ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সন্তানের অসুস্থতায় আদালতে অনুপস্থিত পরীমণি, শুনানি ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের সেরাটা দিতে চান তাসকিন সৌদি অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ১১১ আসিয়ানের সঙ্গে সম্পর্ক জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন কৃষিমন্ত্রী শিক্ষক নিয়োগের রেজল্যুশন বাতিলের দাবি, ২৫ আগস্টের পর আন্দোলনের হুঁশিয়ারি জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ জুলাই আন্দোলনের খবর প্রচার করা টিভি বন্ধের নির্দেশের দাবি, ট্রাইব্যুনালে কল রেকর্ড
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সৌদি অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১৪ সময় দেখুন

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের পরিবারের জন্য এককালীন বিশেষ মানবিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার রিয়াদের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হন। মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত মানবিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  স্কালোনিই আর্জেন্টিনার একমাত্র পরিকল্পনা, বিকল্প ভাবছে না এএফএ

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, বিএমইটি এবং বাংলাদেশ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভায় নিহতদের পরিচয় দ্রুত শনাক্ত করা, মরদেহ দেশে আনার ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  মেসিকে হত্যার হুমকি, আত্মঘাতী হামলার পরিকল্পনার তথ্য পুলিশের নথিতে

দ্রুত মরদেহ শনাক্তের উদ্যোগ

সিদ্ধান্ত অনুযায়ী, সৌদি কর্তৃপক্ষ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে নিহতদের মরদেহ শনাক্তের প্রক্রিয়া এগিয়ে নেবে বাংলাদেশ দূতাবাস।

পরিচয় শনাক্ত হওয়ার পর সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা ও স্থানীয় আনুষ্ঠানিকতা অনুসরণ করে মরদেহগুলোর সৎকার সরকারি ব্যবস্থাপনায় ও খরচে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ফিরে দেখা জুলাই গণঅভ্যুত্থান: ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন

পরিবারগুলো পাবে বিশেষ অনুদান

প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা অনুযায়ী নিহত ১৬ বাংলাদেশির প্রত্যেকের পরিবারকে এককালীন বিশেষ মানবিক অনুদান দেওয়া হবে।

ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের মাধ্যমে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাৎক্ষণিক সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

সরকার জানিয়েছে, মরদেহ শনাক্তকরণ, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা এবং পরিবারগুলোর সহায়তার বিষয়ে সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সন্তানের অসুস্থতায় আদালতে অনুপস্থিত পরীমণি, শুনানি ২৯ সেপ্টেম্বর

সৌদি অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান

আপডেটের সময়: ০৭:৪৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের পরিবারের জন্য এককালীন বিশেষ মানবিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার রিয়াদের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হন। মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত মানবিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ১১১

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, বিএমইটি এবং বাংলাদেশ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভায় নিহতদের পরিচয় দ্রুত শনাক্ত করা, মরদেহ দেশে আনার ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  মেসিকে হত্যার হুমকি, আত্মঘাতী হামলার পরিকল্পনার তথ্য পুলিশের নথিতে

দ্রুত মরদেহ শনাক্তের উদ্যোগ

সিদ্ধান্ত অনুযায়ী, সৌদি কর্তৃপক্ষ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে নিহতদের মরদেহ শনাক্তের প্রক্রিয়া এগিয়ে নেবে বাংলাদেশ দূতাবাস।

পরিচয় শনাক্ত হওয়ার পর সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা ও স্থানীয় আনুষ্ঠানিকতা অনুসরণ করে মরদেহগুলোর সৎকার সরকারি ব্যবস্থাপনায় ও খরচে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মজুত কমে যাওয়ায় অস্ত্র উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা শিল্পকে চাপ দিচ্ছে পেন্টাগন