ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সংসারের কাজ ভাগ করে নেন শ্রেয়া-শিলাদিত্য, সুখী দাম্পত্যের রহস্য জানালেন গায়িকা গ্যাস সংকট কাটলেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘অন্তর্বর্তী সরকারের চেয়েও দেশকে খারাপ দিকে নিচ্ছে বর্তমান সরকার’ সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের ডেঙ্গু ঠেকাতে তিন মাসের বিশেষ অভিযান, শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, একদিনে ৯ মৃত্যু ও ১,৫৭১ রোগী হাসপাতালে ভারতের কোচ হওয়ার প্রস্তাব পেলে স্ত্রীর ‘অনুমতি’ লাগবে নেহরার ‘মারবা ঠিক আছে, শুধু দুই বাচ্চারে ঘুম পাড়িয়ে আসি’—এই আকুতির দায় কার? পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে নতুন শর্ত এনবিআরের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে নতুন শর্ত এনবিআরের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ সময় দেখুন

১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে এতদিন দেওয়া বিশেষ সুবিধা প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নির্দিষ্ট শর্ত পূরণ করে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে এসব সুতা আমদানির সুযোগ রাখা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিবের সই করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

ব্যাংক গ্যারান্টিতে আমদানির সুযোগ

আদেশে বলা হয়েছে, টেক্সটাইল খাতের বিভিন্ন সমস্যা পর্যালোচনা ও সমাধানে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির বৈঠকে বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস কোড ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতাভুক্ত ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুনঃ  আমিনবাজারে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা

তবে একই সঙ্গে ব্যাংক গ্যারান্টি জমা দিয়ে এসব পণ্য আমদানির ব্যবস্থা রাখা হয়েছে।

এনবিআর জানিয়েছে, দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা এবং প্রকৃত রপ্তানিকারকদের প্রয়োজনীয় কাঁচামাল পাওয়ার সুযোগ সহজ করতেই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। এতে দেশের টেক্সটাইল শিল্পে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করছে সংস্থাটি।

যেসব শর্ত মানতে হবে

নতুন নিয়ম অনুযায়ী, সুতা আমদানির ক্ষেত্রে একাধিক শর্ত পালন করতে হবে। সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনে বিজিএমইএ, বিকেএমইএ বা বিটিএমএর প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

আরও পড়ুনঃ  নিষিদ্ধ ছাত্রলীগের পৌর শাখার সভাপতি গ্রেপ্তার

এ ছাড়া আমদানির সময় প্রযোজ্য শুল্ক ও করের সমপরিমাণ অর্থের নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি কার্যকর ব্যাংক গ্যারান্টিও দাখিল করতে হবে।

আমদানি করা কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত পণ্য পুরোপুরি রপ্তানি হয়ে গেলে সংশ্লিষ্ট লাইসেন্সিং কর্তৃপক্ষের প্রত্যয়নপত্রের ভিত্তিতে ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করা যাবে।

তাৎক্ষণিক কার্যকর আদেশ

কাস্টমস আইন, ২০২৩-এর ২৬৬ ধারায় দেওয়া ক্ষমতাবলে আদেশটি জারি করা হয়েছে। এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

তবে আদেশ জারির আগে আমদানি করা পণ্য কিংবা ইতোমধ্যে সম্পন্ন হওয়া কার্যক্রমের ক্ষেত্রে নতুন নির্দেশনা প্রযোজ্য হবে না।

আরও পড়ুনঃ  ১০০ শিক্ষার্থী নিয়ে চালু হচ্ছে রংপুর সরকারি মহিলা পলিটেকনিক

আগে বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা বাতিল

এর আগে চলতি বছরের জানুয়ারিতে দেশীয় স্পিনিং শিল্পকে সুরক্ষা দেওয়া, রপ্তানি খাতে মূল্য সংযোজন বাড়ানো এবং এলডিসি থেকে উত্তরণের পর সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার যুক্তিতে রপ্তানিমুখী পোশাকশিল্পে ব্যবহৃত ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা বাতিল করেছিল সরকার।

তবে ওই সিদ্ধান্তের বিরোধিতা করে তা পুনর্বিবেচনা ও প্রত্যাহারের দাবি জানিয়েছিল বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সংসারের কাজ ভাগ করে নেন শ্রেয়া-শিলাদিত্য, সুখী দাম্পত্যের রহস্য জানালেন গায়িকা

১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে নতুন শর্ত এনবিআরের

আপডেটের সময়: ০৬:০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে এতদিন দেওয়া বিশেষ সুবিধা প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নির্দিষ্ট শর্ত পূরণ করে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে এসব সুতা আমদানির সুযোগ রাখা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিবের সই করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

ব্যাংক গ্যারান্টিতে আমদানির সুযোগ

আদেশে বলা হয়েছে, টেক্সটাইল খাতের বিভিন্ন সমস্যা পর্যালোচনা ও সমাধানে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির বৈঠকে বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস কোড ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতাভুক্ত ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুনঃ  আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানে কূটনৈতিক উদ্যোগ

তবে একই সঙ্গে ব্যাংক গ্যারান্টি জমা দিয়ে এসব পণ্য আমদানির ব্যবস্থা রাখা হয়েছে।

এনবিআর জানিয়েছে, দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা এবং প্রকৃত রপ্তানিকারকদের প্রয়োজনীয় কাঁচামাল পাওয়ার সুযোগ সহজ করতেই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। এতে দেশের টেক্সটাইল শিল্পে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করছে সংস্থাটি।

যেসব শর্ত মানতে হবে

নতুন নিয়ম অনুযায়ী, সুতা আমদানির ক্ষেত্রে একাধিক শর্ত পালন করতে হবে। সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনে বিজিএমইএ, বিকেএমইএ বা বিটিএমএর প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

আরও পড়ুনঃ  সংসারের কাজ ভাগ করে নেন শ্রেয়া-শিলাদিত্য, সুখী দাম্পত্যের রহস্য জানালেন গায়িকা

এ ছাড়া আমদানির সময় প্রযোজ্য শুল্ক ও করের সমপরিমাণ অর্থের নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি কার্যকর ব্যাংক গ্যারান্টিও দাখিল করতে হবে।

আমদানি করা কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত পণ্য পুরোপুরি রপ্তানি হয়ে গেলে সংশ্লিষ্ট লাইসেন্সিং কর্তৃপক্ষের প্রত্যয়নপত্রের ভিত্তিতে ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করা যাবে।

তাৎক্ষণিক কার্যকর আদেশ

কাস্টমস আইন, ২০২৩-এর ২৬৬ ধারায় দেওয়া ক্ষমতাবলে আদেশটি জারি করা হয়েছে। এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

তবে আদেশ জারির আগে আমদানি করা পণ্য কিংবা ইতোমধ্যে সম্পন্ন হওয়া কার্যক্রমের ক্ষেত্রে নতুন নির্দেশনা প্রযোজ্য হবে না।

আরও পড়ুনঃ  বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের দুর্ভোগে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ