সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারের পর আদালত চত্বরে তাঁর আইনজীবীকে হেনস্তার ঘটনাকে অনুচিত ও অন্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সাঈদ খোকন গ্রেপ্তারের পর আদালত চত্বরে তাঁর আইনজীবীকে হেনস্তা এবং দেশে মব সংস্কৃতি এখনো দৃশ্যমান থাকার বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, “আমরা ব্যক্তিগতভাবে এটাকে খুবই অনুচিত, অন্যায় বলে মনে করি।”
তিনি বলেন, কোনো ব্যক্তি যেকোনোভাবে অন্যায়ের শিকার হলে সংক্ষুব্ধ ব্যক্তি চাইলে অবশ্যই বিচারের আওতায় যেতে পারেন এবং আইনের আশ্রয় নিতে পারেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, ওই ব্যক্তি যেহেতু একজন আইনজীবী, তাই এ ঘটনায় সংক্ষুব্ধ হলে তিনি আইনি সহায়তা নিতে পারেন। এ ধরনের ঘটনার বিচার আদালতের মাধ্যমে হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রতিবেদকের নাম 





















