল মেসির প্রপিতামহ।

এক বছর বয়সেই পাড়ি আর্জেন্টিনায়

ফেদেরিকোর বয়স যখন মাত্র এক বছর, তখন পুরো পরিবার ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার রোজারিও শহরে চলে যায়। এরপর থেকেই ব্রাজিলের সঙ্গে তাদের পারিবারিক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  ২৩ বছরের অপেক্ষা ঘুচিয়ে সাফ শিরোপা জিততে চায় বাংলাদেশ

পরবর্তীতে এই রোজারিও শহরেই জন্মগ্রহণ করেন লিওনেল মেসি এবং সেখান থেকেই শুরু হয় তার কিংবদন্তি ফুটবলযাত্রা।

তাহলে কি ব্রাজিলের হয়ে খেলতে পারতেন?

গবেষণার পর অনেকের মনে প্রশ্ন উঠেছে—পারিবারিক শেকড় ব্রাজিলে থাকায় মেসি কি সেলেসাওদের হয়ে খেলতে পারতেন?

এর উত্তর হলো না

ফিফার নিয়ম অনুযায়ী, বহু প্রজন্ম আগের পূর্বপুরুষের জন্মস্থান কোনো খেলোয়াড়কে স্বয়ংক্রিয়ভাবে সেই দেশের জাতীয় দলে খেলার যোগ্যতা দেয় না। এজন্য প্রয়োজন সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব বা আইনি যোগসূত্র।

আরও পড়ুনঃ  তদন্তের মাঝেই আর্জেন্টিনার প্রশংসা, ইনফান্তিনোর চিঠি ঘিরে নতুন বিতর্ক