ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাজধানীতে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে আটক করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, পল্লবী থানায় দায়ের হওয়া একটি সিআর মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় পল্লবী থানা পুলিশের অনুরোধে তাকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা

সাহেদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। ২০২৩ সালের ২১ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ১ কোটি ৬৯ লাখ টাকার সম্পদ অর্জনের মামলায় আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দেন।

এর আগে ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা উপজেলা থেকে সাহেদকে গ্রেফতার করা হয়েছিল। সে সময় তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ দেশের বিভিন্ন থানায় ৩৬টিরও বেশি মামলা ছিল।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে খুলশী থানার ওসি-এসআইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

পরবর্তীতে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, সাহেদের বিরুদ্ধে মোট ৯৬টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। সব মামলায় জামিন পাওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ  মুন্সীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

এ ছাড়া, ২০১০ সালের ১৮ আগস্ট চেক জালিয়াতির এক মামলায় আদালত সাহেদকে ছয় মাসের কারাদণ্ড এবং ৫৩ লাখ টাকা জরিমানা করেছিলেন।

সর্বশেষ গ্রেফতারের পর তাকে পল্লবী থানার সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রাজধানীতে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম

আপডেটের সময়: ০২:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে আটক করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, পল্লবী থানায় দায়ের হওয়া একটি সিআর মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় পল্লবী থানা পুলিশের অনুরোধে তাকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে খুলশী থানার ওসি-এসআইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

সাহেদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। ২০২৩ সালের ২১ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ১ কোটি ৬৯ লাখ টাকার সম্পদ অর্জনের মামলায় আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দেন।

এর আগে ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা উপজেলা থেকে সাহেদকে গ্রেফতার করা হয়েছিল। সে সময় তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ দেশের বিভিন্ন থানায় ৩৬টিরও বেশি মামলা ছিল।

আরও পড়ুনঃ  অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে ৬৩ বিদেশির রিমান্ড আবেদন, শুনানি মঙ্গলবার

পরবর্তীতে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, সাহেদের বিরুদ্ধে মোট ৯৬টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। সব মামলায় জামিন পাওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ  জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ