ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ সঞ্চয়পত্রের উৎসে কর পুনর্বহালসহ ৪ দাবি ঢাকা ট্যাক্সেস বারের রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২ গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ বগুড়ায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি ৩০ কেজি জিলাপি ধ্বংস নিজেদের স্বার্থেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত: রিজভী গ্যাস সংকটে চট্টগ্রামে কারখানায় বন্ধ হয়ে যাচ্ছে উৎপাদন দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত সফরে যাবেন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

লোডশেডিং ঘিরে নাশকতার শঙ্কা, বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর চিঠি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১৮ সময় দেখুন

কুষ্টিয়ায় বিদ্যুতের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ সংকট ও ব্যাপক লোডশেডিংয়ের কারণে জনমনে অসন্তোষ তৈরি হওয়ায় এসব স্থাপনায় নাশকতার আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ কারণে কুষ্টিয়ায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাগুলোতে পুলিশ মোতায়েন ও নজরদারি বাড়ানোর জন্য পুলিশ সুপারের কাছে চিঠি দেওয়া হয়েছে।

লোডশেডিং নিয়ে বাড়ছে উদ্বেগ

মঙ্গলবার (১২ আগস্ট) ওজোপাডিকোর কুষ্টিয়া কার্যালয় থেকে পুলিশ সুপারের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, বিদ্যুৎ উৎপাদন কম থাকায় সারা দেশের মতো কুষ্টিয়াতেও ব্যাপক লোডশেডিং করতে হচ্ছে।

আরও পড়ুনঃ  সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

এর ফলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিদ্যুৎ স্থাপনায় নাশকতার আশঙ্কা

চিঠিতে আরও বলা হয়, সংকটময় পরিস্থিতির সুযোগ নিয়ে কেপিআইভুক্ত স্থাপনাসহ গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক স্থাপনায় নাশকতার চেষ্টা হতে পারে। তাই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি নজরদারি বাড়ানোর প্রয়োজন।

আরও পড়ুনঃ  মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করার চেষ্টা চলছে: রিজভী

এ জন্য গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অফিস ও স্থাপনাগুলোতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে।

পুলিশও নজরদারি বাড়াচ্ছে

ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. আমজাদ হোসেন বলেন, সংকটময় পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা জোরদারের জন্য জেলা পুলিশকে চিঠি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  আ. লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, পুলিশ চিঠির বিষয়টি জেনেছে। বিদ্যুৎ বিভাগের স্থাপনাগুলোতে নিয়মিতই নিরাপত্তার কারণে পুলিশ নজরদারি করে। তবে বর্তমান পরিস্থিতিতে পুলিশ ও গোয়েন্দা সদস্যদের এসব স্থাপনায় আরও নজর রাখতে বলা হয়েছে।

পুলিশ সুপার প্রয়োজনীয় আলোচনা করে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা

লোডশেডিং ঘিরে নাশকতার শঙ্কা, বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর চিঠি

আপডেটের সময়: ০৭:৫০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

কুষ্টিয়ায় বিদ্যুতের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ সংকট ও ব্যাপক লোডশেডিংয়ের কারণে জনমনে অসন্তোষ তৈরি হওয়ায় এসব স্থাপনায় নাশকতার আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ কারণে কুষ্টিয়ায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাগুলোতে পুলিশ মোতায়েন ও নজরদারি বাড়ানোর জন্য পুলিশ সুপারের কাছে চিঠি দেওয়া হয়েছে।

লোডশেডিং নিয়ে বাড়ছে উদ্বেগ

মঙ্গলবার (১২ আগস্ট) ওজোপাডিকোর কুষ্টিয়া কার্যালয় থেকে পুলিশ সুপারের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, বিদ্যুৎ উৎপাদন কম থাকায় সারা দেশের মতো কুষ্টিয়াতেও ব্যাপক লোডশেডিং করতে হচ্ছে।

আরও পড়ুনঃ  আ. লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী

এর ফলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিদ্যুৎ স্থাপনায় নাশকতার আশঙ্কা

চিঠিতে আরও বলা হয়, সংকটময় পরিস্থিতির সুযোগ নিয়ে কেপিআইভুক্ত স্থাপনাসহ গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক স্থাপনায় নাশকতার চেষ্টা হতে পারে। তাই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি নজরদারি বাড়ানোর প্রয়োজন।

আরও পড়ুনঃ  ট্রাম্পের দাবি: ইরানের সামরিক ও অর্থনৈতিক শক্তি ভেঙে পড়েছে