ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ১৭ হাজার টাকা নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি যুবদলের মিছিলের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে পুলিশের হাতে দিলেন নেতাকর্মীরা আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শরীয়তপুরের যেসব এলাকায়, রাজশাহীতে ৬ ঘণ্টা সার্ভার জটিলতায় ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর, সুদ-জরিমানা মওকুফ পরীক্ষামূলক উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন, আজই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলার অভিযোগ, আ. লীগ কর্মীদের দায়ী মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ, জরুরি পরিষেবা চালু থাকবে মিরপুরে যাত্রী নামার পরপরই বাসে অগ্নিসংযোগ, হাতেনাতে গ্রেপ্তার দুই দুর্বৃত্ত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

৬৪ টেকনিক্যাল স্কুল-কলেজে অকেজো মালামাল অপসারণের নির্দেশ

দেশের ৬৪টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জমে থাকা অকেজো মালামাল, জরাজীর্ণ অবকাঠামো ও অচল যন্ত্রপাতি দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। শিক্ষার পরিবেশ স্বাভাবিক ও নিরাপদ রাখতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১৭ মে) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের কাছে পাঠানো এক জরুরি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, অনেক প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ভবন, মেরামত অযোগ্য আসবাবপত্র এবং বিভিন্ন ধরনের অকেজো সরঞ্জাম স্তূপ করে রাখা হয়েছে। এতে শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে।

আরও পড়ুনঃ  ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল

চিঠিতে আরও উল্লেখ করা হয়, শ্রেণিকক্ষে অব্যবহৃত মালামাল থাকায় চলাফেরায় সমস্যা তৈরি হচ্ছে এবং জায়গার সংকট দেখা দিচ্ছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ অবকাঠামো দুর্ঘটনার আশঙ্কাও বাড়াচ্ছে।

আরও পড়ুনঃ  প্রতিটি উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২০২২ সালের পরিপত্র অনুযায়ী গঠিত স্থানীয় ‘কনডেমনেশন কমিটি’র মাধ্যমে এসব মালামাল অপসারণ করতে বলা হয়েছে। জেলা প্রশাসককে সভাপতি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা আঞ্চলিক উপ-পরিচালককে সদস্য-সচিব করে গঠিত এই কমিটি নিলাম প্রক্রিয়া ও বিক্রয়মূল্য যাচাই করবে।

নির্দেশনায় বলা হয়েছে, মালামালের মূল্য এক লাখ টাকার কম হলে স্থানীয় বিভিন্ন সরকারি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আর এক লাখ টাকার বেশি হলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও তা প্রকাশ বাধ্যতামূলক।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

এছাড়া নিলাম থেকে প্রাপ্ত অর্থ এক লাখ টাকার বেশি হলে তা চূড়ান্ত অনুমোদনের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠাতে হবে। অনুমোদনের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান মালামাল বিক্রির ব্যবস্থা নিতে পারবেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ১৭ হাজার টাকা

৬৪ টেকনিক্যাল স্কুল-কলেজে অকেজো মালামাল অপসারণের নির্দেশ

আপডেটের সময়: ০৬:৪৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

দেশের ৬৪টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জমে থাকা অকেজো মালামাল, জরাজীর্ণ অবকাঠামো ও অচল যন্ত্রপাতি দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। শিক্ষার পরিবেশ স্বাভাবিক ও নিরাপদ রাখতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১৭ মে) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের কাছে পাঠানো এক জরুরি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, অনেক প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ভবন, মেরামত অযোগ্য আসবাবপত্র এবং বিভিন্ন ধরনের অকেজো সরঞ্জাম স্তূপ করে রাখা হয়েছে। এতে শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে।

আরও পড়ুনঃ  প্রতিটি উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের

চিঠিতে আরও উল্লেখ করা হয়, শ্রেণিকক্ষে অব্যবহৃত মালামাল থাকায় চলাফেরায় সমস্যা তৈরি হচ্ছে এবং জায়গার সংকট দেখা দিচ্ছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ অবকাঠামো দুর্ঘটনার আশঙ্কাও বাড়াচ্ছে।

আরও পড়ুনঃ  এ বছর সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২০২২ সালের পরিপত্র অনুযায়ী গঠিত স্থানীয় ‘কনডেমনেশন কমিটি’র মাধ্যমে এসব মালামাল অপসারণ করতে বলা হয়েছে। জেলা প্রশাসককে সভাপতি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা আঞ্চলিক উপ-পরিচালককে সদস্য-সচিব করে গঠিত এই কমিটি নিলাম প্রক্রিয়া ও বিক্রয়মূল্য যাচাই করবে।

নির্দেশনায় বলা হয়েছে, মালামালের মূল্য এক লাখ টাকার কম হলে স্থানীয় বিভিন্ন সরকারি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আর এক লাখ টাকার বেশি হলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও তা প্রকাশ বাধ্যতামূলক।

আরও পড়ুনঃ  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ, জরুরি পরিষেবা চালু থাকবে