যুক্তরাষ্ট্রের ওপর বিন্দুমাত্র বিশ্বাস নেই বলে জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই। তেহরানের আস্থা অর্জন করতে হলে ওয়াশিংটনকে বাস্তব পদক্ষেপ নিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়েছে এবং কোনো মধ্যস্থতাকারী ছাড়াই তেহরান একটি চুক্তির বিষয়ে অনুরোধ জানিয়েছে। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর যুদ্ধ শেষ হওয়ার আশা প্রকাশ করেন তিনি।
তবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুদ্ধ শেষ করার বিষয়ে যোগাযোগের দাবি নিয়ে তেহরানের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এর মধ্যেই ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার ঘাটতির কথা আবারও স্পষ্ট করেন।
এদিকে চীন সফর শেষে তেহরানে ফিরেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
প্রতিবেদকের নাম 




















