ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাবেক এমপি আহসান উল্লাহ হত্যা মামলার আপিল শুনানি শুরু সুপ্রিম কোর্টে

গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ হত্যা মামলার আপিল শুনানি দেশের সর্বোচ্চ আদালতে শুরু হয়েছে। রোববার (২ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নিচ্ছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।

আরও পড়ুনঃ  চীনা গাড়ির রপ্তানি বাড়তেই বিশ্ববাজারে বৈদ্যুতিক গাড়ির বিক্রি ঊর্ধ্বমুখী

মামলার নথি অনুযায়ী, ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

পরবর্তীতে ২০১৬ সালের ১৫ জুন হাইকোর্ট মামলাটির ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে ৬ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। এছাড়া ৭ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হয় এবং ১১ জনকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়।

আরও পড়ুনঃ  এরদোয়ান দম্পতির আমন্ত্রণে তুরস্কে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের একটি সম্মেলনে সন্ত্রাসীদের গুলিতে তৎকালীন সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার নিহত হন। এ ঘটনায় তার ভাই মতিউর রহমান টঙ্গী থানায় ১৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর বর্তমানে মামলাটির আপিল শুনানি দেশের সর্বোচ্চ আদালতে চলমান রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সাবেক এমপি আহসান উল্লাহ হত্যা মামলার আপিল শুনানি শুরু সুপ্রিম কোর্টে

আপডেটের সময়: ০৪:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ হত্যা মামলার আপিল শুনানি দেশের সর্বোচ্চ আদালতে শুরু হয়েছে। রোববার (২ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নিচ্ছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।

আরও পড়ুনঃ  চীনা গাড়ির রপ্তানি বাড়তেই বিশ্ববাজারে বৈদ্যুতিক গাড়ির বিক্রি ঊর্ধ্বমুখী

মামলার নথি অনুযায়ী, ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

পরবর্তীতে ২০১৬ সালের ১৫ জুন হাইকোর্ট মামলাটির ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে ৬ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। এছাড়া ৭ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হয় এবং ১১ জনকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়।

আরও পড়ুনঃ  সাত দিনে প্রবাসী আয় ১০ হাজার ৮৯৯ কোটি টাকা

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের একটি সম্মেলনে সন্ত্রাসীদের গুলিতে তৎকালীন সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার নিহত হন। এ ঘটনায় তার ভাই মতিউর রহমান টঙ্গী থানায় ১৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ  ৯৭ কোটি টাকার বড়ি কিনছে সরকার