ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পেনশনভোগী মারা গেলে টাকা পাবেন কে? ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ চার ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত ৯৭ বছরের বৃদ্ধা চট্টগ্রাম বন্দরে নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রোববার টেক্সাসের স্কুলে হঠাৎ ছুরি হামলা, আহত তিন কিশোর ১৫ দিন ধরে নিখোঁজ কাদের, স্বামীকে ফিরে পেতে পরিবারের আকুতি ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম সন্ধ্যার পর কিছুটা কমলেও রাতে ফের বাড়তে পারে ঘাটতি লিখিত পরীক্ষায় ‘প্রক্সি’, মৌখিক পরীক্ষায় ধরা—আটক ৬ প্রার্থী ঝুঁকিপূর্ণ ১৪ উপজেলায় কলেরার টিকাদান শুরু, স্বস্তিতে অভিভাবকরা চুয়াডাঙ্গার ৫ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সমালোচনা করলেই আইনি নোটিশ, বিতর্কে অভিনেতা যশ

দক্ষিণী তারকা যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক’ মুক্তির পর থেকেই নানা কারণে আলোচনায় রয়েছে। এবার সিনেমাটি নিয়ে নেতিবাচক রিভিউ ও তীব্র সমালোচনা করায় কয়েকজন জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠানোর অভিযোগ উঠেছে অভিনেতা যশ ও সিনেমাটির প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। সমালোচনা বন্ধে এমন আইনি পদক্ষেপ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

গীতু মোহনদাস পরিচালিত মেগাবাজেটের সিনেমা ‘টক্সিক’ নিয়ে মুক্তির পর থেকেই চলচ্চিত্র সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই সিনেমাটিতে অতিরিক্ত সহিংসতা, নারীদের অবমূল্যায়ন এবং দুর্বল চিত্রনাট্যের অভিযোগ তুলেছেন। তাদের মতে, সিনেমাটিতে আকর্ষণীয় সিনেম্যাটোগ্রাফি ও বাণিজ্যিক বিনোদনের নানা উপাদান থাকলেও দুর্বল গল্প ও বেখাপ্পা সম্পাদনার কারণে প্রত্যাশা অনুযায়ী জমেনি ছবিটি।

আরও পড়ুনঃ  কলম্বো টেস্ট থেকে রিয়াল-সোসিয়েদাদ, টিভিতে আজকের খেলার সূচি

এসব বিষয় নিয়ে সমালোচনামূলক ভিডিও ও রিভিউ প্রকাশের পরই কয়েকজন ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরের কাছে আইনি নোটিশ পৌঁছাতে শুরু করে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক রিভিউয়ার। ‘মুরুগল রোস্ট’খ্যাত জনপ্রিয় রিভিউয়ার প্রশান্ত রঙ্গস্বামী এবং সুরাজ কুমার নামের এক কনটেন্ট ক্রিয়েটর তাদের পাওয়া ই-মেইলের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ  ঢা বি তে এবি জুবায়েরের উদ্যোগে যাত্রীছাউনি ও সড়ক সংস্কার

জানা গেছে, ‘আইপ্লেক্স সফটওয়্যার প্রাইভেট লিমিটেড’ নামের একটি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব নোটিশ পাঠানো হচ্ছে। নোটিশে বিতর্কিত কনটেন্ট সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কনটেন্ট ক্রিয়েটররা।

আইনি নোটিশ পাওয়ার পর সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন ইউটিউবার। তাদের অভিযোগ, চলচ্চিত্র নিয়ে নিজেদের মতামত ও সমালোচনা প্রকাশ করায় তাদের আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হচ্ছে।

এদিকে ‘টক্সিক’ সিনেমা নিয়ে আইনি লড়াইও গড়িয়েছে আদালত পর্যন্ত। গত ২২ আগস্ট বেঙ্গালুরুর একটি আদালত সিনেমাটির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর তথ্য প্রচার বন্ধে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেন।

আরও পড়ুনঃ  ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে: অর্থমন্ত্রী

তবে আদালতের আদেশে বলা হয়েছে, নিরপেক্ষ রিভিউ বা গঠনমূলক সমালোচনা ওই স্থগিতাদেশের আওতায় পড়বে না। ফলে সাধারণ রিভিউয়ারদের কাছেও আইনি নোটিশ পাঠানোর বিষয়টি নিয়ে চলচ্চিত্রাঙ্গনে নানা প্রশ্ন উঠেছে।

তবে বিতর্কের মধ্যেও বক্স অফিসে ভালো সাড়া পাচ্ছে ‘টক্সিক’। মুক্তির প্রথম সপ্তাহেই সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ২০০ কোটি রুপি আয় করেছে বলে জানা গেছে।

সিনেমাটির বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদের কণ্ঠ রোধে আইনি পদক্ষেপের অভিযোগ—দুই বিষয় মিলিয়ে ‘টক্সিক’ এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পেনশনভোগী মারা গেলে টাকা পাবেন কে? ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

সমালোচনা করলেই আইনি নোটিশ, বিতর্কে অভিনেতা যশ

আপডেটের সময়: ০২:৩৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

দক্ষিণী তারকা যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক’ মুক্তির পর থেকেই নানা কারণে আলোচনায় রয়েছে। এবার সিনেমাটি নিয়ে নেতিবাচক রিভিউ ও তীব্র সমালোচনা করায় কয়েকজন জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠানোর অভিযোগ উঠেছে অভিনেতা যশ ও সিনেমাটির প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। সমালোচনা বন্ধে এমন আইনি পদক্ষেপ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

গীতু মোহনদাস পরিচালিত মেগাবাজেটের সিনেমা ‘টক্সিক’ নিয়ে মুক্তির পর থেকেই চলচ্চিত্র সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই সিনেমাটিতে অতিরিক্ত সহিংসতা, নারীদের অবমূল্যায়ন এবং দুর্বল চিত্রনাট্যের অভিযোগ তুলেছেন। তাদের মতে, সিনেমাটিতে আকর্ষণীয় সিনেম্যাটোগ্রাফি ও বাণিজ্যিক বিনোদনের নানা উপাদান থাকলেও দুর্বল গল্প ও বেখাপ্পা সম্পাদনার কারণে প্রত্যাশা অনুযায়ী জমেনি ছবিটি।

আরও পড়ুনঃ  রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণ, নিহত বাংলাদেশি; নিখোঁজ ১

এসব বিষয় নিয়ে সমালোচনামূলক ভিডিও ও রিভিউ প্রকাশের পরই কয়েকজন ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরের কাছে আইনি নোটিশ পৌঁছাতে শুরু করে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক রিভিউয়ার। ‘মুরুগল রোস্ট’খ্যাত জনপ্রিয় রিভিউয়ার প্রশান্ত রঙ্গস্বামী এবং সুরাজ কুমার নামের এক কনটেন্ট ক্রিয়েটর তাদের পাওয়া ই-মেইলের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ  আজকের মুদ্রার দাম কত?

জানা গেছে, ‘আইপ্লেক্স সফটওয়্যার প্রাইভেট লিমিটেড’ নামের একটি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব নোটিশ পাঠানো হচ্ছে। নোটিশে বিতর্কিত কনটেন্ট সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কনটেন্ট ক্রিয়েটররা।

আইনি নোটিশ পাওয়ার পর সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন ইউটিউবার। তাদের অভিযোগ, চলচ্চিত্র নিয়ে নিজেদের মতামত ও সমালোচনা প্রকাশ করায় তাদের আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হচ্ছে।

এদিকে ‘টক্সিক’ সিনেমা নিয়ে আইনি লড়াইও গড়িয়েছে আদালত পর্যন্ত। গত ২২ আগস্ট বেঙ্গালুরুর একটি আদালত সিনেমাটির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর তথ্য প্রচার বন্ধে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেন।

আরও পড়ুনঃ  ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন