ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হাতকড়াসহ পালানোর ৯ ঘণ্টার মধ্যে সেই আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৪০ সময় দেখুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা মো. রেনু মিয়াকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। পালানোর প্রায় ৯ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় অভিযান চালিয়ে রেনু মিয়াকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।

রেনু মিয়া মাধবদী এলাকার ইল্লাত মিয়ার ছেলে। তিনি ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, আরামকো টাওয়ারে আঘাতের দাবি

বাড়ি থেকে গ্রেপ্তারের পর পালিয়ে যান

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে রেনু মিয়ার বিরুদ্ধে কুলিয়ারচর থানায় একটি মামলা রয়েছে। ওই মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।

সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাকে হাতকড়া পরানো হয়। খবর পেয়ে রেনু মিয়ার বাড়ির আশপাশে স্থানীয় লোকজন জড়ো হলেও কোনো ধরনের হট্টগোল হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা

এরপর স্থানীয়দের ভিড়ের সুযোগ নিয়ে হাতকড়া পরা অবস্থাতেই পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান রেনু মিয়া। তাকে ধরতে তাৎক্ষণিকভাবে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ।

৯ ঘণ্টার মধ্যেই ফের আটক

পালিয়ে যাওয়ার পর পুলিশ অভিযান অব্যাহত রাখে। একপর্যায়ে সোমবার রাত ১০টার দিকে মাধবদী এলাকায় অভিযান চালিয়ে রেনু মিয়াকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ বাগেরহাটে, উন্নয়ন ও সমস্যা সমাধানের আশায় জেলাবাসী

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “রেনু মিয়াকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা মামলায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

হাতকড়াসহ পালানোর ৯ ঘণ্টার মধ্যে সেই আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার

আপডেটের সময়: ০৯:২৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা মো. রেনু মিয়াকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। পালানোর প্রায় ৯ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় অভিযান চালিয়ে রেনু মিয়াকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।

রেনু মিয়া মাধবদী এলাকার ইল্লাত মিয়ার ছেলে। তিনি ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা

বাড়ি থেকে গ্রেপ্তারের পর পালিয়ে যান

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে রেনু মিয়ার বিরুদ্ধে কুলিয়ারচর থানায় একটি মামলা রয়েছে। ওই মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।

সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাকে হাতকড়া পরানো হয়। খবর পেয়ে রেনু মিয়ার বাড়ির আশপাশে স্থানীয় লোকজন জড়ো হলেও কোনো ধরনের হট্টগোল হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ