ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি ভুলে গেছে: জামায়াত আমির বিতর্ক-গুঞ্জনের পর এবার পর্দায় ‘আমরা ভাইরাল’ তাবুক অভিযানে নবীজি (সা.) যেসব স্থানে নামাজ আদায় করেছিলেন আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে এনসিপির ক্ষোভ, রাজপথে প্রতিরোধের হুঁশিয়ারি আমাদের মেরুদণ্ড কি সত্যিই সোজা? ৯ দিনেও চালু হয়নি ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি, ভোগান্তিতে যাত্রী-চালক ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের তালিকায় বিশ্বে চতুর্থ জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ নারী উদ্যোক্তাদের প্রতিনিধিদল নিয়ে চীন সফরের আমন্ত্রণ শামা ওবায়েদকে ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলার রায় আজ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

লামিয়া হত্যা মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেপ্তার

মাদারীপুরে ইতালি প্রবাসীর স্ত্রী লামিয়া হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহত লামিয়ার শ্বশুর খোকন ব্যাপারী এবং দুই ননদ রিংকি ও লিমা

পুলিশ জানায়, সোমবার (২০ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে বাগেরহাটের রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন।

আরও পড়ুনঃ  চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে যুবককে গুলি করার অভিযোগ

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৫ জুলাই লামিয়াকে তার ইতালি প্রবাসী স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা নির্যাতন করে এবং চেতনানাশক ওষুধ খাইয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় তার স্বামী হাসপাতাল থেকে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজ

এ ঘটনায় ১৬ জুলাই নিহতের পরিবার মাদারীপুর সদর থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে।

শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  পল্লবীতে আ. লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগ, গ্রেপ্তার ১৩

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, আলোচিত লামিয়া হত্যা মামলার তিন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি ভুলে গেছে: জামায়াত আমির

লামিয়া হত্যা মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেপ্তার

আপডেটের সময়: ০৭:২৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মাদারীপুরে ইতালি প্রবাসীর স্ত্রী লামিয়া হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহত লামিয়ার শ্বশুর খোকন ব্যাপারী এবং দুই ননদ রিংকি ও লিমা

পুলিশ জানায়, সোমবার (২০ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে বাগেরহাটের রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন।

আরও পড়ুনঃ  বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ, পুকুরে মিলল মরদেহ

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৫ জুলাই লামিয়াকে তার ইতালি প্রবাসী স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা নির্যাতন করে এবং চেতনানাশক ওষুধ খাইয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় তার স্বামী হাসপাতাল থেকে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  পল্লবীতে আ. লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগ, গ্রেপ্তার ১৩

এ ঘটনায় ১৬ জুলাই নিহতের পরিবার মাদারীপুর সদর থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে।

শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ