ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে, পরিবারের কাছে হস্তান্তর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৩ সময় দেখুন

সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সরকারের উদ্যোগে নিহত নয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। যথাযথ মর্যাদায় মরদেহগুলো স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও একই পথে হাঁটছে

তিনি জানান, নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছে দিতে সরকারের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। পাশাপাশি জানাজা ও দাফনের জন্যও আর্থিক সহায়তা দেওয়া হবে।

পরিবারগুলোকে আর্থিক সহায়তা

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, নিহতদের ওয়ারিশদের তালিকা পাওয়ার পর সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পরিবারের হাতে তুলে দেওয়া হবে। নিহতদের পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভবিষ্যতে আরও কীভাবে সহায়তা করা যায়, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ডিএনএ পরীক্ষায় নবজাতকের পিতৃত্বের প্রমাণ, ধর্ষণ মামলায় আসামির বিরুদ্ধে শক্ত প্রমাণ

তিনি আরও জানান, মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করেছেন। এ কাজে সৌদি সরকারও প্রয়োজনীয় সহযোগিতা করেছে।

এখনো দেশে আসেনি আরও ৭ মরদেহ

অগ্নিকাণ্ডে নিহত আরও ৭ বাংলাদেশির মরদেহ এখনো দেশে আনা সম্ভব হয়নি। তাদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আরও পড়ুনঃ  সংস্কার প্রক্রিয়ায় ইউএনডিপির পূর্ণ সহযোগিতার আশ্বাস

তিনি জানান, কয়েকজনের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হওয়ায় কিছুটা সময় লাগছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে ডিএনএ পরীক্ষা সম্পন্ন এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ করার পর যত দ্রুত সম্ভব বাকি সাতজনের মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

সরকার নিহতদের পরিবারগুলোর পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে, পরিবারের কাছে হস্তান্তর

আপডেটের সময়: ০৬:৩৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সরকারের উদ্যোগে নিহত নয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। যথাযথ মর্যাদায় মরদেহগুলো স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী

তিনি জানান, নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছে দিতে সরকারের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। পাশাপাশি জানাজা ও দাফনের জন্যও আর্থিক সহায়তা দেওয়া হবে।

পরিবারগুলোকে আর্থিক সহায়তা

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, নিহতদের ওয়ারিশদের তালিকা পাওয়ার পর সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পরিবারের হাতে তুলে দেওয়া হবে। নিহতদের পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভবিষ্যতে আরও কীভাবে সহায়তা করা যায়, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  লংমার্চ নিয়ে আইজিপিকে জানানো হয়েছে, অনুমতি নেওয়া হয়নি: গোলাম পরওয়ার