ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শতবর্ষী ‘পাগলির মেলা’ ঘিরে পঞ্চগড়ে উৎসবের রঙ

পঞ্চগড়ের শেখপাড়া গ্রামে শত বছরের ঐতিহ্য ও লোকবিশ্বাসকে কেন্দ্র করে বসেছে এক দিনের ‘পাগলির মেলা’। মহররম মাসের ১১ তারিখ উপলক্ষে আয়োজিত এই মেলায় সকাল থেকেই দেখা গেছে মানুষের ব্যাপক ভিড়।

শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত পুরো এলাকা পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবস্থলে। কাঁচা সড়কের দুই পাশে সারি সারি দোকান, কোথাও ভাজা জিলাপির ঘ্রাণ, কোথাও মুড়ি-মুড়কি, খেলনা, বাঁশি আর রঙিন বেলুন—সব মিলিয়ে গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, অসুস্থ ৪৮ শিক্ষার্থী

মেলার প্রবেশপথে থাকা ‘পাগলির কবর’ ঘিরেও ছিল দর্শনার্থীদের ভিড়। অনেকে মানত পূরণের জন্য সেখানে জিলাপি, মিষ্টি ও টাকা দান করেন। দূর-দূরান্ত থেকে আসা মানুষ শুধু কেনাকাটাই নয়, এই শতবর্ষী গ্রামীণ ঐতিহ্যও কাছ থেকে উপভোগ করেন।

আরও পড়ুনঃ  ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার অভিযোগ, সেই ইকরামকে প্রকাশ্যে গুলি

স্থানীয়দের বর্ণনায়, প্রায় ১০০ বছর আগে আমিরন নামের এক মানসিক ভারসাম্যহীন নারী শেখপাড়া গ্রামে বসবাস শুরু করেন। আশুরার সময় তিনি ধর্মীয় গান পরিবেশন করতেন, যা স্থানীয়দের মাঝে গভীর প্রভাব ফেলে। তার মৃত্যুর পর তাকে গ্রামের সড়কের পাশে দাফন করা হয়। পরে সেখানে দোয়া ও ফাতেহা পাঠ শুরু হয়, যা ধীরে ধীরে রূপ নেয় এই ঐতিহ্যবাহী মেলায়।

আরও পড়ুনঃ  ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ, হতাহতের খবর নেই

গ্রামবাসীরা জানান, এই মেলা কোনো আনুষ্ঠানিক কমিটির মাধ্যমে আয়োজন করা হয় না। প্রতিবছরই দোকানদার ও দর্শনার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে ভিড় করেন এবং উৎসবের আবহ তৈরি করেন।

স্থানীয় আয়োজকরা জানিয়েছেন, এবার মেলাটি আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দর্শনার্থীরা নিরাপদ ও সুন্দরভাবে পুরো আয়োজন উপভোগ করতে পারেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

শতবর্ষী ‘পাগলির মেলা’ ঘিরে পঞ্চগড়ে উৎসবের রঙ

আপডেটের সময়: ০৩:২৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

পঞ্চগড়ের শেখপাড়া গ্রামে শত বছরের ঐতিহ্য ও লোকবিশ্বাসকে কেন্দ্র করে বসেছে এক দিনের ‘পাগলির মেলা’। মহররম মাসের ১১ তারিখ উপলক্ষে আয়োজিত এই মেলায় সকাল থেকেই দেখা গেছে মানুষের ব্যাপক ভিড়।

শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত পুরো এলাকা পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবস্থলে। কাঁচা সড়কের দুই পাশে সারি সারি দোকান, কোথাও ভাজা জিলাপির ঘ্রাণ, কোথাও মুড়ি-মুড়কি, খেলনা, বাঁশি আর রঙিন বেলুন—সব মিলিয়ে গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।

আরও পড়ুনঃ  ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের

মেলার প্রবেশপথে থাকা ‘পাগলির কবর’ ঘিরেও ছিল দর্শনার্থীদের ভিড়। অনেকে মানত পূরণের জন্য সেখানে জিলাপি, মিষ্টি ও টাকা দান করেন। দূর-দূরান্ত থেকে আসা মানুষ শুধু কেনাকাটাই নয়, এই শতবর্ষী গ্রামীণ ঐতিহ্যও কাছ থেকে উপভোগ করেন।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত

স্থানীয়দের বর্ণনায়, প্রায় ১০০ বছর আগে আমিরন নামের এক মানসিক ভারসাম্যহীন নারী শেখপাড়া গ্রামে বসবাস শুরু করেন। আশুরার সময় তিনি ধর্মীয় গান পরিবেশন করতেন, যা স্থানীয়দের মাঝে গভীর প্রভাব ফেলে। তার মৃত্যুর পর তাকে গ্রামের সড়কের পাশে দাফন করা হয়। পরে সেখানে দোয়া ও ফাতেহা পাঠ শুরু হয়, যা ধীরে ধীরে রূপ নেয় এই ঐতিহ্যবাহী মেলায়।

আরও পড়ুনঃ  টঙ্গীতে তিন সাংবাদিককে তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ