ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফটিকছড়িতে ৬ জনকে গুলির ঘটনায় দায় স্বীকার করে ‘শুটার রায়হানের’ ফেসবুক পোস্ট ডোনাল্ড-সল্টের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড কার্পেটিংয়ের সাত দিনের মাথায় ধসে পড়ল ৬ কোটি ৭৮ লাখ টাকার সড়ক আইনি প্রক্রিয়া মোকাবিলার সাহস থাকলে শেখ হাসিনাকে স্বাগত জানানো হবে: আমিনুল হক রাজধানীর আট জোনে চলবে ভিন্ন রঙের ই-রিকশা: ডিএনসিসি প্রশাসক সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা করা অনুচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে না: হুমায়ুন কবির ২৩ দিনে সারা দেশে আওয়ামী লীগের ২১৩টি নাশকতার ঘটনা: তথ্য উপদেষ্টা ৫ শতাংশের কম নগদ লভ্যাংশে ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে পারবে না কোম্পানি সাতক্ষীরায় পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ আসামি ছিনতাই, গ্রেপ্তার ৭
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডোনাল্ড-সল্টের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার দেওয়া ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪১ বল হাতে রেখেই জয় তুলে নেয় সফরকারীরা। ইংল্যান্ডের জয়ে বড় অবদান রাখেন অ্যানিউরিন ডোনাল্ড ও ফিল সল্ট। ডোনাল্ড করেন ৩২ বলে ৮৫ রান, আর সল্টের ব্যাট থেকে আসে ৩০ বলে ৫৮ রান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ক্যারেরা ওভালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। পাওয়ার প্লের মধ্যেই ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।

ইংল্যান্ডের স্পিনারদের বিপক্ষে রান তুলতে বেশ বেগ পেতে হয় অস্ট্রেলিয়ার ব্যাটারদের। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক করেন ২৭ রান। মাঝের দিকে নিখিল চৌধুরী ৪৫ রান করে দলের ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে তাঁকে যোগ্য সঙ্গ দিতে পারেননি অন্য ব্যাটাররা।

আরও পড়ুনঃ  ২০২৮ সালের কোপা আমেরিকার আয়োজক আবারও যুক্তরাষ্ট্র

শেষদিকে ডেভিসের ২৫ বলে ৩৯ রানের ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ডুয়ারশুইস ৪ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। এ ছাড়া জ্যাক এডওয়ার্ডস ৮ বলে করেন ১৮ রান।

ইংল্যান্ডের হয়ে হেনরি ক্রোকম্ব ও স্যাম কারান দুটি করে উইকেট নেন। আদিল রশিদ ও জেমি ওভারটন পান একটি করে উইকেট। ওভারটন ২ ওভারে ২৮ রান দিয়ে ইংল্যান্ডের সবচেয়ে খরুচে বোলার ছিলেন। ক্রোকম্ব ৩ ওভারে দেন ৪০ রান।

আরও পড়ুনঃ  হাসান মাহমুদের বোলিংয়ে মুগ্ধ শন পোলক

ডোনাল্ড-সল্টের ঝোড়ো জুটিতে ইংল্যান্ডের জয়

১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চড়াও হন ইংল্যান্ডের দুই ওপেনার ফিল সল্ট ও অ্যানিউরিন ডোনাল্ড। মাত্র ৬১ বলে দুজনে গড়েন ১৫১ রানের জুটি। এই জুটিতেই বড় জয়ের ভিত পেয়ে যায় ইংল্যান্ড।

জোয়েল ডেভিসের বলে ১০ রানে জীবন পাওয়ার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন সল্ট। মাত্র ২৪ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। ডেভিসের এক ওভার থেকেই ৩১ রান তোলে ইংল্যান্ড। শেষ পর্যন্ত ৩০ বলে ৫৮ রান করে আউট হন সল্ট।

অন্যপ্রান্তে আরও বিধ্বংসী ছিলেন ডোনাল্ড। মাত্র ৩২ বলে ৮৫ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৯টি ছক্কা। মাত্র ১৮ বলে অর্ধশতক পূর্ণ করেন ডোনাল্ড, যা টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে যৌথভাবে তৃতীয় দ্রুততম ফিফটি।

আরও পড়ুনঃ  এমএলএস প্লে-অফের শুরুতেই মেসির মায়ামিকে ৩-০ গোলে হারাল কলম্বাস

রাইলি মেরেডিথের বলে লং-অনে ক্যাচ দিয়ে ফেরেন ডোনাল্ড। পরের ওভারে বেন ডুয়ারশুইসের বলে ক্যাচ তুলে দেন সল্টও। এরপর হ্যারি ব্রুক ১০ রান করেন। টম বেন্টন মাত্র ৮ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

অস্ট্রেলিয়ার হয়ে রাইলি মেরেডিথ ও বেন ডুয়ারশুইস একটি করে উইকেট নেন।

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। আগামী শুক্রবার ব্রিসবেনে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফটিকছড়িতে ৬ জনকে গুলির ঘটনায় দায় স্বীকার করে ‘শুটার রায়হানের’ ফেসবুক পোস্ট

ডোনাল্ড-সল্টের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

আপডেটের সময়: ০৬:২৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার দেওয়া ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪১ বল হাতে রেখেই জয় তুলে নেয় সফরকারীরা। ইংল্যান্ডের জয়ে বড় অবদান রাখেন অ্যানিউরিন ডোনাল্ড ও ফিল সল্ট। ডোনাল্ড করেন ৩২ বলে ৮৫ রান, আর সল্টের ব্যাট থেকে আসে ৩০ বলে ৫৮ রান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ক্যারেরা ওভালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। পাওয়ার প্লের মধ্যেই ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।

ইংল্যান্ডের স্পিনারদের বিপক্ষে রান তুলতে বেশ বেগ পেতে হয় অস্ট্রেলিয়ার ব্যাটারদের। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক করেন ২৭ রান। মাঝের দিকে নিখিল চৌধুরী ৪৫ রান করে দলের ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে তাঁকে যোগ্য সঙ্গ দিতে পারেননি অন্য ব্যাটাররা।

আরও পড়ুনঃ  এমএলএস প্লে-অফের শুরুতেই মেসির মায়ামিকে ৩-০ গোলে হারাল কলম্বাস

শেষদিকে ডেভিসের ২৫ বলে ৩৯ রানের ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ডুয়ারশুইস ৪ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। এ ছাড়া জ্যাক এডওয়ার্ডস ৮ বলে করেন ১৮ রান।

ইংল্যান্ডের হয়ে হেনরি ক্রোকম্ব ও স্যাম কারান দুটি করে উইকেট নেন। আদিল রশিদ ও জেমি ওভারটন পান একটি করে উইকেট। ওভারটন ২ ওভারে ২৮ রান দিয়ে ইংল্যান্ডের সবচেয়ে খরুচে বোলার ছিলেন। ক্রোকম্ব ৩ ওভারে দেন ৪০ রান।

আরও পড়ুনঃ  ওয়ানডের পর টেস্ট ক্রিকেটেও চালু হতে পারে ফ্রি হিট