ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা পিনু গ্রেপ্তার সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে হামলার দাবি হুথিদের সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংক পুনরুজ্জীবিত করার উদ্যোগ পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাত নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য গাজীপুরে শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধের চেষ্টা; বন্ধ ৩২ কারখানা পারমাণবিক অস্ত্রের মজুত ও উৎপাদন সক্ষমতা বাড়াতে কিমের নতুন নির্দেশ শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের চেয়ে বেশি: রিজভী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকদৈনিক বিশেষ সংবাদ:

সাংবাদিকতা পেশায় আসতে হলে নির্দিষ্ট প্রশিক্ষণ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, যে কেউ যেকোনো পেশায় যেতে পারেন, সরকার তা নিয়ন্ত্রণ করবে না। তবে সাংবাদিকতার মতো গুরুত্বপূর্ণ পেশায় আসার আগে যথাযথ প্রশিক্ষণ থাকা প্রয়োজন। এ চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) প্রতিষ্ঠা করেছিলেন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর সার্কিট হাউস রোডে পিআইবি অডিটোরিয়ামে ‘গণমাধ্যমবিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ২৩ দিনে সারা দেশে আওয়ামী লীগের ২১৩টি নাশকতার ঘটনা: তথ্য উপদেষ্টা

ইয়াসের খান চৌধুরী বলেন, প্রায়ই রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে অভিযোগ শোনা যায়, এখন একটি মোবাইল ফোন থাকলেই অনেকে সাংবাদিক হয়ে যাচ্ছেন।

বিষয়টি সবার গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। কেউ সাংবাদিকতা পেশায় আসতে চাইলে নির্দিষ্ট প্রশিক্ষণ সম্পন্ন করে আসার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের কীভাবে আরো ব্যাপকভাবে প্রশিক্ষণের আওতায় আনা যায়, সে বিষয়ে সরকার কাজ করছে। পিআইবিকে আরো শক্তিশালী করা এবং সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর জন্য নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু, দুপুরে বৈঠক এনসিপির

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শিতার কথা উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, পিআইবি প্রতিষ্ঠার মধ্য দিয়েই তার দূরদর্শী চিন্তার পরিচয় পাওয়া যায়। দেশের উন্নয়নে তার প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে। পিআইবির সনদ দেশে ও বিদেশে উচ্চতর প্রশিক্ষণের ক্ষেত্রে বিশেষ মর্যাদা বহন করে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে অন্যদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে দেশ গঠনেও ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্যযুদ্ধ ও গুজব মোকাবেলায় নাগরিকদের সচেতন হওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে।

আরও পড়ুনঃ  ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হতে পারে শাহজালালের তৃতীয় টার্মিনাল

তিনি অভিযোগ করেন, প্রতিবেশী একটি দেশের গণমাধ্যম বিভিন্ন বিভ্রান্তিকর ভিডিও ও অপতথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। দ্য ইকোনমিস্টের একটি প্রতিবেদনেও অপতথ্য ও গুজব ছড়ানোর ক্ষেত্রে ওই দেশটির শীর্ষ অবস্থানের বিষয়টি উঠে এসেছে বলে উল্লেখ করেন তিনি।

ফারুক ওয়াসিফ বলেন, মিথ্যাচারের মাধ্যমে সাময়িক বিভ্রান্তি তৈরি করা সম্ভব হলেও শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। অপতথ্য প্রতিরোধে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করা উচিত নয়। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সম্পাদনা, তথ্যের সত্যতা যাচাই ও যুক্তিনির্ভরতার ওপর গুরুত্ব দিতে হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা

সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

আপডেটের সময়: ০৯:১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদকদৈনিক বিশেষ সংবাদ:

সাংবাদিকতা পেশায় আসতে হলে নির্দিষ্ট প্রশিক্ষণ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, যে কেউ যেকোনো পেশায় যেতে পারেন, সরকার তা নিয়ন্ত্রণ করবে না। তবে সাংবাদিকতার মতো গুরুত্বপূর্ণ পেশায় আসার আগে যথাযথ প্রশিক্ষণ থাকা প্রয়োজন। এ চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) প্রতিষ্ঠা করেছিলেন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর সার্কিট হাউস রোডে পিআইবি অডিটোরিয়ামে ‘গণমাধ্যমবিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপির প্রতিনিধি দল

ইয়াসের খান চৌধুরী বলেন, প্রায়ই রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে অভিযোগ শোনা যায়, এখন একটি মোবাইল ফোন থাকলেই অনেকে সাংবাদিক হয়ে যাচ্ছেন।

বিষয়টি সবার গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। কেউ সাংবাদিকতা পেশায় আসতে চাইলে নির্দিষ্ট প্রশিক্ষণ সম্পন্ন করে আসার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের কীভাবে আরো ব্যাপকভাবে প্রশিক্ষণের আওতায় আনা যায়, সে বিষয়ে সরকার কাজ করছে। পিআইবিকে আরো শক্তিশালী করা এবং সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর জন্য নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হতে পারে শাহজালালের তৃতীয় টার্মিনাল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শিতার কথা উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, পিআইবি প্রতিষ্ঠার মধ্য দিয়েই তার দূরদর্শী চিন্তার পরিচয় পাওয়া যায়। দেশের উন্নয়নে তার প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে। পিআইবির সনদ দেশে ও বিদেশে উচ্চতর প্রশিক্ষণের ক্ষেত্রে বিশেষ মর্যাদা বহন করে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে অন্যদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে দেশ গঠনেও ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্যযুদ্ধ ও গুজব মোকাবেলায় নাগরিকদের সচেতন হওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে।

আরও পড়ুনঃ  পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা, প্রস্তাব দেবে মালিকপক্ষ