ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাক্কারায় ৪৩০০ বছরের পুরোনো সমাধির সন্ধান, মিলল প্রাচীন মিসরের নতুন তথ্য হরমুজের পর আরব সাগরেও নিষিদ্ধ অঞ্চল বাড়াচ্ছে ইরান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে সানসিলা জেবরিন ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা শুভশ্রীর ‘এমনি’ ক্যাপশন ঘিরে দেব-ভক্তদের কৌতূহল এশিয়ান গেমস শুরুর ১০ দিন আগে বন্যায় বিপর্যস্ত আইচি-নাগোয়া পরিবেশদূষণ রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ঝুঁকিপূর্ণ, ৪৬ পিয়ারে ফাটল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাক্কারায় ৪৩০০ বছরের পুরোনো সমাধির সন্ধান, মিলল প্রাচীন মিসরের নতুন তথ্য

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

মিসরের সাক্কারা সমাধিক্ষেত্রে প্রায় ৪ হাজার ৩০০ বছরের পুরোনো একটি সমাধির সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। মিসরীয় ও স্প্যানিশ প্রত্নতাত্ত্বিকদের যৌথ দল খননকাজ চালিয়ে এই আবিষ্কার করেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিচারক ইউনমেনের সমাধি

প্রত্নতাত্ত্বিকদের ধারণা, সমাধিটি পঞ্চম রাজবংশের ফারাও জেদকারে ইসেসির সময়ের বিচারক ইউনমেনের। সাধারণ মানুষের অভিযোগ ও অসন্তোষ মীমাংসার দায়িত্বে ছিলেন তিনি।

ইউনমেনের এই দায়িত্ব থেকে প্রাচীন মিসরের প্রশাসনিক ব্যবস্থায় ন্যায়বিচার ও সামাজিক শৃঙ্খলার গুরুত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়।

আরও পড়ুনঃ  ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে লা লিগায় বার্সার দাপুটে জয়

বার্সেলোনার অটোনোমাস বিশ্ববিদ্যালয় এবং মিসরের প্রত্নতত্ত্ববিষয়ক সর্বোচ্চ পরিষদের যৌথ দল সাক্কারার মারিয়েত এলাকায় সমাধিটি আবিষ্কার করে।

সমাধিতে দুটি অন্ত্যেষ্টিক্রিয়া কক্ষ

সমাধিটির ভেতরে দুটি অন্ত্যেষ্টিক্রিয়া কক্ষ রয়েছে। এর একটি ইউনমেনের এবং অন্যটি তাঁর বাবা ইটির জন্য।

ইটি ছিলেন জ্যেষ্ঠ লিপিকার। কৃষিজমি এবং দেবদেবীর উদ্দেশে দেওয়া উপঢৌকন তদারকি করা ছিল তাঁর দায়িত্ব।

সমাধির দেয়ালে প্রাচীন মিসরের দৈনন্দিন জীবন ও অন্ত্যেষ্টিক্রিয়ার বিভিন্ন দৃশ্য খোদাই করা হয়েছে। সেখানে কৃষকদের কাজ, সেবকদের উৎসর্গের সামগ্রী বহন এবং মৃত ব্যক্তির জন্য ধর্মীয় আচার পালনের চিত্র দেখা যায়।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’

চার হাজার বছর পরও টিকে আছে রং

প্রত্নতাত্ত্বিকরা বলছেন, চার হাজার বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও সমাধির অনেক চিত্র ও অলংকরণে এখনো মূল রং টিকে আছে।

এসব নিদর্শন থেকে প্রাচীন মিসরের শিল্পকৌশল এবং অন্ত্যেষ্টিক্রিয়ার রীতি সম্পর্কে নতুন তথ্য পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

‘মা’আত’ ধারণার সঙ্গে যোগ

কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনমেনের দায়িত্বের সঙ্গে প্রাচীন মিসরের ‘মা’আত’ ধারণার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সত্য, ন্যায়বিচার, ভারসাম্য ও সামাজিক শৃঙ্খলার সমন্বিত ধারণাকে ‘মা’আত’ বলা হতো।

প্রাচীন মিসরের ধর্মীয় ও প্রশাসনিক ব্যবস্থায় এই ধারণার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

আরও পড়ুনঃ  সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক

সাক্কারায় চলছে প্রত্নতাত্ত্বিক খনন

ফারাও জেদকারে ইসেসি ছিলেন পঞ্চম রাজবংশের শেষ দিকের শাসকদের একজন। তাঁর সময়কাল খ্রিষ্টপূর্ব তৃতীয় সহস্রাব্দের। সে সময় মিসরের প্রশাসনিক ব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও উন্নয়ন ঘটে।

কায়রোর দক্ষিণে অবস্থিত সাক্কারা ছিল প্রাচীন রাজধানী মেমফিসের বিশাল সমাধিক্ষেত্র। এখানে জোসারের স্টেপ পিরামিডসহ বহু প্রাচীন স্থাপনা রয়েছে।

নতুন সমাধির আবিষ্কারটি সাক্কারায় চলমান প্রত্নতাত্ত্বিক খননকাজের অংশ। প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি এসব আবিষ্কার বিশ্বের সামনে তুলে ধরে আন্তর্জাতিক পর্যটক আকর্ষণের চেষ্টা করছে মিসর।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সাক্কারায় ৪৩০০ বছরের পুরোনো সমাধির সন্ধান, মিলল প্রাচীন মিসরের নতুন তথ্য

সাক্কারায় ৪৩০০ বছরের পুরোনো সমাধির সন্ধান, মিলল প্রাচীন মিসরের নতুন তথ্য

আপডেটের সময়: ০৭:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

মিসরের সাক্কারা সমাধিক্ষেত্রে প্রায় ৪ হাজার ৩০০ বছরের পুরোনো একটি সমাধির সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। মিসরীয় ও স্প্যানিশ প্রত্নতাত্ত্বিকদের যৌথ দল খননকাজ চালিয়ে এই আবিষ্কার করেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিচারক ইউনমেনের সমাধি

প্রত্নতাত্ত্বিকদের ধারণা, সমাধিটি পঞ্চম রাজবংশের ফারাও জেদকারে ইসেসির সময়ের বিচারক ইউনমেনের। সাধারণ মানুষের অভিযোগ ও অসন্তোষ মীমাংসার দায়িত্বে ছিলেন তিনি।

ইউনমেনের এই দায়িত্ব থেকে প্রাচীন মিসরের প্রশাসনিক ব্যবস্থায় ন্যায়বিচার ও সামাজিক শৃঙ্খলার গুরুত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়।

আরও পড়ুনঃ  শেখ হাসিনা দেশে ফিরলে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস আলম

বার্সেলোনার অটোনোমাস বিশ্ববিদ্যালয় এবং মিসরের প্রত্নতত্ত্ববিষয়ক সর্বোচ্চ পরিষদের যৌথ দল সাক্কারার মারিয়েত এলাকায় সমাধিটি আবিষ্কার করে।

সমাধিতে দুটি অন্ত্যেষ্টিক্রিয়া কক্ষ

সমাধিটির ভেতরে দুটি অন্ত্যেষ্টিক্রিয়া কক্ষ রয়েছে। এর একটি ইউনমেনের এবং অন্যটি তাঁর বাবা ইটির জন্য।

ইটি ছিলেন জ্যেষ্ঠ লিপিকার। কৃষিজমি এবং দেবদেবীর উদ্দেশে দেওয়া উপঢৌকন তদারকি করা ছিল তাঁর দায়িত্ব।

সমাধির দেয়ালে প্রাচীন মিসরের দৈনন্দিন জীবন ও অন্ত্যেষ্টিক্রিয়ার বিভিন্ন দৃশ্য খোদাই করা হয়েছে। সেখানে কৃষকদের কাজ, সেবকদের উৎসর্গের সামগ্রী বহন এবং মৃত ব্যক্তির জন্য ধর্মীয় আচার পালনের চিত্র দেখা যায়।

আরও পড়ুনঃ  মাদকাসক্তের দেওয়া আগুনে পুড়ল ৬ বসতঘর