ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন ফ্যাসিবাদের চেষ্টা হলে জনগণই প্রতিরোধ গড়বে: জামায়াত আমির হরমুজ প্রণালি চালুর আশায় কমল বিশ্ববাজারে তেলের দাম শুকরিয়া আদায় করে শান্তির আহ্বান জানিয়েছিলেন খালেদা জিয়া ২০৪৫ সালের ঢাকা: ৮ মেট্রোরেল, ৬ এক্সপ্রেসওয়ে ও ২১ পরিবহন হাবের মহাপরিকল্পনা ‘বিজয় অথবা শহীদ’ পোস্টের পরই গুলিতে প্রাণ হারান রাকিব ঢামেকে সংঘর্ষের পর শান্তা ফারজানাসহ ৬ নেতা পুলিশ হেফাজতে গোহাইল রোডে স্বস্তির ছোঁয়া, শুরু হলো জরুরি সংস্কার ‘জুলাই সনদ বাস্তবায়নেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ’ জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের ওপর থাকবে গোয়েন্দা নজরদারি জুলাই গণঅভ্যুত্থান ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: ঘাতক সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১ জুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

রোববার (২৪ মে) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন। এরপর আদালত মামলাটি বিচারের পরবর্তী ধাপে পাঠিয়ে অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করেন।

আরও পড়ুনঃ  ‘বিজয় অথবা শহীদ’ পোস্টের পরই গুলিতে প্রাণ হারান রাকিব

এর আগে চার্জশিট দাখিলকে কেন্দ্র করে দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়। পরে তাদের আদালতের গারদখানায় রাখা হয়।

আরও পড়ুনঃ  ‘আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল’—শিক্ষামন্ত্রী

এদিকে ফরেনসিক রিপোর্টে বলা হয়েছে, ঘটনার দিন শিশু রামিসাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় এবং পরবর্তীতে মরদেহ বিকৃত করা হয়। তদন্তে ডিএনএ প্রমাণও মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে সিআইডি।

আরও পড়ুনঃ  সম্ভাব্য হামলার আশঙ্কায় পুলিশের যানবাহনে দেশজুড়ে নিরাপত্তা জোরদার

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে আইনজীবী আজিজুর রহমান দুলুকে নিয়োগ দিয়েছে সরকার।

এর আগে গত বুধবার (২০ মে) প্রধান আসামি সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়। একই দিনে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন ফ্যাসিবাদের চেষ্টা হলে জনগণই প্রতিরোধ গড়বে: জামায়াত আমির

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: ঘাতক সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

আপডেটের সময়: ০৫:৫৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১ জুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

রোববার (২৪ মে) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন। এরপর আদালত মামলাটি বিচারের পরবর্তী ধাপে পাঠিয়ে অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করেন।

আরও পড়ুনঃ  চিকিৎসা শেষে দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

এর আগে চার্জশিট দাখিলকে কেন্দ্র করে দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়। পরে তাদের আদালতের গারদখানায় রাখা হয়।

আরও পড়ুনঃ  সম্ভাব্য হামলার আশঙ্কায় পুলিশের যানবাহনে দেশজুড়ে নিরাপত্তা জোরদার

এদিকে ফরেনসিক রিপোর্টে বলা হয়েছে, ঘটনার দিন শিশু রামিসাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় এবং পরবর্তীতে মরদেহ বিকৃত করা হয়। তদন্তে ডিএনএ প্রমাণও মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে সিআইডি।

আরও পড়ুনঃ  বিএসটিআইয়ের পরীক্ষায় ৮ ব্র্যান্ডের স্কিনক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি, ব্যবহার না করার সতর্কতা