ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর গড়বে ভারত শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন; সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের হুমকির অভিযোগ ২০২৬ বিশ্বকাপের পর অবসরের ইঙ্গিত মাজরাউইর, লক্ষ্য হাফেজ ও ইমাম হওয়া সিরাজগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ভিক্ষুকের মুষ্টির চাল থেকে গ্লোবাল টিএমএসএস: লড়াই ও সাফল্যের গল্প বিমান ভাড়া কমালো মালয়েশিয়ার বাজেট এয়ারলাইন্স মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক বৈঠক যুক্তরাষ্ট্র–ইরান প্রথম দফার বৈঠকে ‘আশাব্যঞ্জক অগ্রগতি’ উজানের ভারি বৃষ্টিতে বন্যার শঙ্কা, ঝুঁকিতে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল মালয়েশিয়ায় লাল গালিচায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রায়পুরায় সংঘর্ষে নিহত বেড়ে ৪, খোঁজ মেলেনি নিখোঁজ বুলবুলের

নরসিংদীর রায়পুরায় পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। এদিকে ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও নিখোঁজ বুলবুল মিয়ার কোনো সন্ধান মেলেনি।

রোববার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাফা মিয়া (৪০) মারা যান। তিনি নিলক্ষা ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় ওয়ার্কশপ কর্মচারী ছিলেন।

আরও পড়ুনঃ  উজানের ভারি বৃষ্টিতে বন্যার শঙ্কা, ঝুঁকিতে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জুন ভোরে নিলক্ষা ইউনিয়নের হরিপুর, দড়িগাঁওসহ আশপাশের এলাকায় নাজিম উদ্দিন ও আলাল মুন্সি গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করে, যা কয়েক দফায় সকাল পর্যন্ত চলে।

আরও পড়ুনঃ  মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ অস্ত্র, গায়ে লেখা ‘মেইড ইন পাকিস্তান’

এর আগে সংঘর্ষের দিন গুলিবিদ্ধ হয়ে অনিক মিয়া নিহত হন। পরদিন মেঘনা নদী থেকে টেঁটাবিদ্ধ অবস্থায় কাউছার মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এরপর ১৮ জুন নদীর পাড় থেকে আরও একটি মরদেহ উদ্ধার করে পুলিশ।

সংঘর্ষের পর থেকেই স্থানীয় মোটরসাইকেল মেকানিক বুলবুল মিয়া নিখোঁজ রয়েছেন। তাকে জীবিত বা মৃত উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে পরিবার।

আরও পড়ুনঃ  বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

এ ঘটনায় এলাকায় ভাঙচুর, লুটপাট ও আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। অনেক পরিবার এখনও নিরাপত্তাহীনতায় রয়েছে।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষে নিহতের সংখ্যা চারজনে দাঁড়ালেও এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি। তবে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর গড়বে ভারত

রায়পুরায় সংঘর্ষে নিহত বেড়ে ৪, খোঁজ মেলেনি নিখোঁজ বুলবুলের

আপডেটের সময়: ১০:৪১:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

নরসিংদীর রায়পুরায় পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। এদিকে ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও নিখোঁজ বুলবুল মিয়ার কোনো সন্ধান মেলেনি।

রোববার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাফা মিয়া (৪০) মারা যান। তিনি নিলক্ষা ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় ওয়ার্কশপ কর্মচারী ছিলেন।

আরও পড়ুনঃ  জামালপুরে যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে