ঢাকা ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাকিবের নতুন সিনেমা: নায়িকা কে? সাবিলাকে নিয়ে গুঞ্জনে যা বললেন প্রযোজক প্রথমবার জুটি বাঁধলেন তৌসিফ-মালাইকা, আসছে নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’ চট্টগ্রাম বন্দরে জলদস্যু আতঙ্ক: ১৮ দিনে ৩ জাহাজে হামলা, লুট প্রায় ১০ কোটি টাকার মালামাল ২০২৭ বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে ওয়ান্ডারার্স বা নিউল্যান্ডসে ‘আসিফ-আখতারদের মেস ভাড়া তুলতে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতাম’—রাশেদ খাঁন ‘জুলাই ব্যবসা’ মন্তব্যে নতুন বিতর্ক: যা বললেন এমপি ডা. মাহমুদা মিতু সেউতা অভিবাসন সংকট: জরুরি বৈঠকে বসছে ইইউ, সীমান্ত নিরাপত্তায় জোর গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, খালু গ্রেপ্তার ১৮ বছরেও মেলেনি ফ্ল্যাট, ডোম-ইনোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নিঃস্ব শতাধিক পরিবার দুপুরের মধ্যেই তিন জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্ত্রী বদলানো সম্ভব, প্রতিবেশী নয়—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক পারস্পরিক মর্যাদা ও সমান সার্বভৌমত্বের ভিত্তিতে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, মানুষ চাইলে স্ত্রী পরিবর্তন করতে পারে, কিন্তু প্রতিবেশীকে পরিবর্তন করা সম্ভব নয়। তাই বাস্তবতাকে বিবেচনায় রেখে দেশের সার্বভৌমত্ব অটুট রেখেই পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে।

আরও পড়ুনঃ  আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য কীভাবে পরিচালিত হবে, তা সরকার এককভাবে নির্ধারণ করে না। সংসদে আলোচনা, সংবিধান এবং পররাষ্ট্রনীতির আলোকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, সরকারের মূল নীতি হলো ‘সবার আগে বাংলাদেশ’। দেশের মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন কোনো আচরণ বা সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।

আরও পড়ুনঃ  মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

সীমান্ত পরিস্থিতি নিয়ে বিরোধী দলের উদ্বেগের জবাবে তিনি জানান, বর্তমান সরকার গত চার-পাঁচ মাসে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে। তার দাবি, সরকারি নথি অনুযায়ী কাউকেই অবৈধভাবে দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। সীমান্তে বিজিবির সদস্যরা আগের তুলনায় আরও সক্রিয় এবং প্রয়োজন হলে পাল্টা ব্যবস্থা নিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো বিভেদ নেই। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতো জাতীয় স্বার্থ রক্ষাতেও একই ধরনের ঐক্য বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়ে দিন শুরু প্রধানমন্ত্রীর

তিনি আরও বলেন, সংসদের ভেতরে মতপার্থক্য ও বিতর্ক থাকতেই পারে, তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না। জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শাকিবের নতুন সিনেমা: নায়িকা কে? সাবিলাকে নিয়ে গুঞ্জনে যা বললেন প্রযোজক

স্ত্রী বদলানো সম্ভব, প্রতিবেশী নয়—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময়: ১০:৪১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক পারস্পরিক মর্যাদা ও সমান সার্বভৌমত্বের ভিত্তিতে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, মানুষ চাইলে স্ত্রী পরিবর্তন করতে পারে, কিন্তু প্রতিবেশীকে পরিবর্তন করা সম্ভব নয়। তাই বাস্তবতাকে বিবেচনায় রেখে দেশের সার্বভৌমত্ব অটুট রেখেই পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে।

আরও পড়ুনঃ  আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য কীভাবে পরিচালিত হবে, তা সরকার এককভাবে নির্ধারণ করে না। সংসদে আলোচনা, সংবিধান এবং পররাষ্ট্রনীতির আলোকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, সরকারের মূল নীতি হলো ‘সবার আগে বাংলাদেশ’। দেশের মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন কোনো আচরণ বা সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।

আরও পড়ুনঃ  রাজশাহীতে শিশুকে যৌন হয়রানির মামলায় ওয়ার্ড জামায়াতের রুকন কারাগারে

সীমান্ত পরিস্থিতি নিয়ে বিরোধী দলের উদ্বেগের জবাবে তিনি জানান, বর্তমান সরকার গত চার-পাঁচ মাসে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে। তার দাবি, সরকারি নথি অনুযায়ী কাউকেই অবৈধভাবে দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। সীমান্তে বিজিবির সদস্যরা আগের তুলনায় আরও সক্রিয় এবং প্রয়োজন হলে পাল্টা ব্যবস্থা নিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো বিভেদ নেই। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতো জাতীয় স্বার্থ রক্ষাতেও একই ধরনের ঐক্য বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  সার্জিও গোরের ঢাকা সফর: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার