ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বিল পাস, চীন-ভারতে শতভাগ শুল্কের শঙ্কা

রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে আনা একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেট। শুক্রবার (৭ আগস্ট) ৮৬-১১ ভোটে ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটি পাস হয়। এখন বিলটি হাউস অব রিপ্রেজেন্টেটিভসে উঠবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে নামকরণ করা এই বিলের মূল লক্ষ্য ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের কারণে মস্কোর ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো। পাশাপাশি ইরানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জোরদারের বিধান রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  ‘বিপ্লব সফল হলেও মানুষের কষ্ট কমেনি’—নাহিদ ইসলামের আক্ষেপ

বিলটি আইনে পরিণত হলে রাশিয়ার জ্বালানি তেলের ওপর নির্ভরশীল দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য এই শুল্কের আওতায় ভারত, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ পড়তে পারে।

আরও পড়ুনঃ  বই পড়ে পুরস্কার পেল ৪৬ স্কুলের ৩২৬৯ শিক্ষার্থী

তবে বিলটিতে থাকা শুল্ক আরোপের ক্ষমতা নিয়ে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বিরোধিতা রয়েছে। কিছু আইনপ্রণেতা ও মার্কিন শিল্প খাতের আশঙ্কা, নতুন শুল্কের ফলে আমদানিকারক ও ভোক্তাদের ব্যয় বেড়ে যেতে পারে।

সিনেটে বিলটির বিপক্ষে ভোট দেওয়া ১১ জনের মধ্যে রিপাবলিকান সিনেটর র‍্যান্ড পলও রয়েছেন। কেন্টাকির এই সিনেটর শুল্ককে মার্কিন ভোক্তাদের ওপর এক ধরনের কর হিসেবে অভিহিত করেছেন।

রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষেই অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ। ফলে সিনেটে বড় ব্যবধানে বিলটি পাস হলেও হাউসে এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

আরও পড়ুনঃ  কিমের ‘১২০ ক্ষেপণাস্ত্র’ পুতিনের হাতে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের আশঙ্কা

আগামী ৩১ আগস্ট গ্রীষ্মকালীন ছুটি শেষে হাউস অব রিপ্রেজেন্টেটিভস অধিবেশনে ফিরলে বিলটি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সিনেটে বিলটির পক্ষে পাওয়া জোরালো দ্বিদলীয় সমর্থন হাউসেও এটি পাসের ক্ষেত্রে গতি তৈরি করতে পারে বলে মনে করছেন সমর্থকেরা।

সূত্র: রয়টার্স

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বিল পাস, চীন-ভারতে শতভাগ শুল্কের শঙ্কা

আপডেটের সময়: ১২:৪৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে আনা একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেট। শুক্রবার (৭ আগস্ট) ৮৬-১১ ভোটে ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটি পাস হয়। এখন বিলটি হাউস অব রিপ্রেজেন্টেটিভসে উঠবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে নামকরণ করা এই বিলের মূল লক্ষ্য ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের কারণে মস্কোর ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো। পাশাপাশি ইরানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জোরদারের বিধান রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  ড্রেনে বর্জ্যের স্তূপে নাকাল রাজবাড়ীর চাল বাজার, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় জনদুর্ভোগ

বিলটি আইনে পরিণত হলে রাশিয়ার জ্বালানি তেলের ওপর নির্ভরশীল দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য এই শুল্কের আওতায় ভারত, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ পড়তে পারে।

আরও পড়ুনঃ  আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

তবে বিলটিতে থাকা শুল্ক আরোপের ক্ষমতা নিয়ে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বিরোধিতা রয়েছে। কিছু আইনপ্রণেতা ও মার্কিন শিল্প খাতের আশঙ্কা, নতুন শুল্কের ফলে আমদানিকারক ও ভোক্তাদের ব্যয় বেড়ে যেতে পারে।

সিনেটে বিলটির বিপক্ষে ভোট দেওয়া ১১ জনের মধ্যে রিপাবলিকান সিনেটর র‍্যান্ড পলও রয়েছেন। কেন্টাকির এই সিনেটর শুল্ককে মার্কিন ভোক্তাদের ওপর এক ধরনের কর হিসেবে অভিহিত করেছেন।

রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষেই অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ। ফলে সিনেটে বড় ব্যবধানে বিলটি পাস হলেও হাউসে এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়ায় প্রথম অনুশীলনেই স্বস্তির বার্তা দিলেন তাইজুল