ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুদ্ধ-ধ্বংসযজ্ঞেও থামেনি কোরআন হিফজ, গাজায় ১ হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া সেবা মেলে না, দুর্নীতির অভিযোগ কুমিল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২ দোকান আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, সচেতনতা ও প্রতিরোধে নানা কর্মসূচি রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসকে ৭ গোলের বিশাল ব্যবধানে হারাল নেদারল্যান্ডস খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা টানা পঞ্চম দফায় কমল সোনার দাম, ভরি এখন ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০ শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ পোশাক কারখানা যোগাযোগব্যবস্থার বিপর্যয়ে অচল যুক্তরাষ্ট্রের আকাশপথ, ৪ ঘণ্টা পর স্বাভাবিক ফ্লাইট
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রোনালদোর জয়সূচক গোলে আল নাসরের নাটকীয় জয়, গড়লেন নতুন রেকর্ড

সৌদি প্রো লিগে আল তাউনকে ২-১ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় পেয়েছে আল নাসর। দলের এই প্রত্যাবর্তনের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জয়সূচক গোলের পাশাপাশি আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডও নিজের করে নিয়েছেন পর্তুগিজ তারকা।

শুক্রবার (২৮ আগস্ট) রিয়াদের আল-আওয়াল পার্কে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে আল নাসর। ১১ মিনিটে বাসাম আলহুরায়জির গোলে এগিয়ে যায় আল তাউন।

আরও পড়ুনঃ  এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই

প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে আল নাসর। সাদিও মানের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন সামু কস্তা। ফলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রোনালদো। ৫০ মিনিটে মোহাম্মদ সিমাকানের নেওয়া শটের শেষ স্পর্শ করেন তিনি, আর তাতেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে তারা।

আরও পড়ুনঃ  রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান, ডিসেম্বরে গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুতের লক্ষ্য

এই গোলের মাধ্যমে আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে রোনালদোর গোলসংখ্যা দাঁড়ায় ১০৪। এতে তিনি ছাড়িয়ে যান মোহাম্মদ আল সাহলাওয়িকে এবং ক্লাবটির লিগ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন।

আরও পড়ুনঃ  গাজায় নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬; মোট প্রাণহানি ১১

এটি রোনালদোর ক্যারিয়ারের ৯৭৮তম গোলও। হাজার গোলের মাইলফলক থেকে এখন আর মাত্র ২২ গোল দূরে রয়েছেন ৪১ বছর বয়সী এই তারকা।

এই জয়ে চার ম্যাচে চার জয় নিয়ে সৌদি প্রো লিগের শীর্ষস্থান ধরে রেখেছে আল নাসর।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

যুদ্ধ-ধ্বংসযজ্ঞেও থামেনি কোরআন হিফজ, গাজায় ১ হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা

রোনালদোর জয়সূচক গোলে আল নাসরের নাটকীয় জয়, গড়লেন নতুন রেকর্ড

আপডেটের সময়: ১২:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

সৌদি প্রো লিগে আল তাউনকে ২-১ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় পেয়েছে আল নাসর। দলের এই প্রত্যাবর্তনের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জয়সূচক গোলের পাশাপাশি আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডও নিজের করে নিয়েছেন পর্তুগিজ তারকা।

শুক্রবার (২৮ আগস্ট) রিয়াদের আল-আওয়াল পার্কে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে আল নাসর। ১১ মিনিটে বাসাম আলহুরায়জির গোলে এগিয়ে যায় আল তাউন।

আরও পড়ুনঃ  সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে ৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন

প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে আল নাসর। সাদিও মানের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন সামু কস্তা। ফলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রোনালদো। ৫০ মিনিটে মোহাম্মদ সিমাকানের নেওয়া শটের শেষ স্পর্শ করেন তিনি, আর তাতেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে তারা।

আরও পড়ুনঃ  এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই

এই গোলের মাধ্যমে আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে রোনালদোর গোলসংখ্যা দাঁড়ায় ১০৪। এতে তিনি ছাড়িয়ে যান মোহাম্মদ আল সাহলাওয়িকে এবং ক্লাবটির লিগ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন।

আরও পড়ুনঃ  ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২

এটি রোনালদোর ক্যারিয়ারের ৯৭৮তম গোলও। হাজার গোলের মাইলফলক থেকে এখন আর মাত্র ২২ গোল দূরে রয়েছেন ৪১ বছর বয়সী এই তারকা।

এই জয়ে চার ম্যাচে চার জয় নিয়ে সৌদি প্রো লিগের শীর্ষস্থান ধরে রেখেছে আল নাসর।