ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুড়ামনকাটিতে মাদকের বড় চালান জব্দ – গ্রেপ্তার ২ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল চলাচল হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য জার্মানিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, নিরাপদে বেরিয়ে এলেন পাইলট আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্ব জোরদারে আলোচনা হয়েছে: অর্থমন্ত্রী মাছ ধরেও আয় হচ্ছে না, বিকল্প পেশায় ঝুঁকছেন চরফ্যাশনের জেলেরা ৩০ নভেম্বরের মধ্যে সব উপজেলায় শতভাগ বই পৌঁছানোর লক্ষ্য ১৮০ দিনে বিচার শেষ না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শেখ আহমেদ বিন রশিদের মৃত্যুতে দুবাইয়ে ১০ দিনের রাষ্ট্রীয় শোক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ সময় দেখুন

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দুবাইয়ের শাসক পরিবারের অন্যতম জ্যেষ্ঠ সদস্য শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম সোমবার (২১ সেপ্টেম্বর) ৭৬ বছর বয়সে মারা যান। তার মৃত্যুতে দুবাইয়ে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময় সরকারি ভবনগুলোতে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

আরও পড়ুনঃ  ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুবাইয়ের শাসকের দপ্তর এক বিবৃতিতে শেখ আহমেদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তিনি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ভাই।

শেখ আহমেদ ছিলেন প্রয়াত শেখ রশিদ বিন সাঈদ আল মাকতুমের সন্তান। শেখ রশিদ ১৯৫৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দুবাই শাসন করেন। তার শাসনামলে দুবাইয়ের আধুনিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তিগুলো গড়ে ওঠে।

দীর্ঘ কর্মজীবনে শেখ আহমেদ দুবাইয়ের নিরাপত্তা, ক্রীড়া ও ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেন। তিনি দুবাই পুলিশ ও পাবলিক সিকিউরিটির ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়িক ক্ষেত্রেও তার ভূমিকা ছিল। এআরএম হোল্ডিংয়ের চেয়ারম্যানের পাশাপাশি আল ওয়াসল স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন তিনি।

আরও পড়ুনঃ  এনআইডি ও মোবাইলের তথ্যের ভুলে আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন

দুবাইয়ের ঘোড়দৌড়ের জগতেও শেখ আহমেদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জেবেল আলি রেসকোর্স প্রতিষ্ঠার সঙ্গে তার নাম জড়িয়ে রয়েছে। ১৯৯১ সালে সেখানে প্রথম রেসিং মৌসুম শুরু হয়। জেবেল আলি স্টেবলসের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি।

ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি তার ভাইয়ের জন্য আল্লাহর রহমত কামনা করেন এবং তাকে স্মরণ করেন।

আরও পড়ুনঃ  হেগে অভিবাসনবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও আটক

শেখ আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানও। একই সঙ্গে দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তার চাচার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

দুবাইয়ের শাসকের দপ্তরের ঘোষণায় বলা হয়েছে, সোমবার থেকে শুরু হওয়া ১০ দিনের রাষ্ট্রীয় শোক চলাকালে সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের মৃত্যুতে দুবাইয়ের শাসক পরিবার ও আমিরাতজুড়ে শোকের আবহ নেমে এসেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চুড়ামনকাটিতে মাদকের বড় চালান জব্দ – গ্রেপ্তার ২

শেখ আহমেদ বিন রশিদের মৃত্যুতে দুবাইয়ে ১০ দিনের রাষ্ট্রীয় শোক

আপডেটের সময়: ০৯:২৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দুবাইয়ের শাসক পরিবারের অন্যতম জ্যেষ্ঠ সদস্য শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম সোমবার (২১ সেপ্টেম্বর) ৭৬ বছর বয়সে মারা যান। তার মৃত্যুতে দুবাইয়ে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময় সরকারি ভবনগুলোতে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

আরও পড়ুনঃ  কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা, দাফন দক্ষিণ বাগমারায়

দুবাইয়ের শাসকের দপ্তর এক বিবৃতিতে শেখ আহমেদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তিনি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ভাই।

শেখ আহমেদ ছিলেন প্রয়াত শেখ রশিদ বিন সাঈদ আল মাকতুমের সন্তান। শেখ রশিদ ১৯৫৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দুবাই শাসন করেন। তার শাসনামলে দুবাইয়ের আধুনিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তিগুলো গড়ে ওঠে।

দীর্ঘ কর্মজীবনে শেখ আহমেদ দুবাইয়ের নিরাপত্তা, ক্রীড়া ও ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেন। তিনি দুবাই পুলিশ ও পাবলিক সিকিউরিটির ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়িক ক্ষেত্রেও তার ভূমিকা ছিল। এআরএম হোল্ডিংয়ের চেয়ারম্যানের পাশাপাশি আল ওয়াসল স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন তিনি।

আরও পড়ুনঃ  পাবনায় শিশু হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলা