ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর গড়বে ভারত শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন; সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের হুমকির অভিযোগ ২০২৬ বিশ্বকাপের পর অবসরের ইঙ্গিত মাজরাউইর, লক্ষ্য হাফেজ ও ইমাম হওয়া সিরাজগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ভিক্ষুকের মুষ্টির চাল থেকে গ্লোবাল টিএমএসএস: লড়াই ও সাফল্যের গল্প বিমান ভাড়া কমালো মালয়েশিয়ার বাজেট এয়ারলাইন্স মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক বৈঠক যুক্তরাষ্ট্র–ইরান প্রথম দফার বৈঠকে ‘আশাব্যঞ্জক অগ্রগতি’ উজানের ভারি বৃষ্টিতে বন্যার শঙ্কা, ঝুঁকিতে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল মালয়েশিয়ায় লাল গালিচায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্বেচ্ছাসেবক দল নেতার বাসায় ঘনিষ্ঠ সহযোগী গুলিবিদ্ধ, তদন্তে পুলিশ

রাজশাহীর শাহ মখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মীর তারেকের ভাড়া বাসায় তাঁর ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল বাঁধন (৩০) গুলিবিদ্ধ হয়েছেন। তবে কীভাবে বা কারা তাকে গুলি করেছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

রোববার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ওই বাসায় মীর তারেকসহ কয়েকজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

গুলিবিদ্ধ ফয়সাল বাঁধন নগরীর সাহেববাজার এলাকার বাসিন্দা এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। বিভিন্ন কর্মসূচিতে তারা একসঙ্গে চলাফেরা করতেন।

আরও পড়ুনঃ  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খেলা দেখাকে কেন্দ্র করে রাকসু জিএসের বিরুদ্ধে মারধরের অভিযোগ

গুলিবিদ্ধ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার অস্ত্রোপচার করেন। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, বেলা ১১টার দিকে তাকে ৫ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তার পেট থেকে একটি গুলি বের করা হয়, যা পিস্তলের বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

ঘটনার পর পুলিশ ও সিআইডি সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন। এ সময় একটি পিস্তল, ম্যাগাজিন, গুলি, গুলির খোসা, ককটেল সদৃশ বস্তু ও কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

আরও পড়ুনঃ  সাভারে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. গাজিউর রহমান বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে, তাই বিস্তারিত বলা যাচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলের পাঁচতলা ভবনটি নিউ গভ. ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি সাঈদ আল মারজুখের বাবার মালিকানাধীন। ভবনটির একটি কক্ষ স্বেচ্ছাসেবক দল নেতা মীর তারেক ভাড়া নেন এবং সেটিই তিনি নিয়মিত ব্যবহার করতেন।

আরও পড়ুনঃ  এক বছর ধরে বিছানায় ইয়াছিন: আবার কি নিজের পায়ে দাঁড়াতে পারবে এই তরুণ?

গুলিবিদ্ধ হওয়ার পর মীর তারেকসহ কয়েকজন ওই স্থান ত্যাগ করেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর থেকে মীর তারেকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

পুলিশ জানিয়েছে, আহত ফয়সাল বাঁধন সুস্থ হলে ঘটনার প্রকৃত তথ্য জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কক্ষটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর গড়বে ভারত

স্বেচ্ছাসেবক দল নেতার বাসায় ঘনিষ্ঠ সহযোগী গুলিবিদ্ধ, তদন্তে পুলিশ

আপডেটের সময়: ০৯:৪৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

রাজশাহীর শাহ মখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মীর তারেকের ভাড়া বাসায় তাঁর ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল বাঁধন (৩০) গুলিবিদ্ধ হয়েছেন। তবে কীভাবে বা কারা তাকে গুলি করেছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

রোববার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ওই বাসায় মীর তারেকসহ কয়েকজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

গুলিবিদ্ধ ফয়সাল বাঁধন নগরীর সাহেববাজার এলাকার বাসিন্দা এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। বিভিন্ন কর্মসূচিতে তারা একসঙ্গে চলাফেরা করতেন।

আরও পড়ুনঃ  মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ অস্ত্র, গায়ে লেখা ‘মেইড ইন পাকিস্তান’

গুলিবিদ্ধ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার অস্ত্রোপচার করেন। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, বেলা ১১টার দিকে তাকে ৫ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তার পেট থেকে একটি গুলি বের করা হয়, যা পিস্তলের বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

ঘটনার পর পুলিশ ও সিআইডি সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন। এ সময় একটি পিস্তল, ম্যাগাজিন, গুলি, গুলির খোসা, ককটেল সদৃশ বস্তু ও কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

আরও পড়ুনঃ  ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. গাজিউর রহমান বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে, তাই বিস্তারিত বলা যাচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলের পাঁচতলা ভবনটি নিউ গভ. ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি সাঈদ আল মারজুখের বাবার মালিকানাধীন। ভবনটির একটি কক্ষ স্বেচ্ছাসেবক দল নেতা মীর তারেক ভাড়া নেন এবং সেটিই তিনি নিয়মিত ব্যবহার করতেন।

আরও পড়ুনঃ  শিবির নেতা হত্যা: অভিযুক্ত যুবদল নেতার বাড়িতে আগুন-ভাঙচুর