ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদপুরে স্বামী হত্যায় স্ত্রীসহ চারজনের যাবজ্জীবন ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত আনিসুল হক ও স্বার্থসংশ্লিষ্টদের ২৩ ব্যাংক হিসাবে ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন রাশেদ খাঁনকে নির্যাতনের অভিযোগ তদন্ত করা হচ্ছে: চিফ প্রসিকিউটর সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ছাদের প্লাস্টার ধসে আহত ৫ আমির হামজার বক্তব্যে ক্ষুব্ধ এমপি ফরিদা ইয়াসমিন, মানহানির মামলার হুঁশিয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়ার পথে মির্জা আব্বাস ইউএনও অফিসে ব্যতিক্রমী ব্যানার, লেখা ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন’ রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির গাজায় ধসে পড়ার ঝুঁকিতে প্রায় দুই হাজার ভবন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাংবাদিকদের দায়বদ্ধতা কেবল জনগণের প্রতি: কাদের গনি চৌধুরী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময় দেখুন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকদের দায়বদ্ধতা কেবল জনগণের প্রতি। সাংবাদিকদের স্বাধীন, সত্যনিষ্ঠ ও ন্যায়নিষ্ঠ থেকে দায়িত্ব পালন করতে হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মফস্বল সাংবাদিকদের জন্য আয়োজিত ‘সাংবাদিকতা, ভিডিও সাংবাদিকতা ও মোবাইল সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা অর্জনের অন্যতম প্রধান উপায় হলো জনগণের প্রতি থাকা দায়বদ্ধতার প্রতি নিষ্ঠাবান থাকা এবং অসত্য সংবাদ প্রকাশ না করা।

তিনি বলেন, সাংবাদিকতা হলো সমাজের বিভিন্ন ঘটনা ও তথ্য সংগ্রহ করে তা সংবাদমাধ্যমে প্রকাশ বা প্রচারের প্রক্রিয়া। একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব হচ্ছে সংগৃহীত তথ্য সঠিক ও নির্ভুল কি না, তা যাচাই করা।

আরও পড়ুনঃ  ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, চলছে বাকিদের সন্ধান

সাংবাদিকতার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, দেশের ও বিশ্বের সঠিক পরিস্থিতি সম্পর্কে জনগণকে অবহিত করা, সমাজে ঘটে যাওয়া অন্যায়-অনিয়ম তুলে ধরা এবং ক্ষমতাধর ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব। এর মাধ্যমে মানুষের সচেতনতা ও বিবেকবোধও বাড়ে।

সাংবাদিকদের সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকতা হচ্ছে সত্যের অনুসন্ধান। সত্য-মিথ্যার মিশ্রণে কখনো বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হতে পারে না।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে কাদের গনি চৌধুরী বলেন, একজন সাংবাদিককে সমাজের কাছে গ্রহণযোগ্য করে তুলতে বস্তুনিষ্ঠতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভালো সাংবাদিক হওয়ার জন্য নিয়মিত বই ও সংবাদপত্র পড়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সাংবাদিকতা ও সংবাদপত্রবিষয়ক বই সংগ্রহ করে নিয়মিত পড়াশোনা ও অনুশীলন করতে হবে। জ্ঞান অর্জনের জন্য পড়াশোনার কোনো বিকল্প নেই।

আরও পড়ুনঃ  জোর করে নেওয়া শিক্ষকের পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট

সাংবাদিকদের ‘জাতির বিবেক’ উল্লেখ করে তিনি বলেন, বিবেকের সঙ্গে প্রতারণা করা যাবে না। কোনো অবস্থাতেই দলীয় আনুগত্যের কারণে সাংবাদিকতার স্বাধীনতা বিসর্জন দেওয়া উচিত নয়। সাংবাদিকদের সমাজের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

সংবাদপত্রকে জনগণের সংসদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সংবাদপত্রের অধিবেশন সবসময় চলমান থাকে। সাংবাদিকরা সেখানে শিক্ষার্থীর মতো কাজ করেন, আর দেশের জনগণ প্রতিদিন তাদের কাজের মূল্যায়ন করেন।

অনলাইন সাংবাদিকতা প্রসঙ্গে বাসসের প্রধান সম্পাদক বলেন, অনলাইন সাংবাদিকতা অনেকটা টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটিংয়ের মতো। শুরুতেই সংবাদ পরিবেশনের গতি ও ধারাবাহিকতা তৈরি করতে হয়। ব্রেকিং নিউজকে তিনি প্রথম ওভারের সঙ্গে এবং পরবর্তী ফলোআপ ও বিশ্লেষণকে পাওয়ার প্লের সঙ্গে তুলনা করেন।

আরও পড়ুনঃ  কফির দাম কমাতে আইসিই গুদামে ৩ লাখ ব্যাগ পাঠাচ্ছেন ব্যবসায়ীরা

অনলাইনে সংবাদ প্রকাশের ক্ষেত্রে ‘সবার আগে সঠিক সংবাদ’ নীতি অনুসরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দ্রুত সংবাদ প্রকাশ করতে হবে, তবে সেই সংবাদ অবশ্যই সঠিক হতে হবে। সবার আগে সংবাদ দেওয়ার প্রতিযোগিতায় পড়ে কোনোভাবেই মিথ্যা, অর্ধসত্য বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা যাবে না।

অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান। এ ছাড়া ইনস্টিটিউটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকরা প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফরিদপুরে স্বামী হত্যায় স্ত্রীসহ চারজনের যাবজ্জীবন

সাংবাদিকদের দায়বদ্ধতা কেবল জনগণের প্রতি: কাদের গনি চৌধুরী

আপডেটের সময়: ০৪:৩৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকদের দায়বদ্ধতা কেবল জনগণের প্রতি। সাংবাদিকদের স্বাধীন, সত্যনিষ্ঠ ও ন্যায়নিষ্ঠ থেকে দায়িত্ব পালন করতে হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মফস্বল সাংবাদিকদের জন্য আয়োজিত ‘সাংবাদিকতা, ভিডিও সাংবাদিকতা ও মোবাইল সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা অর্জনের অন্যতম প্রধান উপায় হলো জনগণের প্রতি থাকা দায়বদ্ধতার প্রতি নিষ্ঠাবান থাকা এবং অসত্য সংবাদ প্রকাশ না করা।

তিনি বলেন, সাংবাদিকতা হলো সমাজের বিভিন্ন ঘটনা ও তথ্য সংগ্রহ করে তা সংবাদমাধ্যমে প্রকাশ বা প্রচারের প্রক্রিয়া। একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব হচ্ছে সংগৃহীত তথ্য সঠিক ও নির্ভুল কি না, তা যাচাই করা।

আরও পড়ুনঃ  পূবালী ব্যাংকের ভেতর থেকে ৪ লাখ টাকা চুরি, ঝিনাইদহে গ্রেপ্তার ১

সাংবাদিকতার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, দেশের ও বিশ্বের সঠিক পরিস্থিতি সম্পর্কে জনগণকে অবহিত করা, সমাজে ঘটে যাওয়া অন্যায়-অনিয়ম তুলে ধরা এবং ক্ষমতাধর ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব। এর মাধ্যমে মানুষের সচেতনতা ও বিবেকবোধও বাড়ে।

সাংবাদিকদের সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকতা হচ্ছে সত্যের অনুসন্ধান। সত্য-মিথ্যার মিশ্রণে কখনো বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হতে পারে না।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে কাদের গনি চৌধুরী বলেন, একজন সাংবাদিককে সমাজের কাছে গ্রহণযোগ্য করে তুলতে বস্তুনিষ্ঠতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভালো সাংবাদিক হওয়ার জন্য নিয়মিত বই ও সংবাদপত্র পড়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সাংবাদিকতা ও সংবাদপত্রবিষয়ক বই সংগ্রহ করে নিয়মিত পড়াশোনা ও অনুশীলন করতে হবে। জ্ঞান অর্জনের জন্য পড়াশোনার কোনো বিকল্প নেই।

আরও পড়ুনঃ  অপরাধের ধরন বদলালেও প্রয়োজন অনুযায়ী আধুনিক হয়নি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের ‘জাতির বিবেক’ উল্লেখ করে তিনি বলেন, বিবেকের সঙ্গে প্রতারণা করা যাবে না। কোনো অবস্থাতেই দলীয় আনুগত্যের কারণে সাংবাদিকতার স্বাধীনতা বিসর্জন দেওয়া উচিত নয়। সাংবাদিকদের সমাজের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

সংবাদপত্রকে জনগণের সংসদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সংবাদপত্রের অধিবেশন সবসময় চলমান থাকে। সাংবাদিকরা সেখানে শিক্ষার্থীর মতো কাজ করেন, আর দেশের জনগণ প্রতিদিন তাদের কাজের মূল্যায়ন করেন।

অনলাইন সাংবাদিকতা প্রসঙ্গে বাসসের প্রধান সম্পাদক বলেন, অনলাইন সাংবাদিকতা অনেকটা টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটিংয়ের মতো। শুরুতেই সংবাদ পরিবেশনের গতি ও ধারাবাহিকতা তৈরি করতে হয়। ব্রেকিং নিউজকে তিনি প্রথম ওভারের সঙ্গে এবং পরবর্তী ফলোআপ ও বিশ্লেষণকে পাওয়ার প্লের সঙ্গে তুলনা করেন।

আরও পড়ুনঃ  ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, ঐচ্ছিক ছুটিতে টানা ৪ দিন বন্ধ