ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‎সাভারে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে কলম, পানি ও খাবার বিতরণ, ছাত্রদল নেতা সোহাগ

‎
‎
‎সাভার প্রতিনিধি


‎
‎সাভারে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে কলম, বিশুদ্ধ খাবার পানি ও বিস্কিট বিতরণ করা হয় এবং একই সাথে পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝেও খাবার পানি ও বিস্কুট বিতরণ করেছে সাভার পৌর ছাত্রদলের নেতাকর্মীরা। মানবিক এই উদ্যোগে নেতৃত্ব দেন পৌর ছাত্রদল নেতা মো. শহিদুল ইসলাম সোহাগ।
‎
‎
‎
‎পরীক্ষা চলাকালে সন্তানের পরীক্ষা কেমন হচ্ছে, প্রশ্ন সহজ না কঠিন— এমন নানা উৎকণ্ঠা নিয়ে অনেক অভিভাবককে কেন্দ্রের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। তীব্র তাপদাহে তারা যখন ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়েন, তখন তাদের স্বস্তি দিতে এগিয়ে আসে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। তাদের এই সহমর্মী উপস্থিতি অভিভাবকদের মাঝে স্বস্তি এনে দেয়।
‎
‎
‎
‎ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মো. তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের নির্দেশনায় সাভারের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এ কর্মসূচি পালন করা হয়। একই নির্দেশনায় পৃথক স্থানেও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা পানি ও স্যালাইন বিতরণ করেন।
‎
‎
‎এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদল নেতা মো. জনি. এনামুল. রনি. রাজু. কাওসার সহ স্থানীয় ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
‎
‎
‎এ বিষয়ে ছাত্রদল নেতা মো. শহিদুল ইসলাম সোহাগ বলেন, “তীব্র গরমের মধ্যে অভিভাবকরা দীর্ঘ সময় ধরে পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষা করেন। তাদের কষ্ট কিছুটা লাঘব করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ছাত্রদল সবসময় মানুষের পাশে থাকতে চায় এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
‎
‎
‎
‎পানি, স্যালাইন ও প্রয়োজনীয় সামগ্রী পেয়ে অভিভাবকরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই বলেন, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।

আরও পড়ুনঃ  এইচএসসি ফল পুনর্নিরীক্ষণে আবেদনের নতুন রেকর্ড

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‎সাভারে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে কলম, পানি ও খাবার বিতরণ, ছাত্রদল নেতা সোহাগ

আপডেটের সময়: ০৮:৩৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

‎
‎
‎সাভার প্রতিনিধি


‎
‎সাভারে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে কলম, বিশুদ্ধ খাবার পানি ও বিস্কিট বিতরণ করা হয় এবং একই সাথে পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝেও খাবার পানি ও বিস্কুট বিতরণ করেছে সাভার পৌর ছাত্রদলের নেতাকর্মীরা। মানবিক এই উদ্যোগে নেতৃত্ব দেন পৌর ছাত্রদল নেতা মো. শহিদুল ইসলাম সোহাগ।
‎
‎
‎
‎পরীক্ষা চলাকালে সন্তানের পরীক্ষা কেমন হচ্ছে, প্রশ্ন সহজ না কঠিন— এমন নানা উৎকণ্ঠা নিয়ে অনেক অভিভাবককে কেন্দ্রের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। তীব্র তাপদাহে তারা যখন ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়েন, তখন তাদের স্বস্তি দিতে এগিয়ে আসে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। তাদের এই সহমর্মী উপস্থিতি অভিভাবকদের মাঝে স্বস্তি এনে দেয়।
‎
‎
‎
‎ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মো. তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের নির্দেশনায় সাভারের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এ কর্মসূচি পালন করা হয়। একই নির্দেশনায় পৃথক স্থানেও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা পানি ও স্যালাইন বিতরণ করেন।
‎
‎
‎এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদল নেতা মো. জনি. এনামুল. রনি. রাজু. কাওসার সহ স্থানীয় ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
‎
‎
‎এ বিষয়ে ছাত্রদল নেতা মো. শহিদুল ইসলাম সোহাগ বলেন, “তীব্র গরমের মধ্যে অভিভাবকরা দীর্ঘ সময় ধরে পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষা করেন। তাদের কষ্ট কিছুটা লাঘব করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ছাত্রদল সবসময় মানুষের পাশে থাকতে চায় এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
‎
‎
‎
‎পানি, স্যালাইন ও প্রয়োজনীয় সামগ্রী পেয়ে অভিভাবকরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই বলেন, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।

আরও পড়ুনঃ  উচ্চশিক্ষায় আসন প্রায় ১৫ লাখ, এইচএসসিতে পাস ৬ লাখ ৪৬ হাজার