ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সরকারি প্রতিষ্ঠানে জমা পানি পেলে বড় কর্মকর্তাকে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ৬ জুন ২০২৬: ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী বিশেষ অভিযান জোরদার করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, কোনো সরকারি প্রতিষ্ঠানে জমে থাকা পানি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জরিমানা করা হবে। আর বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানকেই জরিমানার আওতায় আনা হবে।

শনিবার (৬ জুন) রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযান উদ্বোধন ও জনসচেতনতামূলক র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই মোবাইল কোর্ট কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে ড্রেন, ছাদ, টব, পরিত্যক্ত পাত্র কিংবা যেকোনো স্থানে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে বাসাবাড়ি ও বিভিন্ন স্থাপনা পরিদর্শনে সরকারি টিম কাজ করবে। পরিদর্শনের সময় সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোথাও এডিস মশার প্রজননস্থল বা জমে থাকা পানি পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা করা হবে।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, অভিযানে অসহযোগিতা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া ছাড়া সরকারের আর কোনো বিকল্প থাকবে না।

ডেঙ্গু প্রতিরোধে করণীয়

  • বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা
  • ফুলের টব, টায়ার, ড্রাম ও পরিত্যক্ত পাত্রে পানি জমতে না দেওয়া
  • ড্রেন ও নালা নিয়মিত পরিষ্কার রাখা
  • এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা
  • স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলা
আরও পড়ুনঃ  দ্রুত দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি সাংবাদিক নেতাদের
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

সরকারি প্রতিষ্ঠানে জমা পানি পেলে বড় কর্মকর্তাকে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী

আপডেটের সময়: ১০:০৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬

ঢাকা, ৬ জুন ২০২৬: ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী বিশেষ অভিযান জোরদার করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, কোনো সরকারি প্রতিষ্ঠানে জমে থাকা পানি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জরিমানা করা হবে। আর বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানকেই জরিমানার আওতায় আনা হবে।

শনিবার (৬ জুন) রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযান উদ্বোধন ও জনসচেতনতামূলক র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই মোবাইল কোর্ট কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে ড্রেন, ছাদ, টব, পরিত্যক্ত পাত্র কিংবা যেকোনো স্থানে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে বাসাবাড়ি ও বিভিন্ন স্থাপনা পরিদর্শনে সরকারি টিম কাজ করবে। পরিদর্শনের সময় সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোথাও এডিস মশার প্রজননস্থল বা জমে থাকা পানি পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা করা হবে।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, অভিযানে অসহযোগিতা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া ছাড়া সরকারের আর কোনো বিকল্প থাকবে না।

ডেঙ্গু প্রতিরোধে করণীয়

  • বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা
  • ফুলের টব, টায়ার, ড্রাম ও পরিত্যক্ত পাত্রে পানি জমতে না দেওয়া
  • ড্রেন ও নালা নিয়মিত পরিষ্কার রাখা
  • এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা
  • স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলা
আরও পড়ুনঃ  ‘ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে পুলিশ থাকবে কঠোর’ — খুলনা রেঞ্জ ডিআইজি