ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

৯৮০ দিন পর বিশ্বকাপে ফিরছেন নেইমার, জানালেন আনচেলত্তি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ব্রাজিলের বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নামার দ্বারপ্রান্তে রয়েছেন নেইমার। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তার দলে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

মিয়ামিতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৫টায় গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে ম্যাচটি দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার অস্ত্র-মাদক

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, নেইমার পুরোপুরি ফিট আছেন এবং গত কয়েকদিন সতীর্থদের সঙ্গে ভালোভাবে অনুশীলন করেছেন।

তিনি বলেন, ‘নেইমার খেলার জন্য প্রস্তুত। চলতি সপ্তাহে সে দলের সঙ্গে ভালো অনুশীলন করেছে এবং নিজেকে প্রস্তুত করেছে। ওর মতো মানসম্পন্ন একজন ফুটবলারের ফিরে আসা আমাদের জন্য বড় স্বস্তির।’

নেইমারকে শুরুর একাদশে দেখা যাবে কি না— এমন প্রশ্নে রসিকতা করে আনচেলত্তি বলেন, ‘আমি যদি এই বয়সে ৯০ মিনিট হাঁটতে পারি, তাহলে নেইমার নিশ্চয়ই ৯০ মিনিট দৌড়ে খেলতে পারবে। সে ভালো অবস্থায় আছে। মাঠে নামুক বা না নামুক, তার উপস্থিতিই দলের তরুণদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।’

আরও পড়ুনঃ  বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

নেইমার সর্বশেষ ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের হয়ে খেলেছিলেন। ওই ম্যাচে হাঁটুর গুরুতর চোটে পড়ে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। প্রায় দুই বছর আট মাস পর জাতীয় দলে তার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে ব্রাজিল শিবিরে উচ্ছ্বাস বিরাজ করছে।

আরও পড়ুনঃ  ৬০ ফিটের ময়লার ভাগাড় সরাতে খালের ওপর তৈরি হচ্ছে আধুনিক এসটিএস

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে হারিয়ে নকআউটে ওঠার সম্ভাবনা জাগিয়ে রেখেছে ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারের প্রত্যাবর্তন সেলেসাওদের আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছেন সমর্থকরা।

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

৯৮০ দিন পর বিশ্বকাপে ফিরছেন নেইমার, জানালেন আনচেলত্তি

আপডেটের সময়: ০৮:৪৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ব্রাজিলের বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নামার দ্বারপ্রান্তে রয়েছেন নেইমার। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তার দলে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

মিয়ামিতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৫টায় গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে ম্যাচটি দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার অস্ত্র-মাদক

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, নেইমার পুরোপুরি ফিট আছেন এবং গত কয়েকদিন সতীর্থদের সঙ্গে ভালোভাবে অনুশীলন করেছেন।

তিনি বলেন, ‘নেইমার খেলার জন্য প্রস্তুত। চলতি সপ্তাহে সে দলের সঙ্গে ভালো অনুশীলন করেছে এবং নিজেকে প্রস্তুত করেছে। ওর মতো মানসম্পন্ন একজন ফুটবলারের ফিরে আসা আমাদের জন্য বড় স্বস্তির।’

নেইমারকে শুরুর একাদশে দেখা যাবে কি না— এমন প্রশ্নে রসিকতা করে আনচেলত্তি বলেন, ‘আমি যদি এই বয়সে ৯০ মিনিট হাঁটতে পারি, তাহলে নেইমার নিশ্চয়ই ৯০ মিনিট দৌড়ে খেলতে পারবে। সে ভালো অবস্থায় আছে। মাঠে নামুক বা না নামুক, তার উপস্থিতিই দলের তরুণদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।’

আরও পড়ুনঃ  মেসিকে হত্যার হুমকি, আত্মঘাতী হামলার পরিকল্পনার তথ্য পুলিশের নথিতে