
সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁস সংক্রান্ত ভুয়া তথ্য ছড়ালে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (২৮ জুন) সকালে সিলেট জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অতীতে সরকারের সময় মামলা ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষা খাতে নানা সমস্যা তৈরি হয়েছিল। এছাড়া তিনি অভিযোগ করেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট থেকে প্রায় সাত হাজার কোটি টাকা লুট হয়েছে।
আরও পড়ুনঃ ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, তবে সাপ্তাহিক ছুটির কারণে সুবিধা পাচ্ছেন না সরকারি কর্মচারীরা
মন্ত্রী আরও জানান, অন্তর্বর্তী সরকার বাজেটের বিষয়টি বিবেচনা না করেই মাদরাসায় শিক্ষক নিয়োগ দিয়েছে।
প্রতিবেদকের নাম 




















