ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর গড়বে ভারত শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন; সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের হুমকির অভিযোগ ২০২৬ বিশ্বকাপের পর অবসরের ইঙ্গিত মাজরাউইর, লক্ষ্য হাফেজ ও ইমাম হওয়া সিরাজগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ভিক্ষুকের মুষ্টির চাল থেকে গ্লোবাল টিএমএসএস: লড়াই ও সাফল্যের গল্প বিমান ভাড়া কমালো মালয়েশিয়ার বাজেট এয়ারলাইন্স মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক বৈঠক যুক্তরাষ্ট্র–ইরান প্রথম দফার বৈঠকে ‘আশাব্যঞ্জক অগ্রগতি’ উজানের ভারি বৃষ্টিতে বন্যার শঙ্কা, ঝুঁকিতে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল মালয়েশিয়ায় লাল গালিচায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শিবির নেতা হত্যা: অভিযুক্ত যুবদল নেতার বাড়িতে আগুন-ভাঙচুর

গাইবান্ধার সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা মুকুলের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার রাতে বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটায়। নিহত সাইফুল্লাহর স্বজন ও স্থানীয়রা হত্যার বিচারের দাবিতে বোনারপাড়া সড়কে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন। পরে তারা অভিযুক্ত মুকুলের বসতঘরে আগুন ধরিয়ে দেন এবং আসবাবপত্র ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ  সাভারে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

এর আগে রোববার স্কুল পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে মুকুল ও তার ভাই পলাশের হামলায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী নিহত হন। এ সময় তার বন্ধু সালাউদ্দিন গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুকুল বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন। তবে ঘটনার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে গাইবান্ধা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  এক বছর ধরে বিছানায় ইয়াছিন: আবার কি নিজের পায়ে দাঁড়াতে পারবে এই তরুণ?

সাঘাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. তোফাজ্জল হোসেন জানান, রাত ৭টার দিকে বিক্ষুব্ধ জনতা মুকুল ও তার ভাই পলাশের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২২ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খেলা দেখাকে কেন্দ্র করে রাকসু জিএসের বিরুদ্ধে মারধরের অভিযোগ

তিনি জানান, অগ্নিকাণ্ডে প্রায় সাড়ে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পবিত্র কুমার বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আশরাফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর গড়বে ভারত

শিবির নেতা হত্যা: অভিযুক্ত যুবদল নেতার বাড়িতে আগুন-ভাঙচুর

আপডেটের সময়: ০৭:৩৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

গাইবান্ধার সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা মুকুলের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার রাতে বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটায়। নিহত সাইফুল্লাহর স্বজন ও স্থানীয়রা হত্যার বিচারের দাবিতে বোনারপাড়া সড়কে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন। পরে তারা অভিযুক্ত মুকুলের বসতঘরে আগুন ধরিয়ে দেন এবং আসবাবপত্র ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

এর আগে রোববার স্কুল পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে মুকুল ও তার ভাই পলাশের হামলায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী নিহত হন। এ সময় তার বন্ধু সালাউদ্দিন গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুকুল বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন। তবে ঘটনার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে গাইবান্ধা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  এক বছর ধরে বিছানায় ইয়াছিন: আবার কি নিজের পায়ে দাঁড়াতে পারবে এই তরুণ?

সাঘাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. তোফাজ্জল হোসেন জানান, রাত ৭টার দিকে বিক্ষুব্ধ জনতা মুকুল ও তার ভাই পলাশের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২২ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ  বারী হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ, দ্রুত বিচার দাবি ছাত্রশিবিরের