সৌদি আরবের রাজধানী রিয়াদের উপকণ্ঠে অবস্থিত আল-খারজ বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৮ জুন) সকালে ঘাঁটিটিতে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়। এরপরই বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার পরপরই এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানঘাঁটির আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
তবে কিছু সময় পর সৌদি সিভিল ডিফেন্স জানায়, আল-খারজ এলাকায় সৃষ্ট ঝুঁকি কেটে গেছে। কী কারণে সতর্কতা জারি করা হয়েছিল বা বিস্ফোরণের উৎস কী ছিল, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে ইরানের সম্পৃক্ততা নিয়ে আলোচনা শুরু হলেও তেহরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আল-খারজ বিমানঘাঁটিতে তাদের কোনো ধরনের হামলা চালানো হয়নি।
এক সামরিক কর্মকর্তা রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরআইবিকে বলেন, “এই ঘটনার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই।”
সূত্র: মিডল ইস্ট আই
প্রতিবেদকের নাম 

















