ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১ ভিনিসিয়ুসকে দলে টানতে প্রস্তুত আর্সেনাল, চুক্তি বাড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদ বিপিএল না হলে বড় ক্ষতির আশঙ্কা তাওহীদ হৃদয়ের সময়মতো সিদ্ধান্ত না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট: বিটিএমএ সভাপতি, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর আইএমএফের সবুজসংকেত পেলেই নবম পে স্কেল ঘোষণা সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, বিপাকে বরগুনার দুই সরকারি স্কুলের শিক্ষার্থীরা আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ ইরানের হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের পদযাত্রা স্থগিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের

রাজনৈতিক দল খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে ১১ দলীয় জোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শূরার বিশেষ অধিবেশনে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

বৈঠক শেষে কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ১১ দলীয় জোটের আহ্বায়ক বা শরিকদের নেওয়া কোনো যৌথ রাজনৈতিক কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নেবে না।

আরও পড়ুনঃ  ‘বিএনপিকে ফ্যাসিবাদের দল বললে জ্ঞানের অভাবেরই পরিচয়’—মির্জা ফখরুল

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ দলীয় জোট মূলত একটি নির্দিষ্ট নির্বাচনকে কেন্দ্র করে কৌশলগত সমঝোতার ভিত্তিতে গঠিত হয়েছিল। নির্বাচন শেষ হওয়ার পর সেই জোটের উদ্দেশ্য ও কার্যকারিতা অনেকটাই শেষ হয়ে যায়। এরপরও সৌজন্যের খাতিরে নির্বাচনের পর জোটের কয়েকটি কর্মসূচিতে অংশ নিলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় জোটের সব কার্যক্রম থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  হবিগঞ্জে হামলার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপির

তবে দলটি জানিয়েছে, ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের বৃহত্তর স্বার্থে প্রয়োজন হলে নতুন কোনো জাতীয় বা ধর্মীয় ঐক্য গঠনের উদ্যোগ ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

এর আগে গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস সতর্ক করে জানিয়েছিল, ভবিষ্যতে জোটের কোনো ব্যানার, পোস্টার বা প্রচারণায় তাদের দল বা নেতাদের নাম ব্যবহার না করতে।

আরও পড়ুনঃ  নতুন রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত নেবে দলের উচ্চপর্যায়: রিজভী

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত শূরা অধিবেশনে সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা

১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের

আপডেটের সময়: ০৫:৫৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

রাজনৈতিক দল খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে ১১ দলীয় জোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শূরার বিশেষ অধিবেশনে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

বৈঠক শেষে কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ১১ দলীয় জোটের আহ্বায়ক বা শরিকদের নেওয়া কোনো যৌথ রাজনৈতিক কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নেবে না।

আরও পড়ুনঃ  হবিগঞ্জে হামলার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপির

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ দলীয় জোট মূলত একটি নির্দিষ্ট নির্বাচনকে কেন্দ্র করে কৌশলগত সমঝোতার ভিত্তিতে গঠিত হয়েছিল। নির্বাচন শেষ হওয়ার পর সেই জোটের উদ্দেশ্য ও কার্যকারিতা অনেকটাই শেষ হয়ে যায়। এরপরও সৌজন্যের খাতিরে নির্বাচনের পর জোটের কয়েকটি কর্মসূচিতে অংশ নিলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় জোটের সব কার্যক্রম থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের পদযাত্রা স্থগিত

তবে দলটি জানিয়েছে, ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের বৃহত্তর স্বার্থে প্রয়োজন হলে নতুন কোনো জাতীয় বা ধর্মীয় ঐক্য গঠনের উদ্যোগ ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

এর আগে গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস সতর্ক করে জানিয়েছিল, ভবিষ্যতে জোটের কোনো ব্যানার, পোস্টার বা প্রচারণায় তাদের দল বা নেতাদের নাম ব্যবহার না করতে।

আরও পড়ুনঃ  ইয়ামিন হত্যা: ট্রাইব্যুনালে ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ, শুরু হচ্ছে বিচারিক প্রক্রিয়া