ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, আইন কর্মকর্তাদের সব ধরনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ  ‘ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা’—মির্জা ফখরুল

রোববার (২ আগস্ট) সুপ্রিম কোর্টে নবনিয়োগপ্রাপ্ত ২৬৬ জন আইন কর্মকর্তার প্রথম কর্মদিবসে আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

দিনের কার্যক্রম শুরু হয় দোয়া ও মোনাজাতের মাধ্যমে। পরে অ্যাটর্নি জেনারেল নবনিযুক্ত আইন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, ন্যায়বিচার এবং পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সব ধরনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আপসহীন অবস্থান বজায় রাখতে হবে।

আরও পড়ুনঃ  ঢাকার মঞ্চে প্রথমবার গান শোনাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম

তিনি আরও বলেন, আইন কর্মকর্তাদের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, যাতে বিচারপ্রার্থীরা ন্যায়বিচারের প্রতি আস্থা রাখতে পারেন এবং রাষ্ট্রের আইনগত অবস্থান আরও শক্তিশালী হয়।

আরও পড়ুনঃ  বরিশালে বালুর বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ

উল্লেখ্য, গত ৩০ জুলাই আইন মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়। নবনিযুক্ত এসব আইন কর্মকর্তা রোববার থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

আপডেটের সময়: ০৪:৪১:২৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, আইন কর্মকর্তাদের সব ধরনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ  জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ধানের জাত উদ্ভাবনে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

রোববার (২ আগস্ট) সুপ্রিম কোর্টে নবনিয়োগপ্রাপ্ত ২৬৬ জন আইন কর্মকর্তার প্রথম কর্মদিবসে আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

দিনের কার্যক্রম শুরু হয় দোয়া ও মোনাজাতের মাধ্যমে। পরে অ্যাটর্নি জেনারেল নবনিযুক্ত আইন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, ন্যায়বিচার এবং পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সব ধরনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আপসহীন অবস্থান বজায় রাখতে হবে।

আরও পড়ুনঃ  অতিরিক্ত স্ক্রিন টাইমে শিশুর ভাষা বিকাশে কী প্রভাব পড়ে?

তিনি আরও বলেন, আইন কর্মকর্তাদের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, যাতে বিচারপ্রার্থীরা ন্যায়বিচারের প্রতি আস্থা রাখতে পারেন এবং রাষ্ট্রের আইনগত অবস্থান আরও শক্তিশালী হয়।

আরও পড়ুনঃ  রেজাউল হত্যা মামলা: দুই ভাইয়ের জামিন আবেদন নামঞ্জুর